MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • এবার স্কুলে ভর্তি হতে গেলেই জমা দিতে হবে নাগরিকত্বের পরিচয়পত্র? নয়া নিয়ম কবে থেকে চালু?

এবার স্কুলে ভর্তি হতে গেলেই জমা দিতে হবে নাগরিকত্বের পরিচয়পত্র? নয়া নিয়ম কবে থেকে চালু?

এসআইআর নিয়ে এখন গোটা রাজ্যে হইচই। এরই মাঝে আবার নয়া বিতর্ক শুরু। এবার থেকে নাকি স্কুলে ভর্তি হতে গেলেই লাগবে নাগরিকত্বের প্রমাণপত্র! জেনে নিন নয়া নিয়ম কবে থেকে চালু?

3 Min read
Author : Parna Sengupta
Published : Nov 13 2025, 01:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Asianet News

কিছুদিন আগে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR কর্মসূচি নিয়ে ব্যাপক রাজনৈতিক শোরগোল শুরু হয়েছিল। সেই পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই এবার বাংলায় গত ৪ নভেম্বর থেকে শুরু হয়ে গেল SIR কর্মসূচি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Asianet News

নিয়ম মেনে প্রতিটি ব্লকে BLO শুরু করে দিয়েছেন ফর্ম বিলির কাজ। এই নিয়েও একাধিক জায়গায় রাজনৈতিক বিভ্রাট শুরু হয়েছে। কোথাও শাসকদলের হুমকির মুখে পড়তে হচ্ছে বুথ লেভেল অফিসারদের তো কোথাও আবার বিজেপি BLA-দের ধরে মারধর করা হচ্ছে।

Related Articles

Related image1
School Holidays: ভারী বৃষ্টির পূর্বাভাস, দুদিন রাজ্যে বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল, জারি হল নোটিস
Related image2
School Holidays: চলতি সপ্তাহ জুড়ে একাধিক উৎসব, বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল, রইল তালিকা
38
Image Credit : Getty

এমতাবস্থায় ফের খবরের শিরোনামে উঠে এল নাগরিকত্বের প্রমাণ বিতর্ক। সাধারণত সকল বাবা মা-ই চায়, ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াতে। বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, প্রাথমিকে ভর্তি হতে গেলে শুধুমাত্র শিশুদের জন্মের সার্টিফিকেটের প্রয়োজন পড়ে। আর তাই দিয়ে শিশুদের ভর্তি করানো যায়।

48
Image Credit : our own

সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে— আবেদনপত্র সংগ্রহ করার সময়ে শিশুর জন্মের শংসাপত্র এবং অভিভাবকদের যে কোনও একটি নাগরিকত্বের প্রমাণপত্র দেখাতে হবে। আর তাতেই সেই নিয়ে শুরু হয়েছে হৈ হট্টগোল।

58
Image Credit : Getty

এইমুহুর্তে কৃষ্ণনগর হাইস্কুলে শুধুমাত্র শিশু বিভাগেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু এই ভর্তি প্রক্রিয়া নিয়ে শুরু হল এই নয়া বিতর্ক। ভালো স্কুলের তালিকায় অন্যতম হল সরকার-পোষিত স্কুল কৃষ্ণনগর হাইস্কুল (প্রাথমিক বিভাগ)। সম্প্রতি কৃষ্ণনগর হাইস্কুল প্রাথমিক বিভাগের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে— আবেদনপত্র সংগ্রহ করার সময়ে শিশুর জন্মের শংসাপত্র এবং অভিভাবকদের যে কোনও একটি নাগরিকত্বের প্রমাণপত্র দেখাতে হবে। আর তাতেই সেই নিয়ে শুরু হয়েছে হৈ হট্টগোল।

68
Image Credit : Getty

বিতর্কিত বিজ্ঞপ্তি নিয়ে ক্ষুব্ধ অভিভাবক

কৃষ্ণনগর হাইস্কুল প্রাথমিক বিভাগের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, ভোটার কার্ড, প্যানকার্ড, আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স বাবা মায়ের থেকে গ্রহণ করা হবে শিশুর ভর্তির ক্ষেত্রে। শুধু তা-ই নয়, আবেদনপত্র জমা দেওয়ার সময়ে শিশুর জন্মের শংসাপত্রের ফোটোকপির পাশাপাশি বাবা অথবা মায়ের ওই চারটি নথির মধ্যের মধ্যে যে কোনও একটির ফোটোকপি প্রমাণপত্র হিসাবে জমা দিতে হবে।

78
Image Credit : stockPhoto

যদি কোনও শিশুর অভিভাবক এই চারটির মধ্যে একটি নথিও দেখাতে না পারেন, তা হলে সেই শিশু ওই স্কুলে ভর্তি হতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়। বিদ্যালয়ের এই বিজ্ঞপ্তি দেখে ক্ষুব্ধ অভিভাবকদের একাংশ। তাঁদের অভিযোগ, এখনও পর্যন্ত রাজ্যে NRC চালু হয়নি। তার আগেই কী ভাবে একটি স্কুল পডুয়ার বাবা-মার নাগরিকত্বের প্রমাণ চাইতে পারে?

88
Image Credit : social media

কী বলছেন সংসদের চেয়ারম্যান?

স্কুলের ভর্তির বিষয়টি সামনে আসায় বেশ অস্বস্তিতে পড়েছে গোটা শিক্ষা মহল। জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবাশিস বিশ্বাস বলেন, “এমনটা কোনও ভাবেই করা যায় না। একজন পড়ুয়াকে ভর্তি করতে শুধু তার জন্মের শংসাপত্রের প্রয়োজন। সেই শংসাপত্রে তার বাবা-মার নাম ও ঠিকানা লেখাই থাকে। তার পরেও কী ভাবে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হল, বুঝতে পারছি না। ভাল করে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে চাপের মুখে পড়ে বাধ্য হয়ে বিজ্ঞপ্তি প্রত্যাহার করল কৃষ্ণনগর হাইস্কুল প্রাথমিক বিভাগ।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Update: সকাল থেকে বৃষ্টি! রাজ্য জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা, কদিন থাকবে এমন আবহাওয়া?
Recommended image2
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image3
Bangladeshi Woman Arrested News: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কয়েক কোটি টাকার সোনা পাচার, ধৃত মহিলা
Recommended image4
Today’s News in Bengali Live: Journalist Pension - সাংবাদিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, অ্যাক্রিডিটেশন না থাকলেও মিলবে পেনশন
Recommended image5
WB Weather: সক্রিয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
Related Stories
Recommended image1
School Holidays: ভারী বৃষ্টির পূর্বাভাস, দুদিন রাজ্যে বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল, জারি হল নোটিস
Recommended image2
School Holidays: চলতি সপ্তাহ জুড়ে একাধিক উৎসব, বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল, রইল তালিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved