IND vs PAK T20 World Cup: যশপ্রীত বুমরা আবারও জাত চেনালেন নিজের। দুরন্ত স্পেলে কুপোকাত করলেন পাক ব্যাটারদের। তবে যশপ্রীত একা নন, হার্দিক থেকে বরুণ এবং সঙ্গে অক্ষর! কাকে ছেড়ে কার কথা বলবেন এই ম্যাচে?
- Home
- West Bengal
- Ajker Bangla News Live: IND vs PAK T20 World Cup - বুম বুম বুমরা! পাকিস্তানের বিরুদ্ধে আবারও ভারতের আগুনে বোলিং, 'অউকাত' বোঝাল টিম ইন্ডিয়া
Ajker Bangla News Live: IND vs PAK T20 World Cup - বুম বুম বুমরা! পাকিস্তানের বিরুদ্ধে আবারও ভারতের আগুনে বোলিং, 'অউকাত' বোঝাল টিম ইন্ডিয়া
কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
Ajker Bangla News Live: IND vs PAK T20 World Cup - বুম বুম বুমরা! পাকিস্তানের বিরুদ্ধে আবারও ভারতের আগুনে বোলিং, 'অউকাত' বোঝাল টিম ইন্ডিয়া
Ajker Bangla News Live: T20 World Cup 2026 - ভারতের কাছে হারের পর বিদায়ের আশঙ্কায় পাকিস্তান, কী হলে সলমনদের ছুটি হয়ে যাবে
পরিসংখ্য়ান বলছে, দুই ফর্ম্যাট মিলিয়ে বিশ্বকাপে ভারত ও পাকিস্তান মোট ১৭বার মুখোমুখি হল, তার মধ্য়ে টিম ইন্ডিয়া জিতেছে ১৬ বার, আর পাক ব্রিগেড জয় পেয়েছে ১টি-তে। টি-২০ বিশ্বকাপে ভারত ৮বার হারাল পাকিস্তানকে।
Ajker Bangla News Live: India vs Pakistan - শিবরাত্রিতে পাকিস্তান-বধ, টি-২০ বিশ্বকাপে সুপার এইটে ভারত
2026 ICC Men's T20 World Cup: গতবারের চ্যাম্পিয়ন ভারতীয় দল এবারের টি-২০ বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। প্রথম ম্যাচে খুব ভালো পারফরম্যান্স দেখা না গেলেও, তারপর ক্রমশঃ উন্নতি করছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) দল।
Ajker Bangla News Live: India vs Pakistan - ২০ ওভারের মধ্যে ১৮ ওভার স্পিন খেলল ভারত, রেকর্ড গড়ল পাকিস্তান
India vs Pakistan T20 World Cup 2026: কলম্বোতে ভারতের বিপক্ষে পাকিস্তানের ১৮ ওভার স্পিন বোলিং টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের রেকর্ড বইয়ে স্থান করে নিয়েছে, টুর্নামেন্টের ইতিহাসে যৌথভাবে সর্বাধিক ওভার বোলিং করার পর।
Ajker Bangla News Live: India vs Pakistan - ঈশানের পর সূর্যকুমারের লড়াই, পাকিস্তানের বিরুদ্ধে বড় স্কোর ভারতের
India vs Pakistan: প্রত্যাশামতোই টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ জমে উঠেছে। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ঈশান কিষানের (Ishan Kishan) দাপটে ভালো জায়গায় ভারতীয় দল।
Ajker Bangla News Live: প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করতে যা করার সব করব - প্রধানমন্ত্রী মোদী
'সরকার প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং তাদের শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে।' সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে সাক্ষাৎকারে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Ajker Bangla News Live: বাংলাদেশেও ভোট পরবর্তী হিংসা! পঞ্চগড় জেলায় BNP-NCP সংঘাত চরম আকার নিয়েছে
Post Election Violence BNP Vs NCP: পঞ্চগড়ে নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে এনসিপি ও বিএনপির মধ্যে উত্তেজনা। এনসিপি নেতা সারজিস আলম হামলার অভিযোগ করলেও বিএনপি তা অস্বীকার করেছে।
Ajker Bangla News Live: মহাশিবরাত্রিতে দেশের ৫ মুখ্যমন্ত্রীর শিব পূজা, ছবিতে দেখুন একনিষ্ঠ শিবভক্তি
মহাশিবরাত্রি শিব পূজা: মহাশিবরাত্রির পর্বে কোটি কোটি ভক্ত ভগবান শিবের ভক্তিতে মগ্ন। উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে কাশী বিশ্বনাথ পর্যন্ত ভক্তদের ভিড় উপচে পড়ছে। এর মধ্যে উত্তরপ্রদেশ থেকে রাজস্থান এবং দিল্লির মুখ্যমন্ত্রীরাও শিবের আরাধনা করছেন।
Ajker Bangla News Live: India vs Pakistan - ঈশান কিষানের ঝোড়ো ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে দাপট ভারতের
India vs Pakistan: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ যেরকম হওয়ার কথা, ঠিক সেরকমই হচ্ছে। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই ভারতীয় দলের দাপট দেখা গিয়েছে। এই ম্যাচেও সেই দাপট অব্যাহত।
Ajker Bangla News Live: সামাজিক সম্প্রীতির অনুষ্ঠানে RSS প্রধান মোহন ভাগবত, উপস্থিত বিশিষ্ট নাগরিকরা
গোরখপুরে আরএসএস প্রধান মোহন ভাগবত একটি সামাজিক সম্প্রীতি বৈঠকে যোগ দেন। সংঘের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে এই আয়োজন। তিনি পশুচিকিৎসকদের ভূমিকা এবং পথকুকুর সমস্যা নিয়েও কথা বলেন।
Ajker Bangla News Live: India vs Pakistan - হ্যান্ডশেক করেননি, কথাও বলেননি, পাকিস্তানি অধিনায়ককে আবারও উপেক্ষা সূর্যকুমারের
আজ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান মুখোমুখি। তবে ম্যাচ শুরুর আগে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে। টসের সময় ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব আবারও পাকিস্তানি অধিনায়ক সলমন আঘার সঙ্গে হ্যান্ডশেক করেননি, তাঁকে সম্পূর্ণ উপেক্ষা করেন।
Ajker Bangla News Live: নয়ডায় Valentines Day-তে যুগলের মৃত্যু ঘিরে রহস্য, পুলিশকে ভাবাচ্ছে WhatsApp Chat
Valentines Day Death at Noida: নডয়ায় যুগলের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য ক্রমশই বাড়ছে। খুন না আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তবে পুলিশের হাতে এসেছে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট। জাতপাতের কারণে খুনের অভিযোগও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
Ajker Bangla News Live: IND vs PAK T20 World Cup - টসে জিতে বোলিং নিল পাকিস্তান, প্রথম একাদশে সুযোগ পেলেন কারা?
IND vs PAK T20 World Cup: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা। তারপরেই মুখোমুখি ভারত বনাম পাকিস্তান।
Ajker Bangla News Live: Char Dham Yatra - ২২ এপ্রিল খুলবে কেদারনাথ, চারধাম যাত্রা কবে থেকে শুরু-কীভাবে রেজিস্ট্রেশন? জানুন ডিটেলে
কেদারনাথ মন্দির ভক্তদের জন্য ২২ এপ্রিল খুলে দেওয়া হবে। মহাশিবরাত্রি উপলক্ষে ঐতিহ্যবাহী অনুষ্ঠানের পর এই ঘোষণা করা হয়। উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে তারিখ এবং সময় চূড়ান্ত করা হয়েছে।
Ajker Bangla News Live: India vs Pakistan - 'ফুল হাতা জার্সি পরে উসমানকে বল করতে দেবেন না', আইসিসি-কে অনুরোধ ইরফানের
India vs Pakistan: রবিবার কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে।
Ajker Bangla News Live: IND W vs AUS W - সিডনিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে অজি সফর শুরু হরমনপ্রীতদের
IND W vs AUS W: অস্ট্রেলিয়া সফরের শুরুটা দারুণ হল ওয়ানডে-র বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ক্রিকেট দলের। রবিবার সিডনিতে টি-২০ সিরিজের প্রথম ম্য়াচে আয়োজক অস্ট্রেলিয়াকে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ২১ রানে জিতলেন হরমনপ্রীত কৌর-রা।
Ajker Bangla News Live: অ্যান্টার্কটিকায় সূর্যগ্রহণ, ক্যামেরাবন্দি করতে প্রাণপণ চেষ্টা বিজ্ঞানীদের! কতদূর সফল তাঁরা?
অ্যান্টার্কটিকার চরম প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করে বিজ্ঞানীরা এক বিরল সূর্যগ্রহণ পর্যবেক্ষণের প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের মূল লক্ষ্য হল সৌরশিখা এবং সূর্যের করোনা নিয়ে গবেষণা করা।
Ajker Bangla News Live: Ranji Trophy - ২৯৯ র পর রঞ্জির সেমিতে এবার অবিশ্বাস্য সেঞ্চুরি সুদীপ ঘরামির
Ranji Trophy: বাংলা ক্রিকেটের প্রদীপ এখন সুদীপ ঘরামি (Sudip Gharami)। Ranji Trophy 2025-26S-এর কোয়ার্টার ফাইনালে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে ২৯৯ রানের নজির গড়া ইনিংসের পর,এবার কল্যাণীর মাঠে সেমিফাইনালে অবিশ্বাস্য সেঞ্চুরি করলেন ২৬ বছরের সুদীপ।
Ajker Bangla News Live: WB Teachers Recruitment - বিরাট সুখবর! মার্চেই শিক্ষক নিয়োগ শুরু, চাকরি পাবেন সাড়ে ১২ হাজার
মার্চ মাসের শুরুতেই শুরু হয়ে যাচ্ছে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ। ইতিমধ্যে ১২ হাজার ৪৪৫টি শূন্যপদে নিয়োগ চেয়ে স্কুল সার্ভিস কমিশনে (এসএসসি) পাঠিয়েছে শিক্ষা দফতর।
Ajker Bangla News Live: তাহলে এবার বঙ্গে BJP-র সরকার? সমীক্ষা রিপোর্ট বলছে ১৩৫-১৫০ আসন পাবে গেরুয়া শিবির
WB Assembly Election: পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোট নিয়ে এবার সমীক্ষা রিপোর্টে এগিয়ে BJP। রিপোর্ট বলছে ১৩৫-১৫০টি আসন পেতে পারে গেরুয়া শিবির। যা নিয়ে উচ্ছ্বাস বিজেপি শিবিরে। তবে বিজেপি নেতারা এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে নারাজ।