MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • WB Weather Forecast: সরছে নিম্নচাপ, এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নয়, রইল আবহাওয়ার বিরাট আপডেট

WB Weather Forecast: সরছে নিম্নচাপ, এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নয়, রইল আবহাওয়ার বিরাট আপডেট

WB Weather Alert: বাংলা থেকে ধীরে ধীরে সরছে নিম্নচাপ। সারাদিন মেঘলা আকাশ থাকলেও দেখা নেই বৃষ্টির। রবিবার ছুটির দিনে কেমন থাকবে শহর ও শহরতলির আবহাওয়া? দেখুন ফটো গ্যালারিতে… 

2 Min read
Author : Moumita Poddar
| Updated : Jun 22 2025, 06:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ক্রমশ ধীরে ধীরে সরছে নিম্নচাপ
Image Credit : social media

ক্রমশ ধীরে ধীরে সরছে নিম্নচাপ

বাংলা থেকে ক্রমশ ধীরে ধীরে সরছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বিহারে নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে উত্তর-পশ্চিম দিকে খুব ধীরে এগোচ্ছে। দুটি অক্ষরেখা বিহারের উপর দিয়ে বিস্তৃত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
বাংলা থেকে সরে বিহারে নিম্নচাপ তৈরি হয়েছে
Image Credit : Asianet News

বাংলা থেকে সরে বিহারে নিম্নচাপ তৈরি হয়েছে

পূর্ব পশ্চিম অক্ষরেখা পাকিস্তান থেকে রাজস্থান মধ্যপ্রদেশের ওপর দিয়ে বিহারের নিম্নচাপ এলাকা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত। উত্তর-পূর্ব বাংলাদেশ থেকে গুজরাট পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিহারের নিম্নচাপের উপর দিয়ে বিস্তৃত।

Related Articles

Related image1
Hooghly BJP: বাড়ির বারান্দা থেকে উদ্ধার BJP নেতার ঝুলন্ত দেহ, চাঞ্চল্য গোঘাটে
Related image2
Shahrukh Khan: বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে 'মন্নত', শাহরুখের বিলাসবহুল বাংলোর বিরুদ্ধে পদক্ষেপ প্রশাসনের?
310
উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা
Image Credit : social media

উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা

মৌসুমী অক্ষরেখা আগ্রা, জয়পুর থেকে মানালি পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। এর প্রভাবে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

410
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমনন থাকবে?
Image Credit : social media

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমনন থাকবে?

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী দু তিন দিন বৃষ্টি কম। আর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জেলায়। শনিবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

510
বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস
Image Credit : social media

বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা পূর্ব-পশ্চিম বর্ধমান, নদীয়া, উত্তর ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে।

610
ঝড়ের পূর্বাভাস
Image Credit : social media

ঝড়ের পূর্বাভাস

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা কলকাতা সহ বাকি জেলাতে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা কলকাতা সহ বাকি জেলাতে।

710
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি
Image Credit : iSTOCK

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দমকা ঝড়ো বাতাস সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে।

810
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস
Image Credit : iSTOCK

বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস

বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে।

910
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : iSTOCK

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে বাকি সব জেলাতে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং,  জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে।

1010
অতি ভারী বৃষ্টির সতর্কতা
Image Credit : Gemini AI

অতি ভারী বৃষ্টির সতর্কতা

রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার জন্য। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, মালদহ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওপরের পাঁচ জেলাতেই। পরদিন মঙ্গলবারেও আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rakhi Bandhan 2026: প্রকৃতির সঙ্গে আত্মিক বন্ধন, গাছে রাখি বেঁধে বার্তা পড়ুয়াদের
Recommended image2
DA বৃদ্ধির মাঝে নতুন চমক! অক্টোবর থেকে বাড়ছে আরও একটি ভাতা, পুজোর মুখে মিলবে বাড়তি টাকা
Recommended image3
Ajker Bangla News Live: Suvendu Adhikari - ৫৮০০ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে পরিযায়ী তরুণদের ঘরে ফেরার আহ্বান শুভেন্দুর
Recommended image4
Malda: মালদা মেডিক্যাল কলেজে ১ দিনে ১০ নবজাতকের মৃত্যু! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
Recommended image5
Jadavpur University Protest: যাদবপুরের দেওয়ালে মাওবাদীদের সমর্থনে স্লোগান! দেশবিরোধী তকমা ঘোচাতে কী বার্তা দিচ্ছে প্রশাসন?
Related Stories
Recommended image1
Hooghly BJP: বাড়ির বারান্দা থেকে উদ্ধার BJP নেতার ঝুলন্ত দেহ, চাঞ্চল্য গোঘাটে
Recommended image2
Shahrukh Khan: বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে 'মন্নত', শাহরুখের বিলাসবহুল বাংলোর বিরুদ্ধে পদক্ষেপ প্রশাসনের?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved