MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • মাঘের শুরুতেই দক্ষিণবঙ্গের পারদ ঊর্ধ্বমুখী, সরস্বতী পুজোর আগে কেমন থাকবে আবহাওয়া?

মাঘের শুরুতেই দক্ষিণবঙ্গের পারদ ঊর্ধ্বমুখী, সরস্বতী পুজোর আগে কেমন থাকবে আবহাওয়া?

WB Winter Alerts: মাঘের শুরুতে ফের জাঁকিয়ে ঠান্ডা নাকি আরও খানিকটা বাড়বে তাপমাত্রা? রবিবার ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Jan 18 2026, 06:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আজকের আবহাওয়া কেমন থাকবে?
Image Credit : AI Generated

আজকের আবহাওয়া কেমন থাকবে?

আগামী কয়েক দিন একই রকম শীত থাকবে রাজ্যে। রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে তার পরে ধীরে ধীরে কমতে পারে শীত। এ সপ্তাহেই জমিয়ে শীতের আমেজ শেষ। রবিবার থেকে হাওয়া বদল এবং সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে বুধবারের মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কতদিন এইরকম শীত থাকবে বাংলায়?
Image Credit : Getty

কতদিন এইরকম শীত থাকবে বাংলায়?

আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। উত্তর-পশ্চিম থেকে শীতল হাওয়া ঢুকছে। শনিবার পর্যন্ত উত্তরের হাওয়া বইবে। আপাতত শীতের স্পেল বজায় থাকবে রবিবার পর্যন্ত। আগামী কয়েক দিন একই রকম শীত থাকবে রাজ্যে। রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে তার পরে ধীরে ধীরে কমতে পারে শীত। তবে সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে।

Related Articles

Related image1
গ্রিনল্যান্ডের অধিগ্রহণ না মানলেই চাপবে আরও শুল্ক! ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
Related image2
ট্রাম্পের কথাতেই ৮০০ ফাঁসির সাজা রদ করেছে ইরান! তেহেরানকে ধন্যবাদ মার্কিন প্রেসিডেন্টের
36
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ৭-১০ ডিগ্রির মধ্যে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ১২-১৩ ডিগ্রির মধ্যে থাকতে পারে রাতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে। আজ, শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। সোমবার পর্যন্ত কুয়াশার ঘনঘটা বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে মাঝারি থেকে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে থাকবে। উইকেন্ডে কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। শনিবার ও রবিবারের মধ্যে কুয়াশার সম্ভাবনা বাড়বে।

46
তাপমাত্রা নিয়ে বড় আপডেট
Image Credit : Getty

তাপমাত্রা নিয়ে বড় আপডেট

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা - ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা - ১৩.১ ডিগ্রি সেলসিয়াস‌। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। আজ বিকেলের পর থেকে এবং রবিবার আরো ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। শীতের স্পেল বজায় থাকবে সোমবার পর্যন্ত। ৩১ জানুয়ারির পর থেকে শীত আসতে আসতে বিদায় নিতে শুরু করবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে রাজ্যে। তবে আশার খবর হল, আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে থাকবে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার অর্থাৎ রাতের তাপমাত্রার বড়সড় হেরফের হবে না।

56
শীতের মধ্যেই বাড়বে তাপের পারদ
Image Credit : Getty

শীতের মধ্যেই বাড়বে তাপের পারদ

কিন্তু পরের তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। রাজ্যে আচমকাই এমন শীতের মেজাজ বিগড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ শীতপ্রেমীদের। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, তাপমাত্রা বাড়ার নেপথ্যে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে বৃহস্পতিবার। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা সোমবার আসবে। এদিকে লাক্ষাদ্বীপ ও সংলগ্ন উত্তর-পূর্ব আরব সাগর এলাকায় কেরল উপকূলে ফুঁসছে ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট বেড়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

66
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

উত্তরবঙ্গেও তাপমাত্রা বেড়েছে গত কয়েকদিনে। কুয়াশার দাপটও বেড়েছে একইসাথে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনায় সতর্কতা। দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারের কাছাকাছি। আবহাওয়া অফিস বলছে, রবিবার থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতেও। সর্বোচ্চ ৩ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mamata Banerjee: মমতাকে নিরাপত্তা দিয়ে শ্রীরামপুর নিয়ে গেল পুলিশ! তবে অন্য পথে, উত্তরপাড়ায় নামল কেন্দ্রীয় বাহিনী
Recommended image2
WB Rain Update: পুজোর আগেই বদলাবে আবহাওয়া! দক্ষিণবঙ্গে আর কতদিন চলবে বৃষ্টি? রইল বিরাট আপডেট
Recommended image3
WB Police Transfer: পুজোর আগেই রাজ্য পুলিশে রদবদল স্বরাষ্ট্র দফতরের, সরানো হল ২৩ জন আইপিএস-কে
Recommended image4
Rain: ভোররাতের বৃষ্টিতে জেরবার কলকাতা-সহ বঙ্গ, কবে কাটবে এই দুর্যোগ? রইল আবহাওয়ার আপডেট
Recommended image5
BJP: অগ্নিমিত্রা-শর্বরী বাদ, দায়িত্বে অঞ্জনা! পুরভোটের আগে বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদল
Related Stories
Recommended image1
গ্রিনল্যান্ডের অধিগ্রহণ না মানলেই চাপবে আরও শুল্ক! ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
Recommended image2
ট্রাম্পের কথাতেই ৮০০ ফাঁসির সাজা রদ করেছে ইরান! তেহেরানকে ধন্যবাদ মার্কিন প্রেসিডেন্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved