MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • জানুয়ারিতেই বকেয়া ডিএ? মহার্ঘ ভাতা আদায়ে কাল থেকে বড় কাজ রাজ্যের সরকরি কর্মীদের

জানুয়ারিতেই বকেয়া ডিএ? মহার্ঘ ভাতা আদায়ে কাল থেকে বড় কাজ রাজ্যের সরকরি কর্মীদের

বছর শেষে ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে জোরাল আন্দোলনের পথে রাজ্যের সরকারি কর্মীরা। ইতিমধ্যেই নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের অনুমতি দিয়েছে হাইকোর্ট। তাই রাজ্য সরকারি কর্মীদের একাংশের আশা নতুন বছরেই মিলতে পারে বকেয়া ডিএ। 

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Dec 21 2024, 04:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
জানুয়ারিতেই বকেয়া ডিএ?
Image Credit : stockPhoto

জানুয়ারিতেই বকেয়া ডিএ?

জানুয়ারি মাসেই কি পাওয়া যাবে বকেয়া ডিএ- এই প্রশ্নের উত্তর খুঁজছেন সরকারি কর্মীরা। কারণ আগামিকাল অর্থাৎ ২২ ডিসেম্বর থেকেই যৌথ সংগ্রামী মঞ্চের নেতৃত্বে বড় আন্দোলনের পথে যাচ্ছেন সরকারি কর্মীরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
কলকাতা হাইকোর্টের ছাড়পত্র
Image Credit : social Media

কলকাতা হাইকোর্টের ছাড়পত্র

কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ২২ ডিসেম্বর বেলা ৩টে থেকে ২৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত নবান্নের অদূরে মন্দিরতলা বাসস্ট্যান্ডে ধর্নায় বসতে পারেন ডিএ আন্দোলনকারীরা।

310
শর্ত সাপেক্ষে অনুমতি
Image Credit : Facebook

শর্ত সাপেক্ষে অনুমতি

কলাকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ধর্নাস্থলে রাতের বেলায় মহিলাদের রাখা যাবে না। ধর্নাস্থলে সর্বোচ্চ ৪৫০ জন উপস্থিত থাকলে পারেন। কর্মসূচি শেষে ১০ জনের প্রতিনিধি দল মুখ্যসচিবকে বা অন্য কোনও আধিকারিককে ডেপুটেশন জমা দিতে পারবে।

410
বছর শেষে বড় কর্মসূচি
Image Credit : stockPhoto

বছর শেষে বড় কর্মসূচি

ডিএ আদায়, শূন্যপদে নিয়োগ- সপ্তম বেতন কমিশন-সহ একাধিক দাবিতে বছর শেষে বড় আন্দোলনের পথে সরকারি কর্মীরা। যা শুরু হচ্ছে কাল, রবিবার থেকেই।

510
আন্দোলনকারীদের কর্মসূচি
Image Credit : Asianet News

আন্দোলনকারীদের কর্মসূচি

২২ থেকে ২৪ ডিসেম্বর - তিন দিন ব্যাপী অবস্থান বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। আন্দোলনকারীদের পাশে থাকবেন রাজ্যের সরকারি কর্মীরাও। ২৭ ডিসেম্বর মিছিল করার পরিকল্পনা রয়েছে। সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে শুরু করে মিছিল শহীদ মিনার পর্যন্ত মিছিলের পরেও অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে।

610
জানুয়ারিতে হাইকোর্টে মামলা
Image Credit : stockPhoto

জানুয়ারিতে হাইকোর্টে মামলা

অন্যদিকে নতুন বছরের প্রথম দিকেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা উঠতে পারে সুপ্রিম কোর্টে। সেখানেও সবপক্ষের বক্তব্য শোনার কথা। যাই নতুন বছরের প্রথম মাসেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হতে পারে বলে এখনও আশা করেছেন সরকারি কর্মীরা।

710
অ্যালন পার্কে ঘোষণা নেই
Image Credit : Twitter

অ্যালন পার্কে ঘোষণা নেই

২০২৩ সালে ২১ ডিসেম্বর বড়দিনের অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। সেই কারণে এবারও রাজ্য সরকারি কর্মীরা ডিএ-র আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু এবার কোনও ঘোষণা করেননি মমতা।

810
বকেয়া ডিএ
Image Credit : stockPhoto

বকেয়া ডিএ

রাজ্যের সরকারি কর্মীদের ৩৯ শতাংশ ডিএ বকেয়া রয়েছে। বয়েক ডিএ দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন চলছে।

910
সপ্তম বেতন কমিশন
Image Credit : Asianet News

সপ্তম বেতন কমিশন

রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন পান। দীর্ঘ দিন ধরেই সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তাঁরা।

1010
বছর শেষে বড় আন্দোলনের পথে
Image Credit : facebook

বছর শেষে বড় আন্দোলনের পথে

দীর্ঘ দিন ধরেই ডিএ নিয়ে আন্দোলন করেছিলেন রাজ্যের সরকারি কর্মীরা। এই অবস্থায় বছর শেষে ডিএ আদায়ে বড় আন্দোলনের পথে হেঁটেছে রাজ্যের সরকারি কর্মীরা।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Yuva Shakti: শুরু হচ্ছে 'যুবশক্তি'র আবেদন প্রক্রিয়া! এই নথি জমা না দিলে বাতিল হয়ে যাবে আবেদন
Recommended image2
Ajker Bangla Khobar: Homemaker Salary - ঘরের কাজের জন্য স্ত্রীকে 'বেতন' দিচ্ছেন স্বামী, Reddit-এ তুমুল চর্চা
Recommended image3
নির্মাণ সরিয়ে দিন! ফলতায় অভিষেকের সেবাশ্রয় মামলায় মন্তব্য কলকাতা হাই কোর্টের
Recommended image4
Weather Alert: ফের দুর্যোগের কালো মেঘ! লাগাতার ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা কোন কোন জেলায়?
Recommended image5
Durga Puja 2026: মহালয়ার দিন বিরাট অনুষ্ঠান রাজ্যে! জানিয়ে দিলেন শুভেন্দু, আসতে পারেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved