MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • চুপচাপ বাংলাতেও SIR প্রস্তুতি? BLO-দের প্রশিক্ষণ দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন

চুপচাপ বাংলাতেও SIR প্রস্তুতি? BLO-দের প্রশিক্ষণ দিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন

BLOs Training process: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন রাজ্যের বিএলও-দের এজাতীয় প্রশিক্ষণ অতীতে হয়নি। কিন্ত কেন এই প্রশিক্ষণ তার উত্তর দেননি। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 26 2025, 09:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বাংলাতেও SIR হবে?
Image Credit : Social Media

বাংলাতেও SIR হবে?

আগামী বছর রাজ্যে বিধানসভা নর্বাচন। তার আগেই এই রাজ্যে বিহারের ভোটার তালিকার মত বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR হবে কিনা তাই নিয়ে বিতর্ক তুঙ্গে। বিজেপির নেতা কর্মীরা যেমন SIR-এর পক্ষে জোর সওয়াল করেছেন তেমনই তৃণমূল কংগ্রেস এর চূড়ান্ত বিরোধিতা করছে। কংগ্রেস ও বামেরাও এই বিরোধিতা করছে। কিন্তু এরই মধ্য়ে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শুরু হয়েছে রাজ্যের বিএনও-দের প্রশিক্ষণ প্রক্রিয়া। তেমনই জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। যদিও তিনি স্পষ্ট করে জাননি বিহারের মত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হবে কিনা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য
Image Credit : Social Media

রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য

শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই স্পষ্ট করে জানিয়েছেন রাজ্যের বিএলও-দের প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু হচ্ছে। কিন্তু রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন হবে কিনা তা স্পষ্ট করে জানানি। তিনি বলেছেন, রাজ্যে SIR হবে কিনা তাই নিয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। এই বিষয়টি তার এক্রিয়ারের মধ্যে নয় বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

Related Articles

Related image1
ভোটার তালিকার নিবিড় সংশোধন হলে বিপদে পড়বেন না তো আপনি? জানুন কী কী তথ্য লাগবে
Related image2
SIR না হলে পশ্চিমবঙ্গ 'পশ্চিম বাংলাদেশ' হবে! বিস্ফোরক মন্তব্য শমীক ভট্টাচার্যের
35
আশঙ্কার কারণ
Image Credit : Getty

আশঙ্কার কারণ

কয়েক দিন আগেই জাতীয় নির্বাচন কমিশন নবান্নে চিঠি লিখে জানিয়েছিল রাজ্যের নির্বাচন আধিকারিকের দফতরকে রাজ্য সরকারের আওতা থেকে মুক্ত করতে স্ব-শাসন দিতে হবে। তার কয়েক দিন পরেই রাজ্যে বিএলও-দের প্রশিক্ষণপর্ব শুরু হচ্ছে। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন রাজ্যের বিএলও-দের এজাতীয় প্রশিক্ষণ অতীতে হয়নি।

45
প্রশিক্ষণের সময়
Image Credit : our own

প্রশিক্ষণের সময়

মূলত ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার প্রশিক্ষণ হয়েছে পূর্ব বর্ধমানে, শুক্রবার হয়েছে মালদহে, শনিবার হবে মেদিনীপুর ডিভিশনে। রবিবার প্রশিক্ষণ হবে কলকাতায়। এমনটাই শোনা যাচ্ছে রাজ্যে নির্বাচন কমিশনের দফতর থেকে। যদিও প্রশিক্ষণ নিয়ে এর বেশি কোনও বার্তা দিতে রাজি নয় নির্বাচন কমিশন।

55
২০ বছরেরও বেশি সময় পরে...
Image Credit : our own

২০ বছরেরও বেশি সময় পরে...

বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে জোর বিতর্ক দেশজুড়ে। বিরোধীদের অভিযোগ ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাতিল করার জন্যই এই প্রক্রিয়া। কিন্তু নির্বাচন কমিশনের প্রশ্ন ভুয়ো ভোটার থাকবে কেন? কেন বিদেশি বা অনুপ্রশেবকারীরা এই দেশে ভোটাধিকার পাবে? যদিও ভোটার তালিকার সংশোধন মাঝেমধ্যেই করে নির্বাচন কমিশন। শেষবার তালিকা সংশোধন কারা হয়েছিল ২০০২-২০০৪ সালে। বাংলাতে শেষবার ভোটার তালিকা সংশোধন হয়েছিল ২০০২ সালে। এবার যদি ভোটার তালিকা সংশোধন হয় তাহলে ২০ বছরেরও বেশি সময় পরে বাংলা ভোটার তালিকার নিবিড় সংশোধন হবে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Government DA: পুজোর আগেই মিলবে ৮ বছরের বকেয়া DA, কারা-কীভাবে পাবেন টাকা?
Recommended image2
শক্তি বাড়িয়েছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ঘনাচ্ছে দুর্যোগ, বৃষ্টির সতর্কতা জারি কোন কোন জেলায়?
Recommended image3
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর খালি করার নোটিস, মামলা নিম্ন আদালতে ফেরাল হাইকোর্ট
Recommended image4
Cyclone Arnab Landfall: বুধবার রাতেই উপকূলে আছড়ে পড়বে 'অর্ণব', কোথায় ল্যান্ডফল? জানাল আবহাওয়া দফতর
Recommended image5
মিলবে না ডবল ভাতা, পুজোর আগে বাতিল হবে বহু অ্যাকাউন্ট, অন্নপূর্ণা যোজনা নিয়ে জারি নতুন নির্দেশিকা
Related Stories
Recommended image1
ভোটার তালিকার নিবিড় সংশোধন হলে বিপদে পড়বেন না তো আপনি? জানুন কী কী তথ্য লাগবে
Recommended image2
SIR না হলে পশ্চিমবঙ্গ 'পশ্চিম বাংলাদেশ' হবে! বিস্ফোরক মন্তব্য শমীক ভট্টাচার্যের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved