MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Puja Holiday: মহালয়ার দিন থেকেই কি স্কুলে দুর্গাপুজোর ছুটি পড়ে যাবে? ঠিক কত দিন থাকবে পুজোর ছুটি

Puja Holiday: মহালয়ার দিন থেকেই কি স্কুলে দুর্গাপুজোর ছুটি পড়ে যাবে? ঠিক কত দিন থাকবে পুজোর ছুটি

School Puja Holiday: ২০২৬ সালে পশ্চিমবঙ্গের স্কুলে পুজোর ছুটি কি মহালয়া থেকেই শুরু? জানুন ১০ অক্টোবর মহালয়ার ছুটি, ১৪ বা ১৫ অক্টোবর থেকে দুর্গাপুজোর ছুটি এবং কতদিন স্কুল বন্ধ থাকবে।

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 06 2026, 08:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
মহালয়া থেকেই কি পুজোর ছুটি?
Image Credit : gemini

মহালয়া থেকেই কি পুজোর ছুটি?

২০২৬ সালে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যাবে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে মহালয়ার দিন বেশ বড় কয়েকটি অনুষ্ঠানের কথা ঘোষণা করা হয়েছে। তাই পুজোর ছুটি কবে থেকে শুরু হবে তাই নিয়েও জল্পনা শুরু হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
মহালয়া কবে?
Image Credit : Asianet News

মহালয়া কবে?

২০২৬ সালের মহালয়া ১০ অক্টোবর, শনিবার। মহালয়ার জন্য ওই দিন ছুটি থাকলেও এটিকে পুজোর দীর্ঘ ছুটির শুরু হিসেবে ধরা যাবে না। কারণ এখনও পর্যন্ত তেমন কিছু ঘোষণা করেছে রাজ্য সরকার। যদিও মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা আগে থেকেই তৈরি থাকে। সেখানেও তেমন কোনও ইঙ্গিত নেই।

Related Articles

Related image1
Annapurna-BJP: অন্নপূর্ণার টাকা না পেলে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও! নিদান বিজেপি বিধায়কের
Related image2
Annapurna Yojana: কেন অন্নপূর্ণা ৩০০০ টাকা পাচ্ছেন না মহিলারা? স্পষ্ট করে কারণ জানালেন অগ্নিমিত্রা
310
মূল পুজোর ছুটি কবে থেকে?
Image Credit : social media

মূল পুজোর ছুটি কবে থেকে?

পর্ষদের মডেল ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপুজোর মূল ছুটি ১৫ অক্টোবর, বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা। তবে কিছু স্কুলের নিজস্ব ছুটির সূচিতে ১৪ অক্টোবর থেকেই ছুটি থাকতে পারে। অর্থাৎ মহালয়ার পরে আরও ৪ দিন সরকারি বেসরকারি ও রাজ্যসরকার পোষিত স্কুলগুলি খোলা থাকারই কথা।

410
তাহলে ১৪ না ১৫ অক্টোবর?
Image Credit : social media

তাহলে ১৪ না ১৫ অক্টোবর?

এখানেই মূল বিভ্রান্তি। পর্ষদের মডেল তালিকায় ১৫ অক্টোবর থেকে পুজোর ছুটি, কিন্তু স্কুলভেদে স্থানীয়ভাবে একদিন আগে, অর্থাৎ ১৪ অক্টোবর থেকেও ছুটি শুরু হতে পারে। তাই নিজের স্কুলের নোটিসই চূড়ান্তভাবে অনুসরণ করতে হবে।

510
১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত কী হবে?
Image Credit : our own

১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত কী হবে?

মহালয়ার ছুটি ১০ অক্টোবরেই। এরপর ১১ থেকে ১৩ অক্টোবরের মধ্যে সব স্কুলে যে টানা পুজোর ছুটি থাকবে, এমন নয়। স্কুলের নির্দিষ্ট ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস হতে পারে। তারপরে স্কুল ছুটি পড়বে।

610
পুজোর ছুটি কি শুধু দুর্গাপুজো পর্যন্ত?
Image Credit : social media

পুজোর ছুটি কি শুধু দুর্গাপুজো পর্যন্ত?

না। ছুটির তালিকায় দুর্গাপুজোর পাশাপাশি লক্ষ্মীপুজো ও পরবর্তী উৎসবের ছুটিও রয়েছে। যারমধ্যে রয়েছে কালীপুজো আর ভাইফোঁটাও। ফলে পুজোর ছুটি দীর্ঘ সময় ধরে চলবে।

710
ছুটি কি নভেম্বর পর্যন্ত গড়াবে?
Image Credit : stockPhoto

ছুটি কি নভেম্বর পর্যন্ত গড়াবে?

পর্ষদের ছুটির সূচি অনুযায়ী দুর্গাপুজো থেকে শুরু করে পরবর্তী উৎসবগুলির ছুটি অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বিস্তৃত হতে পারে। ভাইফোঁটার ছুটিও এর মধ্যে রয়েছে। তবে অনেক স্কুল টানা ছুটি দিলেও কোনও কোনও স্কুল লক্ষ্মী পুজোর পরে খুলে যায়। তারপর ১৫ দিন ক্লাস হয়। তারপরে কালীপুজো ও ভাইফোঁটা উপলক্ষ্যে ৩-৪ দিন ছুটি দিয়ে দেয়।

810
পড়ুয়াদের জন্য বড়
Image Credit : chatgpt

পড়ুয়াদের জন্য বড়

ছুটি

মূল পুজোর ছুটি শুরু হওয়ার পর দুর্গাপুজো, লক্ষ্মীপুজো ও ভাইফোঁটার ছুটি মিলিয়ে পড়ুয়াদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ থাকছে।

910
অভিভাবকদের কী করবেন?
Image Credit : ANI

অভিভাবকদের কী করবেন?

মহালয়ার দিন স্কুল বন্ধ দেখেই ধরে নেওয়া ঠিক হবে না যে পুজোর ছুটিও শুরু হয়ে গিয়েছে। ১০ অক্টোবরের ছুটি আলাদা, আর ১৪/১৫ অক্টোবর থেকে মূল পুজোর ছুটি-এই বিষয়টি মনে রাখা জরুরি। তাই স্কুলের নির্দিষ্ট ক্যালেন্ডার বা নোটিশ দেখে চলাই শ্রেয় হবে।

1010
এক নজরে তারিখ
Image Credit : GEMINI

এক নজরে তারিখ

১০ অক্টোবর — মহালয়া ও ছুটি

১৪ অক্টোবর — কিছু স্কুলে পুজোর ছুটি শুরু হতে পারে

১৫ অক্টোবর — পর্ষদের মডেল তালিকা অনুযায়ী মূল পুজোর ছুটি শুরু

অক্টোবর–নভেম্বর — দুর্গাপুজো, লক্ষ্মীপুজো ও ভাইফোঁটা মিলিয়ে দীর্ঘ ছুটি, প্রায় ১ মাসের মত ছুটি থাকে কোনও কোনও স্কুল। কোনও কোনও স্কুল আবার লক্ষ্মী পুজোর পরে খুলেও যায়।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দুর্গা পূজা
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Malda News: মালদায় বড় রাজনৈতিক পালাবদল! তৃণমূলের একাংশকে সঙ্গে নিয়েই জয় বিজেপির
Recommended image2
Now Playing
Suvendu Adhikari: এত বড় সাহস, বলে পুলিশকে পেটাবে, হুমায়ুনকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর
Recommended image3
BJP Malda: মাত্র ৪ সদস্য নিয়েই কেল্লাফতে! বিজেপির দখলে মালদা জেলা পরিষদ
Recommended image4
Government Scheme: পুজোর আগে মিলবে ১২ হাজার টাকা, চমক রাজ্য সরকারের, কারা পাবেন টাকা?
Recommended image5
Now Playing
Suvednu Adhikari: হুমায়ুনকে কেন তুলে নিয়ে গেল পুলিশ? সাফ জানালেন শুভেন্দু
Related Stories
Recommended image1
Annapurna-BJP: অন্নপূর্ণার টাকা না পেলে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও! নিদান বিজেপি বিধায়কের
Recommended image2
Annapurna Yojana: কেন অন্নপূর্ণা ৩০০০ টাকা পাচ্ছেন না মহিলারা? স্পষ্ট করে কারণ জানালেন অগ্নিমিত্রা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved