যৌথ পরিবারের গল্প বলবে মৈনাকের 'একান্নবর্তী', মুক্তি নভেম্বরে

Published : Oct 06, 2021, 11:58 PM ISTUpdated : Oct 07, 2021, 12:07 AM IST
যৌথ পরিবারের গল্প বলবে মৈনাকের 'একান্নবর্তী', মুক্তি নভেম্বরে

সংক্ষিপ্ত

একটা সময় ছিল, যখন সবই ছিল যৌথ পরিবার। যৌথ পরিবার ছাড়া ছোট পরিবারের দেখা পাওয়া যেত না। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে সবই বদলে গিয়েছে। এখন সেই সব পরিবার ভেঙে ছোট হয়ে গিয়েছে। 

মহালয়ার মতো বিশেষ দিনে দর্শকদের উপহার দিলেন পরিচালক মৈনাক ভৌমিকের (Mainak Bhaumik)। আসছে তাঁর আপকামিং ছবি  'একান্নবর্তী, ৫১ নয় এক অন্ন' (Ekannoborti)। প্রকাশ্যে এসেছে এই ছবির পোস্টার। এটি একটি ফ্যামিলি ড্রামা। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ (SVF)।

একটা সময় ছিল, যখন সবই ছিল যৌথ পরিবার। যৌথ পরিবার ছাড়া ছোট পরিবারের দেখা পাওয়া যেত না। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে সবই বদলে গিয়েছে। এখন সেই সব পরিবার ভেঙে ছোট হয়ে গিয়েছে। একজন এদেশে তো আর এক ভাই অন্য দেশে। তবে দুর্গাপুজোর সময় অনেকেই মিলিত হন। আর বাঙালির সবচেয়ে বড় পুজো ও যৌথ পরিবার ঘিরে পরবর্তী ছবির গল্প তৈরি করেছেন মৈনাক ভৌমিক। 

 

 

এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য ও সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra)। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অলকানন্দা রায় (Alokananda Roy) ও অনন্য সেনকে (Ananya Sen)।  

আরও পড়ুন- বন্ধ হতে চলা পুজোর দায়িত্বে প্রমিলা বাহিনী, এগিয়ে এলেন সংখ্যালঘু মহিলারাও 

আরও পড়ুন, Mahalaya: আজ মহালয়া, ভোর রাত থেকেই শুরু তর্পণ, কড়া নিরাপত্তা বাংলার ঘাটগুলিতে

এর আগে মৈনাকের একাধিক ছবিতে দেখা গিয়েছিল অপরাজিতাকে। 'জেনারেশন আমি' -তে অপরাজিতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সৌরসেনী। এছাড়াও মৈনাক পরিচালিত আরও একটি ছবি 'চিনি'-তেও মুখ্য চরিত্রেই দেখা গিয়েছিল অপরাজিতাকে। দুর্গাপুজোয় পুনর্মিলনের মাধ্যমে পারিবারিক মূল্যবোধ ও শিকড়ের টান অনুভব করবেন পরিবারের আলাদা হওয়া সদস্যরা। ছবির চিত্রনাট্য লিখেছেন খোদ মৈনাক। মূলত দুই বোনের গল্প নিয়েই তৈরি এই ছবি। যাঁদের মধ্যে একজনের প্রাপ্তি বেশি, তো অপরজনের প্রাপ্তি নিতান্তই কম। এই দুই বোনের চরিত্রে অভিনয় করছেন সৌরসেনী এবং অনন‌্যা। তাঁদের মায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য ও ঠাকুমার ভূমিকায় রয়েছেন অলকানন্দা রায়।  

আরও পড়ুন- মহালয়ার দিনই নাকতলায় পুজোর উদ্বোধন, চেতলায় চক্ষুদান মমতার

'একান্নবর্তী, ৫১ নয় এক অন্ন' ছবির সঙ্গীত পরিচালনা করছেন প্রসেন এবং ক‌্যামেরার দায়িত্বে ছিলেন প্রসেনজিৎ চৌধুরী। জুলাই মাসে এই ছবির শুটিং শুরু হয়েছিল। সব ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।  

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা