MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Sovan Baisakhi: ভালোবাসা, নাকি যৌনতা, শোভন-বৈশাখীর সম্পর্কের অন্দরে প্রাধান্য কীসের?

Sovan Baisakhi: ভালোবাসা, নাকি যৌনতা, শোভন-বৈশাখীর সম্পর্কের অন্দরে প্রাধান্য কীসের?

শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসার অন্দরে যৌন সম্পর্কের রসায়ন কেমন, তা জানতে আগ্রহী অনেকেই। কিন্তু, যৌবন পেরিয়ে গেলে মানুষ যখন প্রেমে পড়েন, তখন সেই প্রেমকে বাঁকা চোখে দেখেন অনেকেই। এই প্রেমের সারবত্তা কী? যৌনতা?

2 Min read
Author : Sahely Sen
| Updated : Oct 16 2023, 08:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

বাংলার ঘরে ঘরে তাঁদের নিয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করা হলেও, তাঁরা যে একেবারে আদর্শ ‘লাভ বার্ডস’, তা নিয়ে অনেকের মনেই কোনও দ্বিমত নেই। সেই শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসার অন্দরে যৌন সম্পর্কের রসায়ন কেমন, তা জানতে আগ্রহী অনেকেই। 

210
Image Credit : Asianet News

‘তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনেরই ছাপ’, মান্না দে-র গানের সেই বিখ্যাত পংক্তি উদ্ধৃত করে ২০০৯ সালে বৈশাখীর উপমা দিয়েছিলেন শোভন, তা-ও আবার প্রথম দেখা হওয়ার দিনেই। 

310
Image Credit : Asianet News

তখন থেকেই নিজের প্রাক্তন সম্পর্কের তিক্ততা ভুলতে শুরু করেন বৈশাখী। নিজের প্রাক্তন স্বামী মনোজিতের বলা ‘বউ মানেই আনপেইড প্রসটিটিউট’ কথাটি ঝেড়ে ফেলতে শুরু করেন তিনি। 

410
Image Credit : Getty

এরপর বহু মানুষের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছিলেন বৈশাখী। কিন্তু, তাঁর মতে, সেই সমস্ত পুরুষই চেয়েছিলেন তাঁর শরীরকে, তাঁকে নয়। 

510
Image Credit : Asianet News

তাঁর ‘প্রেজেন্টেবল’ শরীরের প্রতি পুরুষদের বিশেষ আকর্ষণ ছিল বলে বুঝতে পেরেছিলেন বৈশাখী। তাই, সমস্ত প্রেম-প্রস্তাবকেই তিনি সমূলে খারিজ করে দিয়েছিলেন। 

610
Image Credit : Asianet News

২০০৯ সালে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হওয়ার পর তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি এমনই একজন মানুষের অপেক্ষায় এতদিন ছিলেন, যিনি তাঁকে সর্বদা আগলে রাখবেন। 

710
Image Credit : Asianet News

কিন্তু, যৌবন পেরিয়ে গেলে মানুষ যখন প্রেমে পড়েন, তখন সেই প্রেমকে বাঁকা চোখে দেখেন অনেকেই। এই প্রেমের সারবত্তা কী? যৌনতা? 

810
Image Credit : Asianet News

নিজের ভালোবাসার সম্পর্কে যৌনতার প্রয়োজনীয়তা কতটা? সেই বিষয়টিই স্পষ্ট করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

910
Image Credit : Asianet News

তাঁর কথায়, তিনি এবং শোভন, দুজনের কেউই আর নিজেদের যৌবনের বয়সে নেই। সেই বয়সটি তাঁরা পেরিয়ে এসেছেন। এখন এই বয়সে এসে এমন সিদ্ধান্ত নিতে গেলে তার নেপথ্যে শুধুই ভালোবাসা থাকতে হয়। 

1010
Image Credit : Asianet News

'শারীরিক সম্পর্কের সুখ, তা অনেক আগেই পিছনে ছেড়ে এসেছি', এই কথা বলে বৈশাখী জানান যে, বর্তমান বয়সে নিজেদের মধ্যে সম্পর্ক মজবুত রাখতে গেলে ভালোবাসা এবং কেবলমাত্র ভালোবাসাই থাকতে হয়। যৌনতার স্থান এর অন্দরে খুবই নগণ্য।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
বিধানসভায় ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়, একগুচ্ছ কমিটির সদস্য করা হল TMC নেতাকে
Recommended image2
সেই সবুজ ফাইলে কী ছিল, I-PAC মামলায় হলফনামা জমা দিয়ে EDর ভূমিকা নিয়ে তুললেন মমতা
Recommended image3
কয়লা পাচারকাণ্ড নয়া মোড়, একযোগে রাজ্যের ১০ জায়গায় তল্লাশি অভিযান ED-র
Recommended image4
SEEMA KHANNA: কে সীমা খান্না? অভিষেকের পর মমতার মুখেও একই নাম, ইনি নাকি SIR থেকে বাদ দিচ্ছেন নাম
Recommended image5
আজ থেকে শহরে পণ্যবাহী যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ, বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved