MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • জীবনকৃষ্ণের ব্যাঙ্কে কোথা থেকে এল ৪৬ লক্ষ টাকা? গোপন তথ্য দিলেন বিধায়কের স্ত্রী

জীবনকৃষ্ণের ব্যাঙ্কে কোথা থেকে এল ৪৬ লক্ষ টাকা? গোপন তথ্য দিলেন বিধায়কের স্ত্রী

  ইডি সূত্রের খবর জীবনকৃষ্ণ সাহা ও তাঁর স্ত্রী টগরি সাহার ব্যাঙ্ক অ্য়াকাউন্টে কয়েক দফায় ৪৮ লক্ষ টাকার বেশি জমা পড়েছে। যা বেআইনি লেনদেন বলেও মনে করছে ইডি-র আধিকারিকরা। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 26 2025, 06:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ব্য়াঙ্কে লক্ষ লক্ষ টাকা
Image Credit : Asianet News

ব্য়াঙ্কে লক্ষ লক্ষ টাকা

এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সংস্থার আতশকাচের তলায় রয়েছেন বড়েঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তাঁর ব্যাঙ্কের নথি হাতে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানেই রয়েছে লক্ষ লক্ষ টাকা। কিন্তু কোথা থেকে এল এই টাকা? জীবনকৃষ্ণ সাহা ও তাঁর স্ত্রী দুজনেই সরকারি কর্মী। তাই তাদের অ্য়াকাউন্টে কোথা থেকে টাকা এল তাইনিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

26
৪৬ লক্ষ টাকা
Image Credit : Asianet News

৪৬ লক্ষ টাকা

ইডি সূত্রের খবর জীবনকৃষ্ণ সাহা ও তাঁর স্ত্রী টগরি সাহার ব্যাঙ্ক অ্য়াকাউন্টে কয়েক দফায় ৪৮ লক্ষ টাকার বেশি জমা পড়েছে। যা বেআইনি লেনদেন বলেও মনে করছে ইডি-র আধিকারিকরা। ইডি সূত্রের খবর এই টাকার প্রায় অর্ধেক টাকা স্ত্রী টগরির অ্যাকাউন্টে জমা রয়েছে। যার পরিমাণ প্রায় ২৬ লক্ষ টাকা। মাত্র ৪ মাসের মধ্যে এই টাকা জমা পড়েছে টগরির অ্য়াকাউন্টে। ২০২০ সালের ২ সেপ্টেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যেই এই লেনদেন হয়েছে।

Related Articles

Related image1
মাতা বৈষ্ণোদেবীর রাস্তা ধসে গেল, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর
Related image2
'দুর্নীতিবাজ রাজবংশ পালাতে শুরু করবে', কেন তৃণমূলকে লক্ষ্য করে এই তোপ শুভেন্দু অধিকারীর
36
স্ত্রীর উত্তর
Image Credit : Asianet News

স্ত্রীর উত্তর

এই বিষয় জিজ্ঞাসাবাদ করা হয়েচে জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগরি সাহাকে। তিনি জানিয়েছেন, তাঁর স্বামী এই টাকা তাঁর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে জমা করেছেন। কিন্তু কোথা থেকে এই লক্ষ লক্ষ টাকা- তাই খতিয়ে দেখছে তদন্তকারীরা। সোমবার আদালতে জীবনকৃষ্ণ সাহার আর্থিক লেনদেন প্রসঙ্গ তুলেছিল ইডি। তারা কয়েকজন চাকরিপ্রার্থীর উদাহরণ দিয়েছিল।

46
আর্থিক লেনদেন
Image Credit : Asianet News

আর্থিক লেনদেন

ইডি সূত্রের খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য রয়েছে তদন্তকারীদের জন্য। সঞ্জিত মণ্ডল নামে এক ব্যক্তি ২০১৯ সালের দুই দফায় জীবনকৃষ্ণের ব্যাঙ্কে সাড়ে ১১ লক্ষ টাকা পাঠিয়েছিলেন। দীপক ঘোষ দিয়েছিলেন ১২ লক্ষ টাকা, নবীণ মণ্ডল ১ টাকা, রানা মণ্ডল ৮ লক্ষ টাকা দিয়েছিলেন। প্রণয়চন্দ্র বিশ্বাস ১২ লক্ষ টাকা। এরা কারা? কেন টাকা দিয়েছিল ?

সেটাই জানতে চায় ইডি।

56
কেন্দ্রীয় সংস্থার দাবি
Image Credit : Asianet News

কেন্দ্রীয় সংস্থার দাবি

বিধায়ক জীবনকৃষ্ণ সাহা নিজের নামে ও অন্য বেশ কয়েকজনের নামে সম্পত্তি কিনেছেন। যাদের নাম ইডির হাতে এসেছে তারা হল মায়ারানি, নিতাইসাহা, রাজেশ ঘোষ, গৌর সাহা। কিন্তু এরা কারা- তাদেরও খোঁজ শুরু হয়েছে। জীবনকৃষ্ণ সাহার পিসির নাম মায়ারানি। তাঁর বাড়িতেও সোমবার তল্লাশি চালান হয়েছে। কিন্তু সেখান থেকে কিছু পাওয়া যায়নি বলেও মায়ারানি পরে জানিয়েছিলেন।

66
জীবনের বাবার দাবি
Image Credit : Asianet News

জীবনের বাবার দাবি

জীবন এবং তাঁর পরিচিতদের নামে কেনা এই সম্পত্তিগুলির বেশির ভাগই নগদে কেনা হয়েছে বলে ইডি সূত্রের খবর। এই সম্পত্তিগুলির বিষয়েও জীবনকৃষ্ণকে জেরা করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, অভিযুক্ত বিধায়ক দাবি করেছেন, কিছু সম্পত্তি তিনি নিজের ব্যক্তিগত সঞ্চয় থেকে কিনেছেন। এ ছাড়া কিছু সম্পত্তি তাঁর বাবা বিশ্বনাথ সাহা উপহার দিয়েছেন। যদিও ইডির জিজ্ঞাসাবাদের সময় বিশ্বনাথ এ কথা অস্বীকার করেছেন। বিধায়কের বাবা ইডিকে জানিয়েছেন, ছেলেকে কোনও দিনই টাকা দেননি তিনি।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল

Latest Videos
Recommended Stories
Recommended image1
প্রোমোটার খুনে এখনও অধরা ২ মূল অভিযুক্ত, ধৃত ৩ জনকে লাগাতার জেরা গোলাবাড়ি থানার পুলিশের
Recommended image2
TMC Vs BJP: মোদীর খোলা চিঠির পাল্টা তৃণমূল কংগ্রেসের কটাক্ষপত্র, ঘাসফুল শিবির কী কী বলল দেখুন
Recommended image3
DA-র দাবিতে সরকারি কর্মীদের কালীঘাট চলো অভিযান, পুলিশ পথ আটকাতেই রাজপথ অবরোধ আন্দোলনকারীদের
Recommended image4
কলকাতায় TMCর প্রার্থী তালিকায় বড় বদল! আলোচনায় মদন,শোভন-রত্না, পার্থ ও বৈশাখীও
Recommended image5
মার্চ মাসের প্রথম দিন থেকেই ঘুরে যাবে আবহাওয়া, এক ঝটকায় অনেকটাই বাড়বে গরম
Related Stories
Recommended image1
মাতা বৈষ্ণোদেবীর রাস্তা ধসে গেল, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর
Recommended image2
'দুর্নীতিবাজ রাজবংশ পালাতে শুরু করবে', কেন তৃণমূলকে লক্ষ্য করে এই তোপ শুভেন্দু অধিকারীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved