vote Counting preparation: দুই দফা ভোট গ্রহণের মত এবার ভোট গণনা নির্বিঘ্নে আর নিরাপদে করতে মরিয়া নির্বাচন কমিশন। আর সেই কারণেই একাধিক পদক্ষেপ নিয়েছে কমিশন। গণনার তোড়জোড় শুরু। আগামী সোমবার ৪ মে রাজ্য ভোট গণনা। 

ভোট গ্রহণ শেষ। এবার গণনার তোড়জোড় শুরু। আগামী সোমবার ৪ মে রাজ্য ভোট গণনা। রাজ্যে বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই গণনা কেন্দ্র তৈরি হয়েছে। শুধু তাই নয়, গণনাকেন্দ্রে বেআইনি বা অবৈধ প্রবেশ রুখতে এবার রীতিমত সক্রিয় নির্বাচন। নেওয়া হয়েছে ৪টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দুই দফা ভোট গ্রহণের মত এবার ভোট গণনা নির্বিঘ্নে আর নিরাপদে করতে মরিয়া নির্বাচন কমিশন। আর সেই কারণেই একাধিক পদক্ষেপ নিয়েছে কমিশন।

গণনা কেন্দ্রের নিরাপত্তার জন্য নির্বাচন কমিশনের নেওয়া পদক্ষেপগুলি হল-

পরিচয়পত্র

গণনাকেন্দ্রে যাদের প্রবেশের অনুমতি রয়েছে তাদের দেওয়া হবে আলাদা পরিচয়পত্র বা আইডি কার্ড। তবে এবার আইডি কার্ড যাতে নকল না হয় তারজন্য পরিচয়পত্রের সঙ্গেই থাকবে কিউআর কোড । এই কোড স্ক্যান করই যাচাই করা হবে সংশ্লিষ্ট ব্যক্তি গণনাকেন্দ্রে প্রবেশের অনুমতি রয়েছে কিনা।

নির্বাচন কমিশন সূত্রের খবর, কিউআর কোড যুক্ত আইডি কার্ড পাবেন রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, কাউন্টিং স্টাফ, টেকনিক্যাল স্টাফ, প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও কাউন্টিং এজেন্টরা।

ত্রিস্তরীয় নিরাপত্তা

নির্বাচন কমিশন জানিয়েছে,গণনাকেন্দ্রে ঢোকার আগে ত্রিস্তরীয় যাচাইকরণের মধ্যে দিয়ে যেতে হবে ভোট কর্মীদের। নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট ভোট কর্মীদের আইডি কার্ড পরীক্ষা করা হবে। গণনাকক্ষে যাওয়ার পথে একবার আর গণনাকক্ষে ঢোকার মুখে এবার আইডি কার্ড পরীক্ষা করা হবে।

নিরাপত্তা

ইভিএম, স্ট্রংরুম, গণনাকেন্দ্রের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। আগে নিরাপত্তার জন্য ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এখন এই সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। প্রতিটি স্ট্রংরুমে নূন্যতম ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়োগ করা হয়েছে।

ভোট গণনা কেন্দ্র

এবার রাজ্যে ভোট গণনা কেন্দ্রের সংখ্যা গত বারের তুলনায় কমিয়েছে নির্বাচন কমিশন। ২৯৪টি আসনের ভোট গণনা হবে ৭৭টি কেন্দ্রে। কোন জেলার কোথায় কেন কেন্দ্রের গণনা হবে তার তালিকা জেলা প্রশাসনকে দিয়ে দিয়েছে।

সংবাদ মাধ্য়মের জন্য

সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। নির্বাচন কমিশনের চিঠি যে সব সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে থাকবে তারাই গণনা কেন্দ্রে ঢোকার অনুমতি পাবেন। তবে তাদের জন্য প্রেস কর্নারের ব্যবস্থা রয়েছে। সেখানেই থাকতে পারবে তারা।