MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Weather News: প্রবল গতিতে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মিধিলি'! এক ধাক্কায় কলকাতার তাপমাত্রায় ৪ ডিগ্রি পতন

Weather News: প্রবল গতিতে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মিধিলি'! এক ধাক্কায় কলকাতার তাপমাত্রায় ৪ ডিগ্রি পতন

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ, যার নাম ‘মিধিলি’। শীঘ্রই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে এই নিম্নচাপ।

2 Min read
Author : Sahely Sen
Published : Nov 17 2023, 06:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : storyblocks.com

রৌদ্রোজ্জ্বল দিন নিয়ে কেটে গেছে কালীপুজো এবং দীপাবলি। ভাইফোঁটার দিনটা কোনওক্রমে পরিষ্কার আকাশ নিয়ে কেটে যেতেই কলকাতার আকাশে ঘনিয়েছে গাঢ় কালো মেঘ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : storyblocks.com

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি নতুন নিম্নচাপ, যার নাম ‘মিধিলি’। শীঘ্রই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে এই নিম্নচাপ। 

39
Image Credit : Asianet News

বৃহস্পতিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে। শুক্রবারও সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। 

49
Image Credit : Getty

সেইসঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলবর্তী এলাকাগুলিতে এই ঝড়ের গতিবেগ ৭০ কিলোমিটারও হতে পারে। এই কারণে, মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

59
Image Credit : Asianet News

শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। এর মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও নদিয়া। 

69
Image Credit : Getty

নিম্নচাপের ভ্রুকুটি দেখা দিতেই কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে নেমে গিয়েছে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

79
Image Credit : Getty

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুক্রবারের পর থেকে তাপমাত্রার পারদ আরও ২-৩ ডিগ্রি নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

89
Image Credit : Asianet News

উত্তরবঙ্গে আকাশ আপাতত শুকনোই থাকবে। বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। ফলে, দার্জিলিং, জলপাইগুড়ির পর্যটকদের জন্য এখন ভ্রমণের শুভ সময়। 

99
Image Credit : Asianet News

উত্তরবঙ্গেও তাপমাত্রার কোনও বড়সড় হেরফের না হলেও শুক্রবারের পর থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Govt Holiday: অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই ফের ২ দিন সরকারি ছুটি, জানুন কোন-কোন তারিখ?
Recommended image2
দারুণ খবর! দুর্গাপুজোয় যাত্রীদের জন্য স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, রইল তালিকা
Recommended image3
পুজোর পর বাড়বে বাসভাড়া, পরিবহণমন্ত্রী অর্জুনের সঙ্গে বৈঠক শেষে দাবি বেসরকারি বাসমালিকদের
Recommended image4
Today’s News in Bengali Live: Mohsin Naqvi - ভারত ট্রফি নেবে না শুনে রেখে গিয়ে কী করেছিলেন নকভি! জানালেন রাজীব শুক্লা
Recommended image5
Mid Day Meal: এখনই মিড ডে মিলের দায়িত্ব নেবে না ইসকন, কীভাবে খাবার পাবে পড়ুয়ারা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved