MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • নতুন বছর মেট্রোযাত্রীদের জন্য জোড়া সুখবর! নোয়াপাড়া-বিমানবন্দর ও শিয়ালদহ-এসপ্ল্যানেডের যাত্রীদের বড় স্বস্তি

নতুন বছর মেট্রোযাত্রীদের জন্য জোড়া সুখবর! নোয়াপাড়া-বিমানবন্দর ও শিয়ালদহ-এসপ্ল্যানেডের যাত্রীদের বড় স্বস্তি

নতুন বছরই বড় সুখবর থাকবে মেট্রো রেলের যাত্রীদের জন্য। নতুন বছরই চালু হতে পরে মেট্রো রেলের ইয়েলো লাইন। অন্যদিকে জানুয়ারিতেও চালু হচ্ছে মেট্রো এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটের মেট্রো। 

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Dec 01 2024, 08:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
মেট্রো রেলের ইয়েল লাইন
Image Credit : social media

মেট্রো রেলের ইয়েল লাইন

মেট্রো রেলের ইয়েলো লাইনের কাজ প্রায় শেষের দিকে। সাত কিলোমিটার দীর্ঘ এই রুট।

210
ইয়েলো লাইন
Image Credit : Asianet News

ইয়েলো লাইন

নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত দীর্ঘ ৭ কিলোমিটার রুট। প্রায় সবকটি স্টেশনের কাজই শেষের পথের।

310
ডিসেম্বেরই ট্রায়াল রান শুরু
Image Credit : social media

ডিসেম্বেরই ট্রায়াল রান শুরু

ডিসেম্বরেই নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোহর রোড এবং জয় হিন্দ স্টেশনের মধ্যে ট্রায়াল রানও শুরু হচ্ছে।

410
যাত্রী পরিবহণ শুরু
Image Credit : PTI

যাত্রী পরিবহণ শুরু

২০২৫–এর মার্চেই এই পথে বাণিজ্যিক ভাবে যাত্রী পরিবহণ শুরু হবে বলে জানাচ্ছেন কলকাতা মেট্রোর কর্তারা।

510
বিমানবন্দর মেট্রো স্টেশন
Image Credit : Asianet News

বিমানবন্দর মেট্রো স্টেশন

জয় হিন্দ অর্থাৎ বিমানবন্দর মেট্রো স্টেশনের সিঁড়ি তৈরির কাজ শেষ। ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মেঝে তৈরিও শেষ। ট্রাভেলেটর বসানোর কাজ শুরু হবে ডিসেম্বর পড়লেই। ২৫০টি ফায়ার ডোর ইনস্টলেশনের কাজও শুরু হতে চলেছে।

610
যুদ্ধকালীন তৎপরতায় কাজ
Image Credit : Asianet News

যুদ্ধকালীন তৎপরতায় কাজ

নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট এবং যশোহর রোড স্টেশন তিনটি নির্মাণের সব রকম কাজ অনেক আগেই শেষ হয়েছিল। এখন যুদ্ধকালীন প্রস্তুতিতে চলছে বিমানবন্দর স্টেশন তৈরির কাজ।

710
মেট্রোর গ্রিন রুটের যাত্রীদের জন্য সুখবর
Image Credit : Asianet News

মেট্রোর গ্রিন রুটের যাত্রীদের জন্য সুখবর

মেট্রো রেলের গ্রিন রুট অর্থাৎ শিয়ালদহ-হাওড়ার যাত্রীদের জন্য সুখবর রয়েছে। নতুন বছর থেকেই জুড়ে যেতে পারে শিয়ালদহ-এসপ্ল্যান্ড সুড়ঙ্গ।

810
বর্তমানে মেট্রো চলে
Image Credit : Asianet News

বর্তমানে মেট্রো চলে

বর্তমানে হাও়়ড়া ময়দান থেকে এসপ্ল্যান্ড আর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চলে। এসপ্ল্যান্ড ও শিয়ালদহের মধ্যে কাজ একাধিক কারণে আটকে ছিল। আইনি জটিলতাও ছিল। কিন্তু বর্তমানে সেই কাজ প্রায় শেষের দিকে।

910
একটির কাজ শেষ
Image Credit : Asianet News

একটির কাজ শেষ

হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবায় যে অংশ মাটির নীচ দিয়ে যাবে, সেখানে দু’টি সুড়ঙ্গ রয়েছে। তার মধ্যে পূর্বমুখী অর্থাৎ সেক্টর ফাইভমুখী সুড়ঙ্গের কাজ অনেক দিন আগেই শেষ হয়েছে। লাইন পাতাও শেষ।

1010
বিপত্তি পশ্চিমমুখী সুড়ঙ্গে
Image Credit : SOCIAL MEDIA

বিপত্তি পশ্চিমমুখী সুড়ঙ্গে

বিপত্তি ঘটেছে পশ্চিমমুখী সুড়ঙ্গ খোঁড়ার সময়। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহমুখী ওই সুড়ঙ্গ কাটার সময় সমস্যা হয় বৌবাজারের কাছে। ২০১৯ সালে অগস্ট মাসে সুড়ঙ্গ কাটার যন্ত্রের মাধ্যমে মাটি কাটার সময় ধস নামে বৌবাজার এলাকায়। তড়িঘড়ি বন্ধ করতে হয় কাজ। নির্মীয়মাণ ওই সুড়ঙ্গের দৈর্ঘ্য ৪০ মিটার। এই সুড়ঙ্গের কাজও শেষের পথে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Narendra Modi: 'পাকিস্তানি বন্ধু কলকাতায় বোমা মারবে বলছে,' মোদীকে ব্যঙ্গ তৃণমূল নেত্রীর
Recommended image2
SIR: রাজ্যের যে দশ জেলায় সবচেয়ে নাম বাদ পড়েছে, কত নম্বরে আপনার এলাকা
Recommended image3
Ashokengar: রাতের অন্ধকারে ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি, ভোট আবহে উত্তেজনা অশোকনগরে
Recommended image4
Train News: সাঁতরাগাছি থেকে দীঘা প্রতিদিনই ছুটবে ট্রেন, জানুন নতুন ট্রেনের সময়সূচি
Recommended image5
Malda: কালিয়াচককাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগ, মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ কমিশনের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved