MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • পীরজাদা কাশেম সিদ্দিকী কে ? নওশাদ কাঁটা তুলতে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস ফুরফুরায়

পীরজাদা কাশেম সিদ্দিকী কে ? নওশাদ কাঁটা তুলতে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের তাস ফুরফুরায়

Kasem Siddiqui: ফুরফুরা শরিফের পাশাপাশি পার্কসার্কাসের ইফতার পার্টিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট বৃত্তে ছিলেন কাশেম সিদ্দিকী। জানুন কে এই পীরজাদা 

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Mar 25 2025, 04:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ফুরফুরা শরিফে নয়া সমীকরণ
Image Credit : ANI

ফুরফুরা শরিফে নয়া সমীকরণ

দীর্ঘ ৯ বছর পরে ফুরফুরা শরিফে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মমতার পাশে দেখা গেল এক নতুন মুখ। যাঁকে দেখা গিয়েছিল পার্ক সার্কাসের ইফতার পার্টিতেও। ছিলেন মমতার পাশে। অনেকেই মনে করছেন নওশাদ সিদ্দিকী ও তাঁর দাদা আব্বাস সিদ্দিকীকে চাপে রাখতেই কাশেমই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাতিয়ার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
কাশেম সিদ্দিকী
Image Credit : SOCIAL MEDIA

কাশেম সিদ্দিকী

কাশেম সিদ্দিকীও একজন পীরজাদা। তিনি ফুরফুরার বড়পীর আবু বখতার সিদ্দিকীর বংশধর। নওশাদ আর আব্বাসদের মতই। সেই সূত্রে তিনি নওশাদ আর আব্বাসের তুতোভাই।

Related Articles

Related image1
ভাঙড়ে জমি হারাচ্ছে নওশাদ সিদ্দিকী! ISF ছেড়ে ৫০০ জন যোগ দিল তৃণমূল কংগ্রেসে
Related image2
'আমি ইফতারে যাই', সম্প্রীতির বার্তা নিয়ে ৯ বছর পরে ফুরফুরায় মমতা বন্দ্যোপাধ্য়ায়
310
একটা সময় মমতা বিরোধী
Image Credit : SOCIAL MEDIA

একটা সময় মমতা বিরোধী

একটা সময় ছিল যখন কাশেম ঘোরোতর মমতা বিরোধী ছিলেন। মমতার বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছিলেন। সেই সময় তিনি সিপিএম-এরও যথেষ্ট ঘনিষ্ট হিসেবে পরিচিত ছিলেন। 

410
২০২১ সালের বিধানসভা নির্বাচন
Image Credit : SOCIAL MEDIA

২০২১ সালের বিধানসভা নির্বাচন

গত বিধানসভা নির্বাচনের সময় আব্বাস সিদ্দিকীরা আইএসএফ গঠন করেছিল। কাশেম ছিলেন প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম। সেইসময় আব্বাস আর নওশাদের পাশে দেখা যেত কাশেম সিদ্দিকীকে। দুই তুতো ভাইয়ের সমর্থনে গলা ফাটিয়েছিলেন কাশেম সিদ্দিকী।

510
নওশাদের পাশে
Image Credit : ANI

নওশাদের পাশে

২০২৩ সালে নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় পুলিশের বিরুদ্ধে সরব ছিলেন কাশেম সিদ্দিকী। হাওড়ার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদ মিছিলেও প্রথম সারিতে ছিলেন কাশেম সিদ্দিকী।

610
কাশেমের পাল্টি
Image Credit : ANI

কাশেমের পাল্টি

বর্তমানে কাশেম সিদ্দিকীকে পরপর দুটি অনুষ্ঠানে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। একসময় তিনি যে মমতার বিরুদ্ধে সরব ছিলেন এখন সেই মমতারই ঘনিষ্ট বৃত্তে রয়েছেন কাশেম। তাতেই অনেকের ধারনা ফুরফুরা শরিফে তৈরি হচ্ছে নতুন সমীকারণ।

710
ত্বহা সিদ্দিকী
Image Credit : ANI

ত্বহা সিদ্দিকী

ত্বহা সিদ্দিকী বরাবরই তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ট হিসেবে পরিচিত। কিন্তু বর্তমানে তাঁর বয়স বেড়েছে। তাই ধার-ভার দুই কমেছে বলেও মনে করেন অনেকে। সেখানে নওশাদদের জনপ্রিয়তা বাড়ছে।

810
ত্বহা সিদ্দিকীর পরিবর্তে কাশেম?
Image Credit : ANI

ত্বহা সিদ্দিকীর পরিবর্তে কাশেম?

তৃণমূলের অন্দরে গুঞ্জন ফুরফুরাতে এবার নতুন মুখ আনতে পরেন মমতা-অভিষেক। ত্বহার পরিবর্তে গুঞ্জন শুরু হয়েছে কাশেমকে নিয়ে। যদিও এখনও তেমন কোনও ঘোষণা হয়নি।

910
নওশাদের বিরুদ্ধে প্রার্থী
Image Credit : ANI

নওশাদের বিরুদ্ধে প্রার্থী

নওশাদ ভাঙড়ের বিধায়ক। গত এক বছর ধরে তৃণমূলের গলার কাঁটা। তৃণমূলের অন্দরে গুঞ্জন, নওশাদ কাঁটা তুলতে মমতা তারই বিরুদ্ধে প্রার্থী করতে চান ফুরফুরার কোনও পীরজাদাকে। সেক্ষেত্রে কাশেম সিদ্দিকী সঠিক নাম।

1010
কাশেম সিদ্দিকী মমতার তুরুপের তাস
Image Credit : ANI

কাশেম সিদ্দিকী মমতার তুরুপের তাস

তৃণমূলের অনেকেই মনে করছেন কাশেমকে সামনে এনে মমতা একদিকে যেমন নওশাদদের বার্তা দিতে চাইছেন, তেমনই ত্বহা সিদ্দিকীকেও সরিয়ে দিতে চাইছেন। যাতে আখরে লাভ হবে তৃণমূলেরই।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC Bypoll Bengal: উপনির্বাচনের দুটি আসনেই প্রার্থী দিল ঋতব্রতপন্থী তৃণমূল! কিন্তু জোড়াফুল প্রতীক নিয়ে এখনও রায় দেয়নি কমিশন
Recommended image2
Nandigram ByElection: উপনির্বাচনে শুভেন্দুর গড়ে কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান, পুরোনোতেই ভরসা মমতার
Recommended image3
Nabanna New Holiday List: বিশ্বকর্মা পুজোর ছুটির দিন বদল, নতুন হলিডে লিস্ট জারি হল নবান্নে, কবে মিলবে ছুটি?
Recommended image4
School Holiday List: টানা ৪ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ছুটি
Recommended image5
WB Weather: উৎসবের মরশুমে ভরপুর বৃষ্টিতে ভিজবে বাংলা? রইল আবহাওয়ার বিরাট আপডেট
Related Stories
Recommended image1
ভাঙড়ে জমি হারাচ্ছে নওশাদ সিদ্দিকী! ISF ছেড়ে ৫০০ জন যোগ দিল তৃণমূল কংগ্রেসে
Recommended image2
'আমি ইফতারে যাই', সম্প্রীতির বার্তা নিয়ে ৯ বছর পরে ফুরফুরায় মমতা বন্দ্যোপাধ্য়ায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved