MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • পুরুলিয়ার ধানক্ষেত-রাস্তাতে বরফ, রেকর্ড শীতের পর এবার তুষারপাত দেখলো লালমাটির জেলাটি

পুরুলিয়ার ধানক্ষেত-রাস্তাতে বরফ, রেকর্ড শীতের পর এবার তুষারপাত দেখলো লালমাটির জেলাটি

কলকাতা জানুয়ারির প্রথম সপ্তাহে দিনের তাপমাত্রাকেও গুণে গুণে গোল দিয়েছিল পুরুলিয়াকে। গত কয়েক দিন দিনের তাপমাত্রা ছিল পুরুলিয়ার থেকেও কম। কিন্তু আবহাওয়ার রেকর্ড তৈরিতে পিছিয়ে থাকতে নারাজ পুরুলিয়া। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jan 11 2026, 03:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আবহাওয়ার খামখেয়ালিপনা
Image Credit : stockPhoto

আবহাওয়ার খামখেয়ালিপনা

এবার সম্পূর্ণ অন্যরকম আবহাওয়ার সাক্ষী থাকল গোটা বঙ্গ। কলকাতা ২৫ ডিসেম্বর সাক্ষী থাকলে ৩০ বছরের রেকর্ড ভাঙা শীতের। আর জানুয়ারিতে রেকর্ড হল সবথেকে কম মাত্র ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানেই শেষ নয় কলকাতা জানুয়ারির প্রথম সপ্তাহে দিনের তাপমাত্রাকেও গুণে গুণে গোল দিয়েছিল পুরুলিয়াকে। গত কয়েক দিন দিনের তাপমাত্রা ছিল পুরুলিয়ার থেকেও কম। কিন্তু আবহাওয়ার রেকর্ড তৈরিতে পিছিয়ে থাকতে নারাজ পুরুলিয়া।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
পুরুলিয়ায় তুষারপাত
Image Credit : facebook

পুরুলিয়ায় তুষারপাত

দার্জিলিং, কার্সিয়াং, কালিম্পং-এর শীতের মরশুমে মাঝেমধ্যেই তুষারপাত হয়। কিন্তু এবার তুষার পড়ল পুরুলিয়ায়। রবিবার সকালে বরফ দেখা যায় ঝালদায়। দিন দুই আগে বান্দোয়ান, বেগুনকোদর এলাকার কিছু স্থানে সকালেই বরফ দেখা যায়। যা দেখে উৎসাহী স্থানীয়রা। শীতের মরশুমে পর্যটকদের ভিড়ও থাকে এই এলাকায়। তারাও উৎসাহী হয়ে পড়েন।

Related Articles

Related image1
প্রবল গরমে সত্যজিৎ রায়ের এই ছবিতে কী করে শ্যুট করেছিলেন? রাগের পরিবর্তে মজার কথাই জানালেন শর্মিলা
Related image2
হঠাৎ করেই নিম্নগামী কলকাতার তাপমাত্রা, কবে শীতের তীব্রতা থেকে মিলবে রেহাই- রইল পূর্বাভাস
35
রাস্তায় বরফ
Image Credit : facebook

রাস্তায় বরফ

স্থানীয়রা জানিয়েছেন, ঝালদা থেকে খামার যাওয়ার রাস্তার ধাারে খজ়ের গাদার ওপর হালকা বরফের আস্তরণ দেখা যায়। তা দেখতে পান প্রাতঃভ্রমণকারীরা। ধীরে ধীরে তা দেখতে অনেকেই ভিড় জমায়।

45
পুরুলিয়ায় বরফ
Image Credit : stockPhoto

পুরুলিয়ায় বরফ

পুরুলিয়ায় এমনিতেই শীতের মরশুমে প্রবল ঠান্ডা পড়ে। তবে এর আগে ২০১৯ সালেও এমন বরফ দেখেছিল পুরুলিয়া। এবার তাপমাত্রার পারদ আরও নিম্নগামী। গত কয়েক দিন ধরেই পুরুলিয়া তাপমাত্রা নিম্নগামী। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৫-৬ ডিগ্রি ও তাঁর আশেপাশে থাকছে। আর প্রত্যন্ত এলাকার তাপমাত্রা আরও কিছুটা নিম্নগামী। পুরুলিয়ার বান্দোয়ান, ঝালদা পাথুরে এলাকা হওয়ায় রাতের বেলার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। তার কারণেই শিশির বরফে পরিণত হচ্ছে।

55
পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট
Image Credit : facebook

পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট

২০২৫ সালের শেষ থেকেই রাজ্যে জাঁকিয়ে শীত পড়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকেই শীতের দাপট বেড়েছে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি রীতিমত টেক্কা দিচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিকে। যার কারণেই এজাতীয় ঘটনা ঘটছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর
 

Recommended Stories
Recommended image1
Annapurna Yojana: নভেম্বর থেকে বাতিল হবে লক্ষ লক্ষ অ্যাকাউন্ট, দ্রুত করে নিন এই তিন কাজ
Recommended image2
Northbengal News: জানালা খুললেই ঘুমন্ত বুদ্ধের দর্শন! অপরূপ কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা
Recommended image3
Crime News: হাসপাতালে ফের বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ স্ত্রীর
Recommended image4
WB Today Weather: অর্ণবের ল্যান্ডফল হতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
Recommended image5
Weather Update: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
Related Stories
Recommended image1
প্রবল গরমে সত্যজিৎ রায়ের এই ছবিতে কী করে শ্যুট করেছিলেন? রাগের পরিবর্তে মজার কথাই জানালেন শর্মিলা
Recommended image2
হঠাৎ করেই নিম্নগামী কলকাতার তাপমাত্রা, কবে শীতের তীব্রতা থেকে মিলবে রেহাই- রইল পূর্বাভাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved