MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নর, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নর, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

 রাজ্য সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত সিদ্ধান্ত নিল নবান্ন। তাদের বেতন সংক্রকান্ত বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 31 2025, 09:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর!
Image Credit : stockPhoto

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর!

রাজ্য সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত সিদ্ধান্ত নিল নবান্ন। তাদের বেতন সংক্রকান্ত বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। ইতিমধ্যেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। যার জেরে উপকৃত হবেন রাজ্যের প্রায় ৭ লক্ষ কর্মী। সুপ্রিম কোর্টে ডিএ মামলার ওঠার আগেই রাজ্য সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বেতন অ্য়াকাউন্ট বদল
Image Credit : stockPhoto

বেতন অ্য়াকাউন্ট বদল

রাজ্য সরকারি কর্মীরা এবার থেকে সহজেই তাদের বেতন সংক্রান্ত ব্যাঙ্ক অ্য়াকাউন্ট বদল করতে পারবে। সম্প্রতি অর্থ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্য়ের সরকারি কর্মীরা যদি তাদের বেতনের অ্য়াকাউন্ট বদল করতে চান তাহলে তাদের একটি নির্দিষ্ট অপশন ফর্ম পুরাণ করতে হবে। সেটি সংশ্লিষ্ট দফতরের প্রধানকে বা অফিসের প্রধানকে দিতে হবে।

Related Articles

Related image1
সোমবারই DA মামলায় রায় দেবে সুপ্রিম কোর্ট? মহার্ঘ ভাতা মামলার শুনানির নম্বর ৯৭
Related image2
৩ বছরে স্কুলে ভর্তির সংখ্যা ৫০ লক্ষ কমেছে, কেন্দ্রীয় রিপোর্টে স্পষ্ট সরকারি স্কুলে হতশ্রী দশা
35
অর্থ দফতরের নির্দেশ
Image Credit : stockPhoto

অর্থ দফতরের নির্দেশ

অর্থ দফতরের নির্দেশ অনুযায়ী এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি ব্যাঙ্ক অ্য়াকাউন্ট সম্পর্কিত জেলাস্তরের তথ্য এখন থেকে ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত করতে হবে। ব্লক পর্যায় থেকে জেলা স্তর- সমস্ত সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টের তথ্য আপলোড করতে বলা হয়েছে। এরজন্য সরকার নতুন অনলাইন মডিউল চালু করেছে।

45
কারণ
Image Credit : Asianet News

কারণ

নবান্নের একটি সূত্রের দাবি এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য সরকার অর্থের ব্যবহারের স্বচ্ছতা ও জবাবদিহি আরও স্পষ্ট হবে। সরকারি কর্মীরাও তাদের সুবিধে মত ব্যাঙ্ক অ্য়াকাউন্ট ব্যবহার করতে পারবেন।

55
উপকৃত হবেন এঁরা
Image Credit : stockPhoto

উপকৃত হবেন এঁরা

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে স্থায়ী কর্মচারীর সংখ্যা আড়াই লক্ষের কিছু বেশি। সরকারি সাহায্যপ্রাপ্ত, অনুমোদিত এবং সরকারপোষিত স্কুলশিক্ষক-শিক্ষিকার সংখ্যা প্রায় ৩ লক্ষ ৮০ হাজার। পঞ্চায়েত, পুরসভা, পুরনিগম এবং সরকারপোষিত স্বশাসিত সংস্থায় কর্মরত কর্মচারীর সংখ্যা প্রায় ১ লক্ষ। সব মিলিয়ে প্রায় সাত লক্ষ ৩০ হাজারের বেশি। এই বিরাট সংখ্যায় সরকারি কর্মচারীরা এই নতুন নিয়মের সুবিধা পাবেন।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
হামলা বনাম 'জনরোষ' তত্ত্ব! অভিষেক-কল্যাণ ইস্যুতে মুখোমুখি তৃণমূল-বিজেপি, ২ জুন বড় অ্যাকশন মমতার
Recommended image2
Cabinet Expansion: কাল থেকে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা শুভেন্দু অধিকারীর, শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী
Recommended image3
Abhishek Banerjee: সোনারপুরে হামলা নিয়ে বিজেপিকে তোপ, পাশে থাকার জন্য রাহুলকে ধন্যবাদ অভিষেকের
Recommended image4
কালীঘাটে TMC-র নজিরবিহীন ধস! মমতার বাড়িতে এলেন মাত্র ২০ জন, ভেস্তে গেল তৃণমূলের মেগা বৈঠক
Recommended image5
Kalyan Banerjee Attack: আক্রান্ত হয়ে কল্যাণ বললেন 'খুনের চেষ্টা', সাংসদকে দেখতে গেলেন মমতা
Related Stories
Recommended image1
সোমবারই DA মামলায় রায় দেবে সুপ্রিম কোর্ট? মহার্ঘ ভাতা মামলার শুনানির নম্বর ৯৭
Recommended image2
৩ বছরে স্কুলে ভর্তির সংখ্যা ৫০ লক্ষ কমেছে, কেন্দ্রীয় রিপোর্টে স্পষ্ট সরকারি স্কুলে হতশ্রী দশা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved