MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ৫ মাসে রাজ্যে মাত্র ১৫টি সভা করবেন নরেন্দ্র মোদী? ভোট প্রচারে এবার সাবধানী বিজেপি

৫ মাসে রাজ্যে মাত্র ১৫টি সভা করবেন নরেন্দ্র মোদী? ভোট প্রচারে এবার সাবধানী বিজেপি

আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন। এখন থেকেই বিজেপি নির্বাচনী রণকৌশল ঢেলে সাজানোর কাজ শুরু করে দিয়েছে বলে সূত্রের খবর। রাজ্যে নির্বাচনী প্রচারে একটি বড় ঘটনা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Nov 25 2025, 03:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভোট প্রচারের রণকৌশল
Image Credit : others

ভোট প্রচারের রণকৌশল

আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন। এখন থেকেই বিজেপি নির্বাচনী রণকৌশল ঢেলে সাজানোর কাজ শুরু করে দিয়েছে বলে সূত্রের খবর। রাজ্যে নির্বাচনী প্রচারে একটি বড় ঘটনা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। গত বিধানসভা নির্বাচনে মোদীর জনসভার সংখ্যার তুলনায় এই বছর বেশি জনসভা মোদী করবেন কিনা তা নিয়েই চর্চা শুরু হয়েছে রাজ্যের অন্দরে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই বিষয়ে এখনই ঝেড়ে কাশতে নারাজ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
গতবারে মোদীর সভা
Image Credit : ANI

গতবারে মোদীর সভা

বিজেপির হিসেব অনুযায়ী গত বিধানসভা অর্থাৎ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদী এই রাজ্যে প্রায় ৪০টি জনসভা করেছিলেন। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ছিল মোদীর সভা। কিন্তু মোদীকে দিয়ে এতগুলি সভা করানোর পরেও মমতার ভোটে ধস নামাতে পারেনি গেরুয়া শিবির।

Related Articles

Related image1
১০ বছর ধরে চলা DA মামলার রায় ঘোষণা দাঁড়িয়ে ২টি শর্তের ওপর, সরকারি কর্মীদের আস্থা সুপ্রিম কোর্টে
Related image2
বরানগর গুলিকাণ্ডে নয়া মোড়! পিসের প্রেমে হাবুডুবু খেয়ে স্বামীকে খুনের সুপারি দেয় স্ত্রী
35
সাবধানী বিজেপি
Image Credit : X@DDNewslive

সাবধানী বিজেপি

তাই এবার প্রধানমন্ত্রী মোদীর জনসভা নিয়ে যথেষ্টই সাবধানী গেরুয়া শিবির। এবার মোদীকে দিয়ে বেছে বেছে সভা করানোর পক্ষেই বিজেপির রাজ্যনেতৃত্ব সায় দিচ্ছে। অন্যান্য রাজ্যের মত এইরাজ্যেও বিজেপির নির্বাচনী মুখ নরেন্দ্র মোদী। সেলিব্রিটি প্রচারক। তাই মোদীকে যাতে সঠিকভাবে ব্যবহার করা হয় তারই পরিকল্পনা শুরু হয়েছে গেরুয়া শিবিরে।

45
৫ মাসে ১৫টি সভা!
Image Credit : X@BJP4India

৫ মাসে ১৫টি সভা!

ভোটের নির্ঘণ্ট আগামী বছর ফেব্রুয়ারি কি মার্চ মাসে প্রকাশ হতে পারে। কিন্তু ডিসেম্বর মাস থেকেই এই রাজ্যে ভোট প্রচার শুরু করতে চলেছেন মোদী। নির্বাচনী প্রক্রিয়া মিটতে এপ্রিল কি মে মাস। তাই হাতে থাকছে ৫-৬ মাস। এই কয়কটি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে ১৫টি সভা করতে পারে বলে বিজেপি সূত্রের খবর। যা গতবারের তুলনায় অনেকটাই কম। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক নেতা বলেছেন, নরেন্দ্র মোদী বিজেপির সবথেকে জনপ্রিয় মুখ। জনমোহিনী ক্ষমতা তাঁর সবথেকে বেশি। তাই তাঁকে বেশি করে ব্যবহার করা ঠিক নয়।

55
শমীক ভট্টাচার্যের মন্তব্য
Image Credit : Getty

শমীক ভট্টাচার্যের মন্তব্য

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে নারাজ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী রাজ্যে কতগুলি জনসভা করবেন তা এখনও সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, কোনও দল নির্বাচনী রণকৌশল কখনই ফাঁস করে না। নির্বাচনী রণকৌশলের মধ্যে ভোট প্রচার ও কর্মসূচিও রয়েছে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন ২০২৬ সালে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের বিদায় নিশ্চিত।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
নরেন্দ্র মোদী
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla Khobar: Weather Alert: ফের দুর্যোগের কালো মেঘ! লাগাতার ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা কোন কোন জেলায়?
Recommended image2
নির্মাণ সরিয়ে দিন! ফলতায় অভিষেকের সেবাশ্রয় মামলায় মন্তব্য কলকাতা হাই কোর্টের
Recommended image3
Weather Alert: ফের দুর্যোগের কালো মেঘ! লাগাতার ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা কোন কোন জেলায়?
Recommended image4
Durga Puja 2026: মহালয়ার দিন বিরাট অনুষ্ঠান রাজ্যে! জানিয়ে দিলেন শুভেন্দু, আসতে পারেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীও
Recommended image5
Eviction in Kolkata: বেআইনি জবরদখল এবং নির্মাণ ভাঙার ক্ষেত্রে কোনও অশান্তি বরদাস্ত নয়! কড়া অবস্থান নিল লালবাজার
Related Stories
Recommended image1
১০ বছর ধরে চলা DA মামলার রায় ঘোষণা দাঁড়িয়ে ২টি শর্তের ওপর, সরকারি কর্মীদের আস্থা সুপ্রিম কোর্টে
Recommended image2
বরানগর গুলিকাণ্ডে নয়া মোড়! পিসের প্রেমে হাবুডুবু খেয়ে স্বামীকে খুনের সুপারি দেয় স্ত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved