MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike
MMSBY Application Process
8th Pay Commission
Dearness Allowances Increase
iPhone 18 Pro Max
CAA New Order
SBI RD Scheme
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
Gold Price in Kolkata
  • Home
  • West Bengal
  • Kolkata
  • আদালতে অব্যাহত চিংড়িঘাটা মেট্রো জট, নতুন বছরে মেট্রো সম্প্রসারণ নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

আদালতে অব্যাহত চিংড়িঘাটা মেট্রো জট, নতুন বছরে মেট্রো সম্প্রসারণ নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

Calcutta High Court On Chingrihata Metro: বছর শেষের আগে অব্যাহত চিংড়িঘাটা মেট্রোজট। থমকে কাজ।  কবে থেকে কাজ শুরুর নির্দেশ আদালতের? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 19 2025, 06:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
চিংড়িঘাটায় মেট্রোর কাজে জটিলতা
Image Credit : Social Media

চিংড়িঘাটায় মেট্রোর কাজে জটিলতা

চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে এবার রাজ্যের যুক্তি খারিজ করল কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে, চিংড়িঘাটায় বিমানবন্দর-নিউ গড়িয়া রুটের অরেঞ্জ লাইনে মেট্রোর কাজে জটিলতা অব্যাহত। আগামী জানুয়ারি মাসে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করে চিংড়িঘাটায় মেট্রোর কাজ করা সম্ভব কি না, আগামী সোমবারের মধ্যে রাজ্যকে জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ওই দিন মামলার পরবর্তী শুনানি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী বলছে আদালত?
Image Credit : Social Media

কী বলছে আদালত?

চিংড়িহাটায় মেট্রোরেলের বিমানবন্দর-নিউগড়িয়া রুটে অরেঞ্জ লাইনে ৩৬৬ মিটার কাজ সম্পন্ন করার জন্য তিন দিন ওই এলাকায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ করতে রাজ্যের কাছে প্রস্তাব দেয় রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। ওইটুকু কাজ আটকে থাকায় পূর্ণ রুটে মেট্রো চালানো যাচ্ছে না। কিন্তু, আরভিএনএল- এর অভিযোগ রাজ্য কোনও রকম সহযোগিতা করছে না। সেই কারণে ওই রুটের মেট্রোর কাজ শেষ করা যাচ্ছে না। 

Related Articles

Related image1
একদিনের শীতের ছুটিতে পরিবার নিয়ে ঘুরে আসুন কলকাতার এই জায়গাগুলি থেকে, দেখুন এক ঝলকে
Related image2
বেঁচে থাকলেও ভোটার তালিকা বলছে তিনি মৃত! খসড়া তালিকা প্রকাশিত হতেই বিপাকে নন্দলাল
35
কী অভিযোগ উঠেছে?
Image Credit : Social Media

কী অভিযোগ উঠেছে?

এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয় আরভিএনএল। সেই মামলায় সব পক্ষকে বৈঠকে বসে সমাধান সূত্র বার করতে নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট। কিন্তু তাতে কোনও সমাধান না হওয়ায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল গত ১৭ ডিসেম্বর আবারও সব পক্ষকে আলোচনায় বসে আলোচনার সিদ্ধান্ত আদালতে জানাতে নির্দেশ দেন।

45
অধরা সমাধান সূত্র
Image Credit : Social Media

অধরা সমাধান সূত্র

গত শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘’এই রকম গুরুত্বপূর্ণ জনস্বার্থ প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে আটকে রাখা যায় না।'' তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানান, তিনি সেই বৈঠকে উপস্থিত থাকবেন। শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে মামলার শুনানি হয়। এদিন আদালতে জানানো হয় দ্বিতীয় বৈঠকেও কোনও সমাধান সূত্র বের হয়নি। 

55
আরভিএনএলের আইনজীবী কী বলছেন?
Image Credit : Social Media

আরভিএনএলের আইনজীবী কী বলছেন?

আরভিএনএলের আইনজীবী আদালতে বলেন, ‘’২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের কোনও এক সময় ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা যেতে পারে বলে বৈঠকে জানিয়েছে পুলিশ। অথচ মাত্র তিন দিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ট্র্যাফিক নিয়ন্ত্রণ করলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে।'' রাজ্যের তরফে পাল্টা বলা হয়, ‘’দশকের পর দশক ধরে মেট্রোর কাজ চলছে। সেক্ষেত্রে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে আরভিএনএল-এর অসুবিধা কোথায়?''  সেই সঙ্গে এজি জানান, তিনি সেই বৈঠকে উপস্থিত ছিলেন না। সব পক্ষের বক্তব্য শুনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নির্দেশ দেন, জানুয়ারি মাসে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করে চিংড়িহাটায় মেট্রোর কাজ করা সম্ভব কি না, আগামী সোমবারের মধ্যে রাজ্যকে জানাতে হবে আদালতে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Bhandar: দিকে দিকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তীব্র ক্ষোভ! বৈঠক ফেলে ছুটে আসলেন মন্ত্রী অগ্নিমিত্রা, রেল অবরোধ
Recommended image2
DA Case: এদের বকেয়া DA নিয়ে রাজ্যের অবস্থান কী? লিখিত রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
Recommended image3
JU Tension: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় কাদের হাত? আজই তৈরি হতে পারে তদন্ত কমিটি
Recommended image4
New Market Fire: হোটেল শিখা-ইনে নিহতদের মধ্যে ৭ জনই বাংলাদেশি, ৯টি গেস্ট হাউস ও ৪ রেস্তোরাঁকে শো-কজ
Recommended image5
Now Playing
Jadavpur Protest: পুলিশকে টেনে 'চড়'!, দীপ্সিতাদের মিছিল বনাম ABVP! যাদবপুরে কী ঘটল দেখুন
Related Stories
Recommended image1
একদিনের শীতের ছুটিতে পরিবার নিয়ে ঘুরে আসুন কলকাতার এই জায়গাগুলি থেকে, দেখুন এক ঝলকে
Recommended image2
বেঁচে থাকলেও ভোটার তালিকা বলছে তিনি মৃত! খসড়া তালিকা প্রকাশিত হতেই বিপাকে নন্দলাল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved