MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Weather News: ঘূর্ণাবর্তের দিক বদল, মঙ্গলবার বাংলায় কেমন থাকবে আবহাওয়া?

Weather News: ঘূর্ণাবর্তের দিক বদল, মঙ্গলবার বাংলায় কেমন থাকবে আবহাওয়া?

বড়দিন থেকে বর্ষবরণ পর্যন্ত প্রায় সমস্ত জেলাতেই পারদ আপাতত ঊর্দ্ধমুখী। 

2 Min read
Author : Sahely Sen
| Updated : Dec 26 2023, 07:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Asianet News

সোমবার, বড়দিনের দিন কুয়াশাচ্ছন্ন ছিল দক্ষিণবঙ্গের আকাশ। প্রায় সমস্ত জেলাতেই পারদ ছিল ঊর্দ্ধমুখী।

29
Image Credit : Asianet News

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী কয়েকদিন কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

39
Image Credit : Asianet News

দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে ঠাণ্ডার আমেজ কিছুটা কম থাকবে। বছরের শেষে এসে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা। 

49
Image Credit : Asianet News

আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, ওইদিন পর্যন্ত তাপমাত্রা বেশি থাকবে। চলতি সপ্তাহে কুয়াশার দাপট বজায় থাকবে। 

59
Image Credit : facebook

দিন কয়েক আগেই বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া- এই জেলাগুলিতে পারদ ৯ ডিগ্রিতে নেমে গিয়েছিল। এখন সেই তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১২ ডিগ্রি।

69
Image Credit : Asianet News

আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের প্রথম দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে আবহাওয়া শুষ্ক থাকবে। এই জেলাগুলিতে শীতের আমেজে ছেদ পড়বে।

79
Image Credit : Asianet News

বড়দিন অর্থাৎ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির কাছাকাছি, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং নূন্যতম ৫৩ শতাংশ। কলকাতা সহ দুই ২৪ পরগনা, হুগলিতে ভোরের দিকে কুয়াশা হতে পারে।

89
Image Credit : Asianet News

হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, ভারত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি এখন অবস্থান বদল করেছে। ধীরে ধীরে সেটি আরও দক্ষিণে সরে গিয়েছে। এর একটা অংশ এখনও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।

99
Image Credit : storyblocks.com

ঘূর্ণাবর্তের জেরে বাংলায় জলীয় বাষ্প যে পরিমাণে ঢুকছিল তা কয়েকদিনে কমতে পারে। জাঁকিয়ে ঠাণ্ডা না থাকলেও বাংলা থেকে শীতের আমেজ পুরোপুরি গায়েব হবে না।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
বিশ্বজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে শব-এ-বরাত, মুর্শিদাবাদ শহরে বিশেষ আয়োজন
Recommended image2
বিধানসভায় ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়, একগুচ্ছ কমিটির সদস্য করা হল TMC নেতাকে
Recommended image3
সেই সবুজ ফাইলে কী ছিল, I-PAC মামলায় হলফনামা জমা দিয়ে EDর ভূমিকা নিয়ে তুললেন মমতা
Recommended image4
কয়লা পাচারকাণ্ড নয়া মোড়, একযোগে রাজ্যের ১০ জায়গায় তল্লাশি অভিযান ED-র
Recommended image5
SEEMA KHANNA: কে সীমা খান্না? অভিষেকের পর মমতার মুখেও একই নাম, ইনি নাকি SIR থেকে বাদ দিচ্ছেন নাম
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved