MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • পরের সপ্তাহে আচমকা ছুটির ঘোষণা নবান্নের, বন্ধ থাকবে রাজ্যের স্কুল-কলেজ-অফিস! বিজ্ঞপ্তি জারি

পরের সপ্তাহে আচমকা ছুটির ঘোষণা নবান্নের, বন্ধ থাকবে রাজ্যের স্কুল-কলেজ-অফিস! বিজ্ঞপ্তি জারি

পরের সপ্তাহে মিলতে চলেছে অতিরিক্ত একদিনের ছুটি। বিশেষ ঘোষণা নবান্নের। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসির ফুটেছে। স্কুল কলেজ ও সরকারি দফতর এই ছুটি পাবে বলে জানানো হয়েছে। নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি। দেখে নিন তারিখ।

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 29 2025, 09:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Asianet News

ফের ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। পরের সপ্তাহেই অতিরিক্ত ছুটির ঘোষণা করল নবান্ন। পশ্চিমবঙ্গে কর্মরত ব্যক্তিদের জন্য রইল দারুণ সুখবর। রবিবার ছাড়া সপ্তাহের মাঝামাঝি কোন ছুটি এলে তাদের আনন্দের সীমা থাকে না। রবিবারের সঙ্গে আরও কোন ছুটি মিলে গেলে তো কথাই নেই। লম্বা উইকেন্ড থাকলে তো আনন্দে আত্মহারা হয় সবাই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : Asianet News

এই পরিস্থিতিতে ফের ছুটির ঘোষণা করল তৃণমূল সরকার। দুর্গাপুজোর ঠিক আগেই মিলবে এই অতিরিক্ত ছুটি। কবে পাবেন, কী কারণে ছুটি, তা বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি ঘোষণা করেছে নবান্ন।

Related Articles

Related image1
Bank Holiday: স্বাধীনতা দিবসের পরের দিনই জন্মাষ্টমী, ১৬ অগাস্ট কি খোলা থাকছে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক?
Related image2
Bank Holiday: চলতি সপ্তাহে টানা ৩ দিন উৎসব! গণেশ চতুর্থীতে কি খোলা থাকছে ব্যাঙ্ক? জেনে নিন বিস্তারিত
39
Image Credit : stockPhoto

নবান্নের বিজ্ঞপ্তির পরেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে এই উপলক্ষে রাজ্যের সমস্ত অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ছুটি থাকবে। এই সিদ্ধান্তটি রাজ্য সরকারের অর্থ দপ্তরের পূর্ববর্তী একটি বিজ্ঞপ্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে।

49
Image Credit : Getty

পর্ষদের ডেপুটি সচিব (অ্যাকাডেমিক) দ্বারা ২৮শে আগস্ট, ২০২৫ তারিখে জারি করা বিজ্ঞপ্তি (নম্বর: D.S.(Aca)/789/A/25/5) অনুযায়ী, ২০২৫ সালের ৩রা সেপ্টেম্বর, বুধবার সমস্ত মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটি পর্ষদের অধীনে থাকা সমস্ত সরকারি, সরকার-পোষিত এবং অনুমোদিত বেসরকারি বিদ্যালয়গুলির জন্য প্রযোজ্য হবে।

59
Image Credit : Getty

এই ঘোষণার ফলে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা একটি অতিরিক্ত ছুটি পাচ্ছেন, যা তাঁদের পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে সাহায্য করবে।

69
Image Credit : our own

অর্থ দপ্তরের সেই বিজ্ঞপ্তিটির মেমো নম্বর ছিল 2802-F(P2) এবং সেটি ২৯শে জুলাই, ২০২৫ তারিখে জারি করা হয়েছিল। মধ্যশিক্ষা পর্ষদ শুধুমাত্র সেই নির্দেশিকাটিকে অনুসরণ করে বিদ্যালয়গুলির জন্য ছুটির দিনটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, যার ফলে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে ছুটির তালিকার সামঞ্জস্য বজায় রাখা হয়েছে।

79
Image Credit : stockPhoto

করম পুজো উপলক্ষে ছুটি পাওয়ার জেরে বেজায় খুশি সরকারি আধিকারিকরা। নবান্নের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রাজ্য সরকারের নিয়ন্ত্রিত বা মালিকানাধীন সমস্ত রাজ্য সরকারি অফিস, স্থানীয় সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা, বোর্ড, কর্পোরেশন, উদ্যোগ এবং প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। এছাড়াও রাজ্যজুড়ে চা বাগানে নিযুক্ত উপজাতি সম্প্রদায়ের কর্মচারীরা ছুটি পাবেন। তবে কারা ছুটি পাবেন না সে বিষয়েও জানিয়েছে নবান্ন।

89
Image Credit : stockPhoto

অনেকেই ভাবছেন নিশ্চয়ই যে কী এই করম পুজো? আসলে কলকাতা বা শহরতলিতে এই পুজোর খুব বেশি চল নেই। মূলত মানভূম এলাকার এই উৎসব দেখা যায়। আপনি যদি এই সময়ে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে যান তাহলে করম পুজো কী এবং কেমন হয় তা দেখতে পাবেন। উত্তরবঙ্গের কোথাও কোথাও করম উৎসব হয়। পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লা একাদশীতে পালিত হয় এই উৎসব।

99
Image Credit : Asianet News

সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জানানো হচ্ছে যে আগামী ৩রা সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বিদ্যালয় বন্ধ থাকবে। পর্ষদের জারি করা এই বিজ্ঞপ্তির কপি সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) এবং পর্ষদের বিভিন্ন আঞ্চলিক আধিকারিকদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Falta Re-Election: 'ঝুঁকতে হল পুষ্পাকে,' ফলতায় ভোটের আগেই সরে যাওয়ার ঘোষণা জাহাঙ্গির খানের
Recommended image2
Yuva Shakti Bharosa Card: খেয়াল রাখবেন এই বিষয়গুলি! নাহলে অ্যাকাউন্টে আসবে না যুবশক্তির টাকা?
Recommended image3
West Bengal Police: জমি দখলকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারধরের অভিযোগ, পলাতক সিভিক ভলান্টিয়ার
Recommended image4
পারদ চড়ছে হুহু করে! গরমের অস্বস্তি মেটাতে আজ কখন নামবে ঝমঝমিয়ে বৃষ্টি? রইল WEATHER আপডেট
Recommended image5
Annapurna Bhandar: নতুন করে আবেদন করতে চান অন্নপূর্ণ ভাণ্ডারের জন্য? কীভাবে করবেন? নয় ঘোষণা সরকারের
Related Stories
Recommended image1
Bank Holiday: স্বাধীনতা দিবসের পরের দিনই জন্মাষ্টমী, ১৬ অগাস্ট কি খোলা থাকছে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক?
Recommended image2
Bank Holiday: চলতি সপ্তাহে টানা ৩ দিন উৎসব! গণেশ চতুর্থীতে কি খোলা থাকছে ব্যাঙ্ক? জেনে নিন বিস্তারিত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved