MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • মোদীর চিঠি পড়েন না মমতা! সিঙ্গুরের সভা থেকে অনুপ্রবেশ-সহ একাধিক বিষয়ে অভিযোগ প্রধানমন্ত্রীর

মোদীর চিঠি পড়েন না মমতা! সিঙ্গুরের সভা থেকে অনুপ্রবেশ-সহ একাধিক বিষয়ে অভিযোগ প্রধানমন্ত্রীর

Modi Vs Mamata: সিঙ্গুরের জনসভা থেকে মমতা বন্দ্য়োপাধ্যায় ও রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। তিনি রাজ্যে ডবল ইঞ্জিন সরকার এলে কী কী উন্নয়ন হবে তাও বলে দেন। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jan 18 2026, 05:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
এক জেলা এক পণ্য নীতি:
Image Credit : Asianet News

এক জেলা এক পণ্য নীতি:

মোদী বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিকেকানন্দের জন্মজয়ন্তীকে জাতীয় স্তরে পালন করার উদ্যোগ নিয়েছে তাদের সরকার। তিনি আরও বলেন, বিজেপি বিকাশ ও ঐতিহ্য - উভয়কেই গুরুত্ব দেয়। এই দুয়ের মডেলেই বিজেপি পশ্চিমবঙ্গের বিকাশ গতি দেবে। মোদী এক জেলা এক পণ্যের কথাও বলেন। তিনি বলেন, এই জেলায় ধনিয়াখালি শাড়ি আছে, পাট রয়েছে। বিজেপির এক জেলা এক পণ্য প্রকল্পের আওতায় প্রত্যেক জেলার এমন পণ্যে উৎসহ দেবে। বিজেপি সরকার এলেই প্ল্যাস্টিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা করবে। পাট শিল্পকে আরও উৎসাহিত করবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে তোপ
Image Credit : Asianet News

কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে তোপ

মোদী বলেন, 'আমি পশ্চিমবঙ্গের তরুণ , কৃষক, মা-বোনদের যথাসম্ভব সেবা করতে চাই। কিন্তু এখানে তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারি প্রকল্পকে আপনাদের কাছে পৌঁছাতে দিচ্ছে না। এদের মোদীকে নিয়ে সমস্যা, তা আমি বুঝি। কিন্তু তৃণমূল তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সঙ্গে শত্রুতা করছে। তৃণমূল এ রাজ্যের তরুণ, কৃষক, মৎস্যজীবী ও মা-বোনেজদের সঙ্গে শত্রুতা করেছে তৃণমূল। '

Related Articles

Related image1
সিঙ্গুরের জনসভায় মোদীর নতুন স্লোগান, 'পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার'
Related image2
বিধানসভা ভোটের আগেই মিলবে DA! সুপ্রিম কোর্টের রায় ও নবান্নের সংবেদনশীলতা নিয়ে আশার আলো
35
মোদীর চিঠি পড়েন না মুখ্যমন্ত্রী!
Image Credit : Asianet News

মোদীর চিঠি পড়েন না মুখ্যমন্ত্রী!

সিঙ্গুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতার বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ করেন। তিনি বলেন, 'মৎস্যজীবীদের জন্য কেন্দ্রীয় সরকার একটি ডিজিটাল প্লাটফর্ম খুলেছে। বিভিন্ন রাজ্য সেখানে নিজ নিজ এলাকার মৎস্যজীবীদের নাম রেজিস্টার করছে। কিন্তু পশ্চিমবঙ্গে তাতে ব্রেক লাগিয়ে দেওয়া হয়েছে। আমি বার বার এ রাজ্যের তৃণমূল সরকারকে চিঠি লিখি। মুখ্যমন্ত্রী চিঠি পড়েন না। কিন্তু অফিসারদের তো পড়তে দিন। তৃণমূল সরকার এখানকার মৎস্যজীবী যোজনায় রেজিস্ট্রেশনে কোনও সাহায্য করছে না। তৃণমূল রাজ্যের মৎস্যজীবীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে।'

45
উন্নয়নে বাধা দিলে সাজা!
Image Credit : ANI

উন্নয়নে বাধা দিলে সাজা!

মোদী আরও বলেন দেশের ভোটাররা জেগে গিয়েছে। যারা উন্নয়নে বাধা দিচ্ছেন তারা প্রত্যেকে সাজা পাচ্ছেন। কথা প্রসঙ্গে তিনি দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের কথাও বলেন। তিনি আরও বলেন, 'পশ্চিমবঙ্গের মানুষও স্থির করে নিয়েছে তারাও তৃণমূলের নির্মম সরকারকে সবক শেখাবে। আর বিজেপির সরকার তৈরি করবে।' তিনি ডবল ইঞ্জিন সরকারের বার্তাও দেন।

55
অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে নিশানা
Image Credit : ANI

অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে নিশানা

মোদী মালদার মত হুগলিতেও অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন। তিনি বলেন, 'তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ ও দেশের সুরক্ষা নিয়ে খেলা করছে। ' তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের বিভিন্ন সুবিধে দেয়। অনুপ্রবেশকারীদের বাঁচাতে ধর্নায় বসে। তাঁর অভিযোগ অনুপ্রবেশকারীরাই ওদের ভোট ব্যাঙ্ক। তিনি আরও বলেন, 'ত ১১ বছর ধরে কেন্দ্রীয় সরকার তৃণনূল সরকারে বার বার চিঠি লিখছে। বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের সীমান্তে কাঁটাতার দিতে হবে। জমি দরকার। কিন্তু তৃণমূলের কোনও হেলদোল নেই। যারা অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো নথি বানিয়ে দেয়, তাদের সাহায্য করে তৃণমূল। অনুপ্রবেশ সম্পূর্ণ ভাবে বন্ধ করতে হবে। যাঁরা অতীতে বিভিন্ন ভুয়ো নথি বানিয়ে এ দেশের ভিড়ে মিশে গিয়েছেন, তাঁদেরও নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে।'

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
নরেন্দ্র মোদী
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mobile Ban: বাংলায় ক্লাস টুয়েলভ পর্যন্ত মোবাইল ব্যবহার নিষিদ্ধ ! বিরাট সিদ্ধান্তের পথে বিজেপি সরকার
Recommended image2
কোথাও রুই, কোথাও ইলিশ! এক এক রাজ্যের এক এক ‘রাজ্য-মাছ’, বাংলার গর্ব কোনটি?
Recommended image3
Teachers Day 2026: শিক্ষক দিবসে অন্য লড়াই, বিশেষভাবে সক্ষম শিশুদের র‍্যাম্পে হাঁটার প্রস্তুতি
Recommended image4
Child death: শুধুমাত্র আগস্টেই ৮৯ শিশুর মৃত্যু! মালদা হাসপাতাল থেকে সুপারকে সরালো স্বাস্থ্য ভবন
Recommended image5
Annapurna Yojana: আবেদন করেও মেলেনি অন্নপূর্ণা যোজনার ৩০০০? বাড়ছে ক্ষোভ, কোথায় করবেন অভিযোগ?
Related Stories
Recommended image1
সিঙ্গুরের জনসভায় মোদীর নতুন স্লোগান, 'পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার'
Recommended image2
বিধানসভা ভোটের আগেই মিলবে DA! সুপ্রিম কোর্টের রায় ও নবান্নের সংবেদনশীলতা নিয়ে আশার আলো
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved