MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • আজ থেকে চালু শ্রমশ্রী পোর্টাল, এভাবে আবেদন করলেই পাবেন হাজার হাজার টাকা

আজ থেকে চালু শ্রমশ্রী পোর্টাল, এভাবে আবেদন করলেই পাবেন হাজার হাজার টাকা

আজ শুরু চালু হয়ে গেল শ্রমশ্রী পোর্টাল। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রকল্পের মাধ্যমে ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের পাশে দাঁড়াবে নবান্ন। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 01 2025, 03:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
চালু শ্রমশ্রী পোর্টাল
Image Credit : social media

চালু শ্রমশ্রী পোর্টাল

আজ থেকে শুরু হয়ে গেল শ্রমশ্রী পোর্টাল। নবান্ন থেকে এমনই ঘোষণা করেছেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। তিনি জানিয়েছেন, বিজেপি শাসিত রাজ্য থেকে হেনস্থায় অতিষ্ট হয়ে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্যোগে এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মূলত ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসা পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা উপকৃত হবেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
২০ হাজার আবেদন
Image Credit : Asianet News

২০ হাজার আবেদন

রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, ২১ অগস্ট থেকেই 'আমাদের পাড়া আমাদের সমাধান' প্রকল্পের মাধ্যমে শ্রমশ্রী প্রকল্পের আবেদন গ্রহণ শুরু হয়েছে। ইতিমধ্যেই ২০ হাজারের বেশি আবেদন নথিভুক্ত করা হয়েছে। যারা অফলাইনে আবেদন করেছেন তাদের কোনও সমস্যা হবে না। ধীরে ধীরে পোর্টালে তাদের নাম তুলে দেওয়া হবে বলেও জানিয়েছন মন্ত্রী।

Related Articles

Related image1
রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নর, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
Related image2
RG কর আন্দোলনের নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা জুনিয়র ডক্টরস ফ্রন্টের, অভিযোগ ন্যায় বিচারমঞ্চের
35
শ্রমশ্রী প্রকল্পের লক্ষ্য
Image Credit : Asianet News

শ্রমশ্রী প্রকল্পের লক্ষ্য

রাজ্যের মন্ত্রী আরও বলেছেন, শ্রমশ্রী প্রকল্পের মূল লক্ষ্যইহল অত্যাচারিত শ্রমিকরা যাতে রাজ্যে ফিরে এসে মর্যাদার সঙ্গে বাঁচতে পারে তা নিশ্চিত করা। সেই লক্ষ্যেই এই প্রকল্প চালু হয়েছে। তবে এই প্রকল্পে নাম থাকলে একাধিক সুবিধে পাওয়া যাবে। আবাস যোজনার ঘর থেকে শুরু করে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধেও দেবে সরকার।

45
শ্রমশ্রী প্রকল্পের টাকা
Image Credit : stockPhoto

শ্রমশ্রী প্রকল্পের টাকা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় শ্রমশ্রী প্রকল্পের মাধ্য়মে রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের সর্বাধিক ১২ মাস পর্যন্ত প্রতি মাসে ৫ হাজার ও এককালীন ৫ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।

এই প্রকল্পের বাকি সুবিধেঃ

  1. শ্রমশ্রী আইডি কার্ড- পরিযায়ী শ্রমিকদের আলাদা পরিচয়পত্র।
  2. পরিযায়ী শ্রমিকদের পরিবারকে এই প্রকল্পের মাধ্য়মে রেশন ও স্বাস্থ্য বিমার সুবিধে পাবে
  3. যে পরিযায়ী শ্রমিকদের পাকা বাড়ি নেই তাদের আবাস যোজনার আওয়ায় বাড়ি তৈরি করে দেবে সরকার।
  4. পরিযায়ী শ্রমিকদের সন্তানদের পড়াশুনায় আর্থিক সাহায্য় করবে সরকার।
55
শ্রমশ্রী অ্য়াপ ডাউনলোড
Image Credit : Asianet News

শ্রমশ্রী অ্য়াপ ডাউনলোড

মোবাইলে আবেদন করলে প্রথমে শ্রমশ্রী অ্য়াপ ডাউনলোড করতে হবে। অ্য়াপটি ইনস্টল করার পরে লগইন আর রেজিস্ট্রার - দুই অপশান আসবে। সংশ্লিষ্ট ব্যক্তি যদি কর্মসাথী প্রকল্পে নথিভুক্ত থাকেন তাহলে ফোন নম্বর দিয়ে Generate OTP অপশানে ক্লিক করতে হবে। ফোনে আসা ওটিপি নির্দিষ্ট জায়গায় লিখলেই নাম নথিভুক্ত হবে।

কর্মসাথী পোর্টালে নাম না থাকলে Register অপশানে ক্লিক করুন। সেখানে ফোন নম্বর দিলে ওটিপি আসবে।

অনলাইন ও অফলাইন দুই ভাবেই এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন পরিযায়ী শ্রমিকরা।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nandigram: বুলডোজার এবার নন্দীগ্রামে, মুখ্যমন্ত্রীর গড়ে ভাঙা হল অবৈধ নির্মাণ
Recommended image2
Mamata Banerjee: এ কি অবস্থা জননেত্রীর? ভবানীপুরের বেশ কয়েকটি বুথে ৫০টি ভোটও পাননি 'ঘরের মেয়ে' মমতা! হিসেব দিল কমিশন
Recommended image3
News Round UP: অভিষেকের ১৭টি ঠিকানায় নোটিশ থেকে আফগান সিরিজে ভারতীয় দলে বড় চমক, সারাদিনের খবর এক ক্লিকে
Recommended image4
TMC MLA Meeting: তৃণমূল বিধায়কদের বৈঠকে লেগে গেল 'গৃহযুদ্ধ'! সোজাসুজি অভিষেককে নিশানা দলের মিটিং-এ?
Recommended image5
Abhishek Banerjee: শুনানিতে হাজিরার নির্দেশ, অভিষেকের ১৭ সম্পত্তিতে নোটিস কলকাতা পুরসভার
Related Stories
Recommended image1
রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নর, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
Recommended image2
RG কর আন্দোলনের নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা জুনিয়র ডক্টরস ফ্রন্টের, অভিযোগ ন্যায় বিচারমঞ্চের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved