MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • অতিসত্ত্বর সোনালি বিবিকে ফিরিয়ে আনতে হবে দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশ্নের মুখে কেন্দ্র

অতিসত্ত্বর সোনালি বিবিকে ফিরিয়ে আনতে হবে দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশ্নের মুখে কেন্দ্র

Supreme Court On Sonali Bibi Case: যেভাবে হোক ভারতে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া বীরভূমের সোনালি বিবিকে। সন্তানসহ ভারতে ফেরাতে হবে তাঁকে। কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি….

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 03 2025, 12:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
সোনালি বিবি ইস্যুতে কেন্দ্রকে তোপ সুপ্রিম কোর্টের
Image Credit : ANI

সোনালি বিবি ইস্যুতে কেন্দ্রকে তোপ সুপ্রিম কোর্টের

ভারত থেকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া সোনালি বিবিকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতেই হবে। বুধবার সোনালি বিবির পুশব্য়াক সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দিলো দেশের শীর্ষ আদালত। সেই সঙ্গে সুপ্রিম প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকার। যদিও সুপ্রিম নির্দেশের আগেই কেন্দ্র পশ্চিমবঙ্গের বীরভূমের বাসিন্দা সোনালি বিবিকে দেশে ফিরিয়ে আনার প্রস্তাবে সম্মত হয়েছিল। এমনকি সোনালি বিবি ও তার বছরের শিশু সন্তানের চিকিৎসার সবরকমের দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছে কেন্দ্র সরকার। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কেন্দ্রের পদ্ধতি নিয়ে সুপ্রিম প্রশ্ন
Image Credit : X

কেন্দ্রের পদ্ধতি নিয়ে সুপ্রিম প্রশ্ন

কেউ ভারতের নাগরিক কীনা তা যাচাই করার জন্য কেন্দ্রীয় পদ্ধতি নিয়েও এদিন প্রশ্ন তুলে দেয় সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে যে, ভারতে নিয়ে আসার পর সোনালি বিবি ও তার সন্তানকে বীরভূমের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে মানবিক কারণে সোনালি বিবির চিকিৎসার সবরকম ব্যবস্থা করবে সরকার। মামলার পরবর্তী শুনানি আগামী ১২ ডিসেম্বর। তার আগে মামলার যাবতীয় নথিপত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

Related Articles

Related image1
দিল্লির বায়ু দূষণে ক্রমশ বিপর্যস্ত জনজীবন, হাইকোর্টে বুধবার দূষণ মামলার শুনানি
Related image2
সিডিএফ পদে যোগ দিক মুনির চান না পাক প্রধানমন্ত্রী! সই এড়াতে বিদেশ সফরে চলে গেলেন শাহবাজ শরিফ
35
সুপ্রিম কোর্টে সোনাললি বিবি মামলা
Image Credit : Asianet News

সুপ্রিম কোর্টে সোনাললি বিবি মামলা

বুধবার শীর্ষ আদালতের প্রধান বিতারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে সোনালি বিবির মামলার শুনানি ছিলো। অভিযোগ, তিনি ভারতীয় নন কীনা তা যাচাই না করেই তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও সোনালি ভারতীয় কি না, তা যাচাই করে দেখা হবে বলেও এদিন আদালতে জানায় কেন্দ্র। শুনানির একটি পর্যায়ে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত কেন্দ্রের উদ্দেশে বলেন, “আমরা আপনাদের কাজে বাধা দিচ্ছি না। কিন্তু আপনাদের পদ্ধতি ঠিক নেই।”

45
কেন্দ্রের কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন
Image Credit : Getty

কেন্দ্রের কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন

কেন্দ্রের কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচীও। বুধবার মামলার শুনানিতে তিনিও কেন্দ্রের উদ্দেশে বলেন, ‘’মামলাকারী ভদু শেখ ভারতীয় নাগরিক নন। এ কথা একবারও বলেনি। অর্থাৎ, ভদু শেখ ভারতীয়। তাঁর সন্তান সোনালি ভারতীয় নাগরিক হতে পারেন। ভারতের নাগরিকত্বের যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী তো আপনারা কাজ করেননি।''

55
সোনালি বিবিকে ‘পুশ ব্যাক’
Image Credit : X

সোনালি বিবিকে ‘পুশ ব্যাক’

কেন্দ্রীয় সরকার যে ভাবে সোনালি বিবিকে ‘পুশ ব্যাক’ করেছে, তা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে আদালতে। এর আগে গত ২৫ নভেম্বরের শুনানিতে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল, সঠিক ভাবে যাচাই প্রক্রিয়া না করেই সোনালি এবং আরও পাঁচ জনকে কেন বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কেন সোনালিদের বক্তব্য শোনা হয়নি, তা নিয়েও প্রশ্নের মুখে পড়েছিল কেন্দ্র। এবারও ফের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় সরকারের ভূমিকা। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
দেশের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
দুর্গা পুজোর ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারি কর্মীদের, আজ হল না DA মামলার শুনানি
Recommended image2
পুজোর মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট খবর, নয়া নির্দেশিকা জারি সপ্তম পে কমিশন নিয়ে
Recommended image3
Ajker Bangla News live: Durga Puja - সল্টলেক সংস্কৃতিক সংসদের প্রথম দুর্গাপুজো, থিম 'রাম কি অযোধ্যা'- দেখুন ছবিতে
Recommended image4
WB Today Weather: বোধন থেকে সপ্তমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, অষ্টমী থেকে কেমন থাকবে কলকাতা-সহ দুই বঙ্গের আবহাওয়া?
Recommended image5
আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় নজিরবিহীন সিদ্ধান্ত পুজোর মধ্যেই, বাতিল ২ TPA
Related Stories
Recommended image1
দিল্লির বায়ু দূষণে ক্রমশ বিপর্যস্ত জনজীবন, হাইকোর্টে বুধবার দূষণ মামলার শুনানি
Recommended image2
সিডিএফ পদে যোগ দিক মুনির চান না পাক প্রধানমন্ত্রী! সই এড়াতে বিদেশ সফরে চলে গেলেন শাহবাজ শরিফ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved