MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বছর শেষের আগে আরও একটা নতুন এসি লোকাল ট্রেন, শিয়ালদহ-কল্যাণী রুটের যাত্রীদের জন্য সুখবর

বছর শেষের আগে আরও একটা নতুন এসি লোকাল ট্রেন, শিয়ালদহ-কল্যাণী রুটের যাত্রীদের জন্য সুখবর

AC Local Train Update: বছর শেষের আগে রেলযাত্রীদের জন্য দারুন সুখবর। এবার শিয়ালদহ-কল্যাণী রুটে চলবে এসি লোকাল ট্রেন। কবে থেকে ছুটবে ট্রেন? জানুন বিশদে… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 03 2025, 04:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
শিয়ালদহ কল্যাণী রুটে নতুন এসি ট্রেন
Image Credit : X Handle

শিয়ালদহ-কল্যাণী রুটে নতুন এসি ট্রেন

বছর শেষের আগেই যাত্রীদের জন্য দারুণ খবর। এবার থেকে নতুন এসি লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের আরও একটি রুটে। রেল সূত্রে খবর, নতুন এই এসি লোকাল ট্রেন পরিষেবা মিলবে শিয়ালদহ-কল্যাণী রুটে। অফিস টাইমে এসি লোকালে চড়তে পারবেন এই রুটের যাত্রীরা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কবে থেকে মিলবে পরিষেবা?
Image Credit : @Mumbaikhabar9

কবে থেকে মিলবে পরিষেবা?

এই বিষয়ে রেল সূত্রে খবর, শিয়ালদহ–কৃষ্ণনগর এসি লোকাল পরিষেবা এখন থেকে রবিবার সহ সপ্তাহে ৭ দিন চলবে। এসি ও নন-এসি পরিষেবার সম্প্রসারণে কল্যাণীর যাত্রীদের জন্য বাড়ছে যোগাযোগের সুবিধা। শিয়ালদহ–কল্যাণী রুটে নতুন এয়ার-কন্ডিশন্ড (এসি) ইএমইউ লোকাল ট্রেন পরিষেবা চালু করতে চলেছে রেল কর্তৃপক্ষ। এবং শিয়ালদহ– কৃষ্ণনগর শাখায় এসি লোকাল পরিষেবার চলার দিন বৃদ্ধি করতে চলেছে রেল।

Related Articles

Related image1
শীতের রাতে সারারাত রাস্তায় পড়ে সদ্যোজাত, নদীয়ায় পথ আগলে শিশুকে রক্ষা করল পাড়ার সারমেয়রা
Related image2
কলকাতা হাইকোর্টে বাতিল প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়, চাকরি বহাল ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের
35
বৃহস্পতিবার থেকে শুরু নয়া পরিষেবা
Image Credit : Getty

বৃহস্পতিবার থেকে শুরু নয়া পরিষেবা

এই বাড়তি পরিষেবাগুলি ৪ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে (শিয়ালদহ–কল্যাণী) এবং ৭ ডিসেম্বর, ২০২৫ (শিয়ালদহ–কৃষ্ণনগর রবিবার পরিষেবা) থেকে চালু হবে। এর ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রী আরামদায়ক ও সুবিধাজনক পরিষেবা পাবেন। এই এসি লোকাল পরিষেবা দীর্ঘদিনের জনতার দাবি পূরণ করবে এবং ব্যস্ততম রুটগুলিতে আরামদায়ক ও প্রিমিয়াম ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করবে। 

45
 শিয়ালদহ–কল্যাণী এসি পরিষেবা
Image Credit : Getty

শিয়ালদহ–কল্যাণী এসি পরিষেবা

রেলের তরফে এই বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে নতুন এই এসি লোকাল পরিষেবা মিলবে-সপ্তাহে ৬ দিন (সোমবার-শনিবার পর্যন্ত)। গাড়ি সংখ্যা: ৩১৩৪৭/৩১৩৪৪ শিয়ালদহ–কল্যাণী–শিয়ালদহ। শিয়ালদহ থেকে রওনা: বিকেল ৩:৩৫, কল্যাণী পৌঁছাবে ৪:৫২। • কল্যাণী থেকে রওনা: বিকেল ৫:০২, শিয়ালদহ পৌঁছাবে ৬:২০।

55
শিয়ালদহ–কৃষ্ণনগর এসি পরিষেবা
Image Credit : google

শিয়ালদহ–কৃষ্ণনগর এসি পরিষেবা

আগে নির্দিষ্ট কয়েকদিন চললেও এখন থেকে রবিবারেও চলবে শিয়ালদহ-কৃষ্ণনগর এসি ট্রেন। ৭ ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে।  এই পরিষেবাটি বিশেষত সপ্তাহান্তে ভ্রমণকারী যাত্রী ও ভক্তদের উপকারে আসবে। • গাড়ি সংখ্যা: ৩১৮৪৭/ ৩১৮৪৮ শিয়ালদহ–কৃষ্ণনগর (রবিবার)। • শিয়ালদহ থেকে রওনা: সকাল ১১:৫৫, কৃষ্ণনগর পৌঁছাবে ২:১১ PM। • কৃষ্ণনগর থেকে রওনা: বিকেল ৪:০৫, শিয়ালদহ পৌঁছাবে ৬:২০। • স্টপেজসমূহ: বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচড়াপাড়া, কল্যাণী, চাকদহ ও রানাঘাট।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC vs BJP: 'অভিষেকের নির্দেশেই চুরি!' রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়া নিয়ে তৃণমূলকে তোপ বিজেপির
Recommended image2
SSC দুর্নীতির গোপন তথ্য ফাঁস করবেন ২ অভিযুক্ত! রাজসাক্ষী হতে চেয়ে CBI মামলায় আবেদন
Recommended image3
'বিচার ব্যবস্থা এগোচ্ছে না'! RG Kar-কাণ্ডের তদন্ত প্রক্রিয়া নিয়ে আবারও 'হতাশা প্রকাশ' রত্না দেবনাথের
Recommended image4
Madan Mitra: 'বিজেপি নিজের স্বার্থেই মমতাকে টিকিয়ে রাখবে'! সেটিং তত্ত্বে বিস্ফোরক মদন মিত্র
Recommended image5
Yuva Shakti: শুরু হচ্ছে 'যুবশক্তি'র আবেদন প্রক্রিয়া! এই নথি জমা না দিলে বাতিল হয়ে যাবে আবেদন
Related Stories
Recommended image1
শীতের রাতে সারারাত রাস্তায় পড়ে সদ্যোজাত, নদীয়ায় পথ আগলে শিশুকে রক্ষা করল পাড়ার সারমেয়রা
Recommended image2
কলকাতা হাইকোর্টে বাতিল প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়, চাকরি বহাল ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved