MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Weather News: চূড়ান্ত গরমে হাঁসফাঁস অবস্থা, বিক্ষিপ্তভাবে মেঘ জমলেও বৃষ্টি হবে কবে?

Weather News: চূড়ান্ত গরমে হাঁসফাঁস অবস্থা, বিক্ষিপ্তভাবে মেঘ জমলেও বৃষ্টি হবে কবে?

কলকাতার তাপমাত্রা আবার চল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলার সম্ভাবনা। 

2 Min read
Author : Web Desk - ANB
Published : May 31 2023, 07:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Getty

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। চড়চড়িয়ে চড়ছে তাপমাত্রার পারদ। রাতের বেলাতেও গরম থেকে নিস্তার নেই। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Asianet News

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, চলতি সপ্তাহে আরও বাড়বে পশ্চিমবঙ্গের তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা ফের পৌঁছে যেতে পারে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে প্রায় ৩৮ ডিগ্রিতে।

38
Image Credit : Getty

দক্ষিণের গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে আগামী ৪ ডিন ধরে তাপমাত্রা প্রায় ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। কিছু কিছু জেলার আকাশে মেঘ জমলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আপাতত নেই। 

48
Image Credit : Getty

বুধবার দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও ঝাড়গ্রাম জেলায় ব্যাপক বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু, বাজ পড়লেও আপাতত বৃষ্টির দেখা মিলবে না। শনিবার থেকে দক্ষিণের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। 

58
Image Credit : Getty

উত্তরবঙ্গেও যথেষ্ট বেশি গরম পড়লেও পার্বত্য বঙ্গে বৃষ্টির আশা রয়েছে। জলপাইগুড়ি জেলায় বুধবারের তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে, বুধবার বিকেল বা বৃহস্পতিবার থেকে উত্তরের প্রায় সবকটি জেলায় বৃষ্টি হতে পারে। 

68
Image Credit : Getty

বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

78
Image Credit : Getty

তবে, এই প্রত্যেকটি জেলায় আগামিকাল থেকে প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঝড় বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

88
Image Credit : Asianet News

আগামী ৪ দিন ধরে উত্তরবঙ্গের তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
Government Holiday: ইদের ছুটিতে বড় কোপ! ২ দিনের ছুটি বাতিল করে মাত্র ১ দিনের ঘোষণা সরকারের
Recommended image2
Weather News: ঘরের বাইরে বেরোনোর আগে কেন শুধু তাপমাত্রা নয়, 'Feels Like' দেখা জরুরি? কারণ জেনে নিন
Recommended image3
Ayushman Bharat Card: স্বাস্থ্যসাথী কার্ড থাকা ৬ কোটি মানুষ পাবেন 'আয়ুষ্মান ভারত'-এর সুবিধা! বিরাট সিদ্ধান্ত শুভেন্দুর
Recommended image4
CM Suvendu Adhikari: "নিয়োগ দুর্নীতিতে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হয়েছে! বদলাতে হবে আমাদের", রোজগার মেলায় বললেন শুভেন্দু
Recommended image5
Bekar Bhata: যুবসাথীর সকল গ্রাহকেরাই পাবেন যুবশক্তির ৩ হাজার টাকা? বাদ পড়বেন কারা? প্রকাশ্যে নয়া জল্পনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved