Yuva Shakti Bharosa Card: এক্ষেত্রে যে বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে। যিনি আবেদন করবেন, তাঁর কাছে বৈধ ভোটার কার্ড, আধার কার্ড বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট হিসেবে মার্কশিটের কপি, সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের পরিষ্কার ছবি এবং সঠিক মোবাইল নম্বর অবশ্যই থাকতে হবে।
Yuva Shakti Bharosa Card: রাজ্যের বেকার যুবক-যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী ১ জুন থেকে আসা শুরু হবে যুবশক্তি ভরসা কার্ডের টাকা (yuva shakti bharosa card)। অর্থাৎ, যুবশক্তি স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য এই বিশেষ ভাতার বন্দোবস্ত করেছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, পালাবদল হতেই এই স্কিমটি নিয়ে দ্রুত তোড়জোড় শুরু হয়ে যায়। বিজেপি সরকারের আমলে, পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতী তথা যারা চাকরির পরীক্ষা এবং ইন্টারভিউ দিচ্ছেন, তারা প্রত্যেকে ৩,০০০ টাকা করে পাবেন। তাও আবার DBT-র মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে। এই ভাতার পরিমাণ ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে (yuva shakti bharosa card scheme)। আগের সরকার দিত মাত্র ১,৫০০ টাকা! নতুন সরকার দেবে ৩,০০০ টাকা।
এই কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে (yuva shakti bharosa card)
এই প্রকল্পের মধ্য দিয়ে কর্মসংস্থান কিংবা চাকরি না পাওয়া পর্যন্ত, পশ্চিমবঙ্গের তরুণ-তরুণীদের পাশে দাঁড়াতে চাইছে রাজ্য সরকার। তবে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই গোটা প্রসেসটি স্বচ্ছতার সঙ্গে চালানো হবে। অর্থাৎ, টেকনিক্যাল সমস্যা এবং ভেরিফিকেশন সংক্রান্ত কোনও ত্রুটি বরদাস্ত করা হবে না। মূল কথা এটাই যে, উপযুক্ত এবং যাদের সত্যিই প্রয়োজন এই যুবশক্তি প্রকল্প, তারা যেন সবাই সেটা পান। কেউ যেন বঞ্চিত না হন। সেই বিষয়টি নিশ্চিত করতে চাইছে শুভেন্দু অধিকারীর সরকার।

এক্ষেত্রে যে বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে। যিনি আবেদন করবেন, তাঁর কাছে বৈধভোটার কার্ড, আধার কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট হিসেবে মার্কশিটের কপি, সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের পরিষ্কার ছবি এবং সঠিক মোবাইল নম্বর অবশ্যই থাকতে হবে।
যুবশক্তি প্রকল্প online apply
সেইসঙ্গে, সেই যুবক বা যুবতীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে এবং নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। যেটির সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক।
রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে এবং আগে যারা এই স্কিমের মাধ্যমে টাকা পেতেন তারা তো পাবেনই, সঙ্গে নতুনরাও আবেদন করতে পারবেন। পাশাপাশি আগামী ১ জুন থেকে অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে আসা শুরু হবে। মন্ত্রিসভা ইতিমধ্যেই এই সিদ্ধান্তে নীতিগত অনুমোদন দিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
