Why Egg Prices Dropping: পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা উপসাগরীয় দেশগুলির সঙ্গে বাণিজ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। উপসাগরীয় দেশগুলি থেকে তেল ও গ্যাস আমদানি সমস্যার সম্মুখীন হচ্ছে। একইভাবে, প্রধান উপসাগরীয় বাজারে ডিম রফতানি ব্যাহত হয়েছে, যার ফলে ভারতে ডিমের দাম কমে গিয়েছে হু হু করে।

Why Egg Prices Dropping: পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা উপসাগরীয় দেশগুলির সঙ্গে বাণিজ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। উপসাগরীয় দেশগুলি থেকে তেল ও গ্যাস আমদানি সমস্যার সম্মুখীন হচ্ছে। ভারতের রফতানিও প্রভাবিত হয়েছে, চাল এবং অন্যান্য কৃষি পণ্য রফতানি করা সম্ভব হচ্ছে না। একইভাবে, প্রধান উপসাগরীয় বাজারে ডিম রফতানি ব্যাহত হয়েছে, যার ফলে ভারতে ডিমের দাম কমে গিয়েছে হু হু করে। কলকাতায় পাইকারি ডিমের দাম প্রতি পিস প্রায় ৭ টাকা থেকে কমে প্রায় ৪ টাকা ৮৫ পয়সা হয়েছে। পাইকারি ক্রেতারা এখন প্রায় ৫০০ টাকার কমে ১০০টি ডিম কিনতে পারবেন। খুচরো বাজারে দামও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। দোকানগুলিতে ডিম এখন ৫ টাকা পিস বা ১১টা টাকা জোড়া বিক্রি হচ্ছে।

নিরাপত্তা উদ্বেগ এবং পরিবহন রুটে ব্যাঘাতের কারণে সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, কাতার এবং বাহরাইনের মতো দেশগুলির সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে। বাইরে ডিম না যাওয়াতে দেশে ডিম উদ্বৃত্ত থাকছে। তাই অভ্যন্তরীণ দামে হঠাৎ করে হ্রাস পেয়েছে। তবে এটা পোল্ট্রি খামারিদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।

প্রতিদিন ১ কোটি ডিম রফতানি

শিল্প খাতের হিসাব অনুযায়ী, সঙ্কট আরও তীব্র হওয়ার আগে ভারত প্রতিদিন উপসাগরীয় দেশগুলিতে ১ কোটি ডিম রফতানি করত। এখন সেটা বন্ধ হয়ে যাওয়াতে দেশের বাজারে ডিমের কোনও আকাল নেই। শিল্প সূত্র জানিয়েছে, ভারতে উৎপাদিত ডিমের প্রায় ৮০% সাধারণত উপসাগরীয় দেশগুলিতে রফতানি করা হয়। রফতানির অভাবে দাম তীব্রভাবে কমে গেছে। এছাডা়ও, রমজানে মাসের কারণেই ডিমের চাহিদা কমেছে। রফতানি বন্ধ হয়ে যাওয়ায় ভারতের বাজার এখন এই অতিরিক্ত ডিমে মজুত। যার ফলে পাইকারি ও খুচরা উভয় ক্ষেত্রেই দামের তীব্র পতন ঘটছে। ভারতে চাহিদা বৃদ্ধি এই পতনের ফলে ভোক্তাদের কাছ থেকে চাহিদা বৃদ্ধি পেয়েছে। সাশ্রয়ী মূল্যের কারণে, ডিম দেশজুড়ে পরিবারের জন্য প্রোটিনের একটি প্রিয় এবং সহজলভ্য উৎস হয়ে উঠছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ১০০ গ্রাম ডিমে প্রায় ১৫৫ ক্যালোরি এবং ১২.৬ গ্রাম প্রোটিন থাকে, যা এগুলিকে সুষম খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ করে তোলে।