মাত্র সপ্তাহখানেক ব্যবহারে বন্ধ হবে চুল পড়ার সমস্যা, জেনে নিন কী করবেন

Published : Mar 14, 2022, 08:25 PM ISTUpdated : Mar 14, 2022, 08:27 PM IST
মাত্র সপ্তাহখানেক ব্যবহারে বন্ধ হবে চুল পড়ার সমস্যা, জেনে নিন কী করবেন

সংক্ষিপ্ত

চুলে চিরুনি দিনেই মন খারাপ হয়ে যায়। সমস্যা থেকে বাঁচতে আমরা কত কী করে থাকি। কখন বাজার চলতি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু (Shampoo) ব্যবহার, কখনও স্পা (Spa), কখনওবার চলে হেয়ার মাস্কের (Hair Mask) ব্যবহার। এই সকল প্রোডাক্টের জন্য সাময়িক ভাবে চুল পড়া বন্ধ হয় ঠিকই, কিন্তু পুরোপুরি সুরাহা হয় না।

অধিক চুল পড়ার (Hair Fall) সমস্যায় প্রায় সকলেই ভুক্তভোগী। চুলে চিরুনি দিনেই মন খারাপ হয়ে যায়। সমস্যা থেকে বাঁচতে আমরা কত কী করে থাকি। কখন বাজার চলতি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু (Shampoo) ব্যবহার, কখনও স্পা (Spa), কখনওবার চলে হেয়ার মাস্কের (Hair Mask) ব্যবহার। এই সকল প্রোডাক্টের জন্য সাময়িক ভাবে চুল পড়া বন্ধ হয় ঠিকই, কিন্তু পুরোপুরি সুরাহা হয় না। এবার চুল পড়ার সমস্যা দূর হবে মাত্র ১ সপ্তাহে। রইল কয়টি ঘরোয়া টোটকার খোঁজ। যেগুলো মাত্র সপ্তাখানেক ব্যবহারে নিজেই ফারাক বুঝতে পারবেন।

পেঁয়াজের রস (Onion) চুলের জন্য উপযোগী তা সকলেই জানেন। এই পেঁয়াজের রসে থাকা জরুরি উপাদান চুল পড়া বন্ধ করে। সপ্তাহে ২ দিন এই ব্যবহারে সমস্যা থেকে মুক্তি পারেন। এক্ষেত্রে, একটি মাঝারি মাপের পেঁয়াজ কেটে। ঘষে নিয়ে রস বের করে নিন। এই রস তুলোয় করে স্ক্যাল্পে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। সপ্তাবে ২ থেকে ৩ দিন পর্যন্ত এটি ব্যবহার করতে পারেন। এতে একদিয়ে যেমন চুল পড়া কমবে, তেমনই নতুন গজাবে। 

ব্যবহার করতে পারেন পান পাতা। পান পাতা ও মেথি শাক একসঙ্গে মিক্সিতে নিয়ে ব্লেন্ড করে নিন। এবার এই প্যাকটি স্ক্যাল্পে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নেবেন। সপ্তাহে ৩ দিন ব্যবহারে উপকার পাবেন। মুহূর্তে দূর হবে অধিক চুল পড়ার সমস্যা। 

ব্যবহার করতে পারেন মেথি বীজ (Methi)। সারা রাত এক টেবিল চামচ মেথি আধ কাপ জলে ভিজিয়ে রাখুন। এবার তা বেটে নিন। মিশ্রণটি স্ক্যাল্পে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। মেথিতে থাকা উপকারী উপাদান চুল পড়ার সমস্যা দূর করে। সপ্তাহে ২ দিন চুলে ব্যবহার করতে পারে মেথি বাটা।

চুলের যত্ন নিতে অনেকেই ডিমের (Egg) হেয়ার প্যাক ব্যবহার করেন। এবার ডিমের হলুদ অংশের সঙ্গে মেশান টক দই। ভালো করে ফেটিয়ে নিয়ে তাতে দিন নারকেল তেল ও মধু। ভালো করে মিশিয়ে স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এতে চুল পড়ার সমস্যা দূর হবে। সঙ্গে দূর হবে ডগা ফাটার সমস্যা। সপ্তাহে ১ দিন কিংবা ২ দিন ব্যবহার করুন এই প্যাক।        

আরও পড়ুন- ত্বকের যত্ন নিন ঘরোয়া উপায়, রইল ঘরে তৈরি টোনারের হদিশ, জেনে নিন কীভাবে বানাবেন

আরও পড়ুন- আপনি কি সম্পর্কের প্রতি আসক্ত, বুঝবেন এই লক্ষণগুলি দেখে

আরও পড়ুন- ১২ ফুটের দেওয়ালে চড়ে তাক লাগিয়ে দিল কিশোরী, নেটিজেনরা মুখে শুধুই 'স্পাইডার-গার্ল'
 
 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

চায়ের আড্ডা জমে উঠুক সুজির টোস্ট, জেনে নিন কীভাবে বানাবেন ডিম ছাড়া সুজির টোস্ট
প্রপোজ ডে: এই বিশেষ দিনে প্রেমিকাকে দিন এই ৭টি বাজেট-ফ্রেন্ডলি উপহার