MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • শীতের দোসর এবার বৃষ্টি! রেকর্ড ঠান্ডায় আলিপুরদুয়ারকে পিছনে ফেলে দিল হাওড়া

শীতের দোসর এবার বৃষ্টি! রেকর্ড ঠান্ডায় আলিপুরদুয়ারকে পিছনে ফেলে দিল হাওড়া

এবার শীতের দোসর বৃষ্টি। রাজ্যের চারটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের স্পেল কতটা লম্বা হবে তা এখনও স্পষ্ট করে বলতে পারেনি আলিপুর হাওয়া অফিস। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jan 02 2026, 11:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
শীতের দোসর এবার বৃষ্টি!
Image Credit : Asianet News

শীতের দোসর এবার বৃষ্টি!

রেকর্ড শীত পড়েছে এবার। তাপমাত্রার পারদ যেমন পাল্লা দিয়ে নামছে তেমনই লম্বা স্পেলের শীত চলছে পশ্চিমবঙ্গে। একই সঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপনার সাক্ষী রয়েছে বঙ্গে। এই অবস্থায় এবার শীতের দোসর বৃষ্টি। রাজ্যের চারটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের স্পেল কতটা লম্বা হবে তা এখনও স্পষ্ট করে বলতে পারেনি আলিপুর হাওয়া অফিস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
আজ কলকাতার তাপমাত্রা
Image Credit : Asianet News

আজ কলকাতার তাপমাত্রা

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.১ ডিগ্রি কম। আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৫ ডিগ্রি কম। আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রির আশেপাশে থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী ৮ জানুয়ারির মধ্যে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হওয়া অফিস। রবিবার পর্যন্ত সকালের দিকে সামান্য কুয়াশা থাকতে পারে।

Related Articles

Related image1
মেসি-কাণ্ডে টাকা ফেরত পাবেন দর্শকরা? জানুন কী কী উদ্যোগ নিয়েছে SIT
Related image2
বঙ্গ বিজেপির কোন নেতা নবীনের টিমে ঠাঁই পাবেন? মকর সংক্রান্তির পরই গঠন হতে পারে কেন্দ্রীয় কমিটি
36
উত্তরে বৃষ্টি
Image Credit : Asianet News

উত্তরে বৃষ্টি

শুক্রবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস, রাজ্যের সর্বনিম্ন। তবে দ্বিতীয় স্থানে উত্তরের কোনও রাজ্য নেই। স্থান দখল করেছে দক্ষিণবঙ্গ। তবে উত্তরের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আজ আর শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি,কালিম্পং, আলিপুরদুয়ার- এই চার জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

46
শীতের লড়াই
Image Credit : Asianet News

শীতের লড়াই

দ্বিতীয় স্থানে উত্তরবঙ্গের কোনও জায়াগাই নেই। বরং দক্ষিণের চারটি জেলার পাঁচ শহরের মধ্যে ঠান্ডার হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। পাঁচটি জায়গাতেই তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রির ঘরে। সামান্য ব্যবধানে বাকিদের হারিয়ে দিয়ে রাজ্যে দ্বিতীয় বীরভূমের সিউড়ি। শুক্রবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদের বহরমপুরে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, হাওড়ার উলুবেড়িয়ায় ৮.৬ ডিগ্রি সেলসিয়াস, বীরভূমের শ্রীনিকেতনে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস এবং নদিয়ার কল্যাণীতে তাপমাত্রা নেমেছিল ৮.৯ ডিগ্রি সেলসিয়াসে।

56
শীতে পিছিয়ে উত্তরবঙ্গ
Image Credit : ANI

শীতে পিছিয়ে উত্তরবঙ্গ

শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ৯.৫ ডিগ্রিতে নেমেছিল পারদ। এ ছাড়া, কালিম্পঙে ১০ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ১০.১ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে ১০.২ ডিগ্রি সেলসিয়াস এবং আলিপুরদুয়ারে পারদ নেমেছিল ১১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

66
তাপমাত্রায় নিম্নগামী স্থান দখলের লড়াই
Image Credit : ANI

তাপমাত্রায় নিম্নগামী স্থান দখলের লড়াই

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কৃষ্ণনগরে ৯.২ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১০ ডিগ্রি সেলসিয়াস, মগড়ায় ১০ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, কাঁথিতে ১১ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ১১.১ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১১.১ ডিগ্রি সেলসিয়াস, বসিরহাটে ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল পারদ। কলকাতার উপকণ্ঠে দমদমে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকে ১৩.৫ ডিগ্রির নীচে পারদ নামেনি।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Breaking News: এবার পুলিশের জালে বাংলা পক্ষ-র গর্গ চট্টোপাধ্য়ায়, কী ছিল তাঁর বিরুদ্ধে অভিযোগ
Recommended image2
Chandranath Rath: চন্দ্রনাথ রথে খুনের তদন্তে চাঞ্চল্যকর মোড়, মামলা সরল সিবিআইয়ের হাতে
Recommended image3
Kolkata Weather: রাজ্যে নিম্নচাপের ভ্রুকুটি! উত্তরে প্রবল বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
Recommended image4
Humayun Kabir: কবে থেকে শুরু হচ্ছে হুমায়ুনের বাবরি মসজিদের কাজ? সাফ বার্তা নবনির্বাচিত বিধায়কের
Recommended image5
Annapurna Bhandar: ১ জুন থেকে মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে ঢুকবে ভাতা? বিশেষ ঘোষণা সরকারের
Related Stories
Recommended image1
মেসি-কাণ্ডে টাকা ফেরত পাবেন দর্শকরা? জানুন কী কী উদ্যোগ নিয়েছে SIT
Recommended image2
বঙ্গ বিজেপির কোন নেতা নবীনের টিমে ঠাঁই পাবেন? মকর সংক্রান্তির পরই গঠন হতে পারে কেন্দ্রীয় কমিটি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved