MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রবল বর্ষণে ভাসবে? রইল বিরাট আপডেট

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রবল বর্ষণে ভাসবে? রইল বিরাট আপডেট

WB Today Weather Forecast:  লক্ষ্মীবারে সকাল থেকে আকাশের মুখ উজ্জ্বল। বেলা গড়াতে কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণের আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 28 2025, 06:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

আজকের আবহাওয়ার আপডেট

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে বুধবার সকালেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায় অবস্থান করছে। আবহাওয়া দফতরের (আইএমডি) সর্বশেষ বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে ওড়িশার ভেতরে প্রবেশ করবে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত, যা উচ্চতার সঙ্গে দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। যারফলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপের সরাসরি প্রভাব নেই বাংলায়। আজ ও কাল বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

25
বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
Image Credit : our own

বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, সুস্পষ্ট নিম্নচাপটির সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না। তবে মৌসুমি অক্ষরেখা (Monsoon Trough) বর্তমানে বিকানের, বানাস্থলি, দামোহ, পেন্দ্রারোড হয়ে এই নিম্নচাপের কেন্দ্রে গিয়ে মিশেছে। ফলে এর প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ উভয় জায়গাতেই আগামী কয়েকদিন ধরে বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Related Articles

Related image1
গণেশ প্রতিমা বিসর্জনে চক্ররেলে একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে চলবে কোন ট্রেনগুলি? জানুন এক ক্লিকে
Related image2
যাত্রী সুরক্ষায় আরও জোর, নতুন প্রযুক্তিতে জুড়ছে মেট্রোরেলের টানেল সেকশন
35
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৮ ও ২৯ অগাস্ট দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার পূর্বাভাস।৩০ অগাস্ট শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। একই সঙ্গে বজ্রঝড় ও দমকা হাওয়ার সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে।

45
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা। ২৮ ও ২৯ অগাস্টও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। এর পাশাপাশি বজ্রঝড় ও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। নিচু এলাকায় জল জমে যান চলাচলে সমস্যার সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

55
মৎস্যজীবীদের সতর্কবার্তা
Image Credit : Getty

মৎস্যজীবীদের সতর্কবার্তা

ওড়িশা উপকূল, উত্তর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে  ২৮ অগাস্ট সমুদ্র অশান্ত থাকবে। ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে বাতাস, দমকায় ৫৫ কিমি পর্যন্ত হতে পারে। তাই মৎস্যজীবীদের ওই সময়ের মধ্যে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। তবে পশ্চিমবঙ্গের উপকূলে আপাতত কোনও সতর্কতা জারি হয়নি। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Yuva Sathi: অনলাইনে ফর্ম পূরণ করেছেন যুবসাথী প্রকল্পের? গৃহীত হয়েছে কি আবেদন? জেনে নিন এই বিশেষ ভাবে
Recommended image2
বঙ্গে ক্ষমতায় এসেই অনুপ্রবেশকারীদের তাড়াবে BJP, বিহারে দাঁড়িয়ে ঘোষণা অমিত শাহের
Recommended image3
Today’s News in Bengali Live: বঙ্গে ক্ষমতায় এসেই অনুপ্রবেশকারীদের তাড়াবে BJP, বিহারে দাঁড়িয়ে ঘোষণা অমিত শাহের
Recommended image4
পূর্ব মেদিনীপুরে মহিলাকে গাছে বেঁধে মার, স্বতঃপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের
Recommended image5
প্রোমোটার খুনে এখনও অধরা ২ মূল অভিযুক্ত, ধৃত ৩ জনকে লাগাতার জেরা গোলাবাড়ি থানার পুলিশের
Related Stories
Recommended image1
গণেশ প্রতিমা বিসর্জনে চক্ররেলে একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে চলবে কোন ট্রেনগুলি? জানুন এক ক্লিকে
Recommended image2
যাত্রী সুরক্ষায় আরও জোর, নতুন প্রযুক্তিতে জুড়ছে মেট্রোরেলের টানেল সেকশন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved