- Home
- West Bengal
- West Bengal Weather: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, কোন কোন জেলায় জারি হলুদ সতর্কতা?
West Bengal Weather: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, কোন কোন জেলায় জারি হলুদ সতর্কতা?
West Bengal Weather: আষাঢ়ের শেষবেলায় দিনভর বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী। একটানা বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিললেও জলযন্ত্রণায় রীতিমতো বিপর্যস্ত জনজীবন। কবে থেকে কমবে বৃষ্টির পরিমাণ? কী বলছে হাওয়া অফিস? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

আজকের আবহাওয়ার আপডেট
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রাজস্থান থেকে উত্তর-পূর্ব ভারতের মিজোরাম পর্যন্ত। সমুদ্র উত্তাল থাকার কারণে আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির হলুদ সর্তকতা।আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া জেলাতে। এই তিন জেলাতে কমলা সতর্কতা। এছাড়াও বীরভূম, হুগলি, উত্তর ২৪ পরগনা, হাওড়া সহ বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। কলকাতাতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪-৫ দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ বঙ্গের সব জেলাতে। হলুদ সতর্কতা জারি থাকবে।
কবে থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা?
আগামীকাল শনিবার এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। তবে সব জেলাতেই কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে সোমবার এবং মঙ্গলবার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উপরের দিকের বেশিরভাগ জেলাতে। সব জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে।
হলুদ সর্তকতা জারি কোন কোন জেলায়?
দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলার বেশিরভাগ জায়গায় অতিভারি বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে রবিবার পর্যন্ত। নিচের দিকে তিন জেলাতে ও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।সোমবার থেকে ভারী বৃষ্টি হলুদ সর্তকতা জারি থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

