নাচই নয় মনামীর এই গুণটিও অবাক করেছে নেটিজেনদের, দেখে নিন ভিডিওতে

Published : Apr 10, 2020, 12:43 PM IST
নাচই নয় মনামীর এই গুণটিও অবাক করেছে নেটিজেনদের, দেখে নিন ভিডিওতে

সংক্ষিপ্ত

নাচের পাশাপাশি গানেরও দক্ষতা রয়েছে তার তিনি যে গান গাইতে পারেন তা এতদিন অনেকেরই অজানা ছিল নিজের ইনস্টাগ্রামে সেই গানের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী মুহূর্তের মধ্যে তার এই গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

সারা দেশ জুড়ে করোনা আতঙ্কে নাজেহাল বিশ্ববাসী। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। সারা বিশ্বে লকডাউনের ব্যবস্থা নিয়েছে সরকার। এই লকডাউন চলাকালীন সকলেই ঘরবন্দি।   ইতিমধ্যেই বিশ্বের বহু প্রান্তের মানুষ স্বেচ্ছায় আইসোলেশনে যাচ্ছেন। করোনা থেকে নিজেকে আটকাতে আপাতত সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং একা থাকাই সবথেকে বেস্ট অপশন। সেলফ কোয়ারেন্টাইনে  কয়েকদিন আগেই  ব়্যাপার বাদশার নয়া গানে নেচে ঝড় তুলেছিলেন টেলি অভিনেত্রী মনামী ঘোষ । সম্প্রতি 'বড় লোকের বেটি গো লম্বা লম্বা চুল' এই সুপারহিট গানের সঙ্গে তার শরীরী বিহঙ্গে নাচের পোজ মন কেড়েছিল নেটিজেনদের।  নাচের পর গান। এই গুণও রয়েছে অভিনেত্রীর। নাচের পাশাপাশি গানেরও দক্ষতা রয়েছে তার। মুহূর্তের মধ্যে তার এই গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন-সারা গায়ে-মুখে সাবানের ফেনা, লকডাউনে ভাইরাল ঋতুপর্ণার স্নানের ছবি...

নাচতে বরাবরই ভালবাসেন অভিনেত্রী মনামী। তাই এতদিন বাদে সময় পেয়ে সেই ভালবাসাকেই আবারও জাগিয়ে তুলেছেন অভিনেত্রী। কিন্তু তাই বলে গান। তিনি যে গান গাইতে পারেন তা এতদিন অনেকেরই অজানা ছিল। এবার গান গেয়ে তা সকলকে জানালেন অভিনেত্রী। 'ম্যায় কউ অ্যায়সা গীত গাও কি আরজু জাগাউ'-এই গানেই গলা মিলিয়ে এবার ভাইরাল হলেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে সেই গানের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। দেখে নিন ভিডিওটি।
হোম  কোয়ারেন্টাইনে একের পর এক নাচের ভিডিও শেয়ার করেই চলেছেন অভিনেত্রী। গৃহবন্দি দশায় মনামী গেঁদাফুল ভিডিও নজর কেড়েছে ভক্তদের।গান নিয়ে বিতর্ক, সমালোচনা ক্রমশই যেন বেড়েই চলেছে। তবে এই সবকিছু বাদ দিয়েও গানটি বেশ রমরমিয়েই বেজে চলেছে সকলের মুখে। বহুল চর্চিত গানের সঙ্গে  কোমর দুলিয়ে পুরুষের হৃদয়ে হিল্লোল তুললেন অভিনেত্রী।   

পরণে হলুদ শাড়ি, কপালে টিপ, আর খোলা চুলে চোখের ইশারা আর কোমরের ভাঁজেই কাত হয়েছে আট থেকে অষ্টাদশী। নিজের মতো করেই গানের তালে জমিয়ে নেচেছেন অভিনেত্রী। ছিপছিপে মেদহীন টানটান চেহারায় নিজেকে এখনও ধরে রেখেছেন। বয়স বাড়লেও শরীরে তা প্রকাশ পায়নি এতটুকুও। 'আঁখি ওসে গোলি মারে' স্টাইলে চোখ মেরে সকলের রাতের ঘুম কেড়েছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে নিজের নাচ আপলোড করেছেন অভিনেত্রী। করোনা আতঙ্কে প্রত্যেকেই গৃহবন্দি। ইতিমধ্যেই বহু ছবির শ্যুটিং বন্ধ হয়ে গেছে। এহেন পরিস্থিতিতে বিনোদনের রসদ নিয়ে হাজির মনামী। বাদশার  এই গানের সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন বলি অভিনেত্রী জ্যাকলিন। জ্যাকলিন মানেই শরীরী হিল্লোল জাগানো আবেদনময়ী। তার উপর বঙ্গ ললনার রূপে ধরা দিয়েই সকলকে কাবু করেছেন তিনি। স্বপ্না চক্রবর্তীর বিখ্যাত গান 'বড় লোকের বেটি গো লম্বা লম্বা চুল'-নয়া মোড়কের এই গানের তালে নেচে ভাইরাল হয়েছেন বাঙালির বঙ্গললনা।




আরও পড়ুন-লাগাতার নমুনা পরীক্ষাতেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য, চিন্তা বাড়াচ্ছে আইসিএমআর এর গোষ্ঠী সংক্রমণের ইঙ্...

আরও পড়ুন-করোনাভাইরাস হটস্পট, হৃৎস্পন্দন বাড়িয়ে দিচ্ছে ভারতের এই ৬ শহর...

আরও পড়ুন-করোনার জেরে স্থগিত হয়ে গেল অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের টেস্ট সিরিজ...




 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা