MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ১০ বছর পূর্ণ হতে চলল ষষ্ঠ পে কমিশনের, কবে গঠিত হবে নতুন বেতন কমিশন? প্রকাশ্যে নয়া আপডেট

১০ বছর পূর্ণ হতে চলল ষষ্ঠ পে কমিশনের, কবে গঠিত হবে নতুন বেতন কমিশন? প্রকাশ্যে নয়া আপডেট

ষষ্ঠ পে কমিশনের দশ বছর পূর্তির মুখে সপ্তম পে কমিশন নিয়ে জল্পনা তুঙ্গে। রাজ্য সরকারি কর্মীদের সংগঠন ইউনিটি ফোরাম এই বিষয়ে সরকারের ভাবনা জানতে চেয়ে নবান্নে আইনি নোটিস পাঠিয়েছে। ২০২৬ বিধানসভা ভোটের আগে এই নিয়ে কোনও ঘোষণা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Nov 21 2025, 09:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : ANI

দীর্ঘদিন ধরে জল্পনা চলছে সর্বত্র। কবে সপ্তম পে কমিশন গঠিত হবে তা নিয়ে প্রশ্ন সকলের মনে। আর কদিনের মধ্যে ১০ বছর পূর্ণ হতে চলল ষষ্ঠ পে কমিশনের। এদিকে সপ্তম কমিশন নিয়ে এখনও কোনও ঘোষণা হয়নি। তবে কি এবার গঠিত হবে না বেতন কমিশন?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : ANI

এদিকে ২ মাস বাকি ২০২৬ আসতে। নতুন বছরে কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য গঠিত হবে অষ্টম বেতন কমিশন। বেতন বাড়বে কর্মীদের। তেমনই বাড়বে পেনশনও। ফিটমেন্ট ফ্যাক্ট ঠিক থাকলে কেন্দ্রীয় কর্মীদের নূন্যতম বেতন হবে ৫০ হাজারের অধিক।

Related Articles

Related image1
সপ্তম পে কমিশনের আগেই দিতে হবে বকেয়া ডিএ! কবে টাকা পাবেন বাংলার সরকারি কর্মীরা? বিরাট আপডেট
Related image2
এক ধাক্কায় বাড়বে ৫৯,৭০০ টাকা! অষ্টম পে কমিশনে কোন কর্মীর কত বেতন বাড়বে? রইল সোজা হিসেব
35
Image Credit : Asianet News

পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর। ২৭ নভেম্বর ২০১৫ সালে গঠিত হয়েছিল ষষ্ঠ পে কমিশন। এবার তার দশ বছর পূর্ণ হতে চলল। কিন্তু, সপ্তম পে কমিশন নিয়ে এখনও কোনও ঘোষণা হয়নি। বাংলায় কবে সপ্তম পে কমিশন গঠিত হবে এই প্রশ্ন সকলের মনে। এবার এই প্রশ্ন তুলে নবান্নে চিঠি দিল কর্মচারীদের সংগঠন।

45
Image Credit : Asianet News

প্রসঙ্গত, ২০১৫ সালে ষষ্ঠ বেতন কমিশনের ঘোষণা হলেও তার সুপারিশ অনুমোদন হয় ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে। বাস্তবায়ন হয় আরও পরে। এবার আলোচনার শীর্ষে সপ্তম পে কমিশন। সপ্তম বেতন কমিশন গঠনের দাবিতে রাজ্য সরকারকে একটি গুরুত্বপূর্ণ আইনি নোটিশ দিয়েছে ইউনিটি ফোরাম। মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবকে পাঠানো হয়েছে নোটিস। আইনি নোটিস ইউনিটি ফোরাম-র পক্ষে আহ্বায়ক শ্রী দেবপ্রাসাদ হালদার ও শ্রী পলাশ দত্ত জারি করেছে।

55
Image Credit : ANI

রাজ্য সরকারি কর্মীদের বেতন কমিশন গঠন নিয়ে সরকার কী ভাবনা চিন্তা করছে তা জানতে চাওয়া হয়েছে। তবে, অনেকের অনুমান ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে নতুন পে কমিশন গঠনের কথা ঘোষণা হতে পারে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে আপাতত কোনও আপডেট আসেনি। এখন শুধু অপেক্ষা।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Howrah Station: হাওড়া স্টেশনে নাশকতার ছক? সিসিটিভিতে ধরা পড়ল সন্দেহভাজন, তদন্তে RPF
Recommended image2
Weather News: ঘূর্ণাবর্তের ফাঁসে আটকে বাংলা! গেরো কাটিয়ে কবে বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে? দেখুন পূর্বাভাস
Recommended image3
লক্ষ্মীর ভাণ্ডারের সব উপভোক্তা পাবেন না ৩০০০ টাকা! অন্নপূর্ণা ভাণ্ডারের আপনি তালিকায় আছেন তো, চেক করুন
Recommended image4
১৩ বছরের জট কাটছে! সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই হাওড়া পুরভোট: শুভেন্দু অধিকারীর
Recommended image5
Human Sacrifice: তন্ত্রসাধনার নামে ১৪ বছরের নাবালককে বলি দেওয়ার চেষ্টা!
Related Stories
Recommended image1
সপ্তম পে কমিশনের আগেই দিতে হবে বকেয়া ডিএ! কবে টাকা পাবেন বাংলার সরকারি কর্মীরা? বিরাট আপডেট
Recommended image2
এক ধাক্কায় বাড়বে ৫৯,৭০০ টাকা! অষ্টম পে কমিশনে কোন কর্মীর কত বেতন বাড়বে? রইল সোজা হিসেব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved