MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
Bengal Richest Person
Tech Layoffs 2026
Nabanna DA Hike
DA Hike Before 8th Pay Commission
8th Pay Commission AICPI-IW Index Signs
ISRO and Private Sector Collaboration
Nepal Flood Cash Found Under Mud
DA Hike
Annapurna Yojana
Natural Home Remedies for Insects
WB Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ভোটের আগে বিজেপির 'রাম' রাজনীতি, বাংলার এই জেলায় উঠে আসছে অযোধ্যার রাম মন্দির!

ভোটের আগে বিজেপির 'রাম' রাজনীতি, বাংলার এই জেলায় উঠে আসছে অযোধ্যার রাম মন্দির!

একদিকে দিঘার জগন্নাথ মন্দির, তার টেক্কায় এবার আসরে নামল বিজেপি। নদিয়ার শান্তিপুরে তৈরি হচ্ছে বিরাট রাম মন্দির। অযোধ্যায় তো রাম মন্দির আছেই। এবার নদিয়ার শান্তিপুরে হবে অযোধ্যার আদলে রাম মন্দির (Ram Mandir In Shantipur)। খরচ কত জানেন?

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 21 2026, 02:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : X

ভোটের আগে বিজেপির 'রাম' রাজনীতি, বাংলার এই জেলায় উঠে আসছে অযোধ্যার রাম মন্দির! যার জন্য ১০০ কোটি টাকার বাজেটও ধরা হয়েছে। তবে এবার পশ্চিমবঙ্গ সরকার নয়, বিজেপির উদ্যোগে তৈরি হচ্ছে এই বিরাট মন্দির।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : X

বিজেপি নেতা অরিন্দম ভট্টাচার্য সহ বাকিদের উদ্যোগে এই সুবিশাল রাম মন্দির তৈরি হতে চলেছে শান্তিপুরে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শান্তিপুর থানার বেলঘড়িয়ার ২ নম্বর পঞ্চায়েতের চাপাতলায় ১০০ কোটির এই রাম মন্দির তৈরি হবে।

Related Articles

Related image1
Now Playing
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
Related image2
Now Playing
'৫০০ বছরের ক্ষত আজ সারল' রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করে মন্তব্য মোদীর | PM Modi Ram Mandir
36
Image Credit : X

শান্তিপুরে রাম মন্দির নিয়ে যা জানাল ট্রাস্ট

শান্তিপুরে গড়ে উঠতে চলা রাম মন্দিরের ট্রাস্ট কমিটির সম্পাদক লিটন ভট্টাচার্য জানান, ২০১৭ সাল থেকে এই মন্দির গড়ার কাজ চলছে। গত বছরে (২০২৫) সরকার ট্রাস্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে তাদের সংগঠনকে। এ বছর থেকে কাজ শুরু হবে এবং ২০২৮ সালের মধ্যে মন্দির সম্পূর্ণ হয়ে যাওয়ার লক্ষ্য রাখা হয়েছে। লিটনবাবু জানান, সাধারণ মানুষদের থেকে সহযোগিতা নিয়ে এই মন্দির গড়া হবে।

46
Image Credit : X

শান্তিপুরের রাম মন্দির ট্রাস্ট কমিটির সভাপতি তথা শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের উদ্যোগেই এই মন্দির গড়া হচ্ছে বলে দাবি ট্রাস্টের। এছাড়াও ফুলিয়ার ঐতিহাসিক কবি যিনি প্রথম বাংলায় রামায়ণ লিখেছিলেন, সেই কৃত্তিবাস ওঝার লেখা রামায়ণের অংশ এখন সুদূর ফ্রান্সে রয়েছে। ট্রাস্ট দাবি করেছে যে, সেটিও এবার ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

56
Image Credit : ANI

শান্তিপুরের রাম মন্দির নিয়ে বড় মন্তব্য জগন্নাথ সরকারের

এই প্রসঙ্গে রাণাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন, হিন্দুদের জন্য মন্দির হচ্ছে খুবই ভালো। তিনি ট্রাস্টের আর্থিক লেনদেন স্বচ্ছ থাকবে, তা আশা করেছেন।

66
Image Credit : X

উল্লেখ্য, এই মন্দিরটি ১৫শ শতাব্দীর মহান কবি কৃত্তিবাস ওঝার সম্মানে তৈরি করা হবে বলে জানা গিয়েছে। বলে দিই, কৃত্তিবাস ওঝা সংস্কৃত রামায়ণকে ‘শ্রীরাম পাঁচালী’ হিসেবে বাংলায় অনুবাদ করেছিলেন। বাংলার ঘরে ঘরে পঠিত এই রামায়ণের রচয়িতার স্মৃতিতে এই মন্দিরটি ‘বাঙালি রাম’-এর ধারণাকে বাস্তবে রূপ দেবে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
বাংলা খবর
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Day: সেপ্টেম্বরে ঢুকবে দ্বিগুণ টাকা? ‘অন্নপূর্ণা দিবস’-এ মহিলাদের বিশেষ কিস্তি দেওয়ার ঘোষণা শুভেন্দুর
Recommended image2
Weather Update: আপাতত কাটছে না দুর্যোগ, দক্ষিণের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, রইল আবহাওয়ার আপডেট
Recommended image3
Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর হেলিপ্যাডে তৃণমূলের প্রাক্তন নেতার ছেলের গাড়ি, তীব্র উত্তেজনা
Recommended image4
Durga Puja: দুর্গা পুজোর এই দিন রাজ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা শুভেন্দুর, কী বললেন বিজেপি নেত্রী
Recommended image5
Rekha Patra: এবার জমি বিবাদে রেখা পাত্র, প্রতিবেশীর সঙ্গে বচসার ভিডিও ভাইরাল বিজেপি বিধায়কের
Related Stories
Recommended image1
Now Playing
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
Recommended image2
Now Playing
'৫০০ বছরের ক্ষত আজ সারল' রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করে মন্তব্য মোদীর | PM Modi Ram Mandir
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved