
বর্তমানে এমন পরিস্থিতিতে বাইরের কেনা খাবারের থেকে বাড়ির খাবার খাওয়াই উচিত। তাই বিকেলে পরিবার বা বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডা জমিয়ে তুলতে চটজলদি মুখরোচক পদ বানাতে অবশ্যই ট্রাই করুন এটি। ঘরে আটকে থাকা অবস্থায় মোবাইল খুললেই একের পর এক খাবারের পোস্ট। যা দেখে ছোট থেকে বড় সবাই কুপোকাৎ। মহামারির এমন জটিল পরিস্থিতিতে সামান্য খরচায়ও পরিবারের মন ও পেট দুই ভরাতে হচ্ছে।
আরও পড়ুন- চিংড়ির অনেক রকম পদ তো ট্রাই করেছেন, তবে এই পদটি চেখে দেখেছেন কখনও
তাই আজ ভেগানদের জন্য রইল এক অসাধারণ লোভনীয় স্ন্যাকস কর্ন চিজ বল। কর্ন অর্থাৎ ভুট্টা। ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিগুণ বেশি। এতে প্রায় ১১ শতাংশ আমিষ জাতীয় উপাদান রয়েছে। আমিষে প্রয়োজনীয় এ্যামিনোএসিড, ট্রিপটোফ্যান ও লাইসিন অধিক পরিমানে আছে। এছাড়া হলদে রংয়ের ভুট্টা দানায় প্রতি ১০০ গ্রামে প্রায় ৯০ মিলিগ্রাম ক্যারোটিন বা ভিটামিন "এ" থাকে।
বন্ধুদের সঙ্গে হোক বা খুব কাছের আত্মীয়দের সঙ্গে আবার একটু একটু করে স্বাভাবিক হচ্ছে যোগাযোগ। তাই এই সময় অবশ্যই তৈরি করুন এই পদ। নেট দুনিয়ার দৌলতে এমন বহু রেসিপি সামনে এসেছে। তবে এই স্ন্যাক্সস রেসিপি যে সকলের ভালো লাগবে তা আর বলার জায়গা রাখে না। তাই আর দেরি না করে দেখে নিন তৈরির সবচেয়ে সহজ রেসিপি-
Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.