শীতের শুরুতেই দেখা দিচ্ছে হাঁটুর ব্যথার মতো সমস্যা? জেনে নিন মুক্তির উপায় কী কী

Published : Nov 29, 2022, 06:50 AM IST
knee

সংক্ষিপ্ত

গোটা শীতের মরশুম জুড়ে মেনে চলুন এই কয়টি বিশেষ টিপস। এতে উপসম হবে হাঁটু ব্যথার সমস্যা। জেনে নিন কী কী।

 

শীত পড়তে না পড়তেই দেখা দিচ্ছে এদের পর এক শারীরিক জটিলতা। এই সময় জ্বর, সর্দি, কাশির সমস্যা তো আছেই। এর সঙ্গে বাড়ছে গলা ব্যথা, পেশীর ব্যথা ও হাঁটুর ব্যথা। শীতের শুরুতে অধিকাংশই হাঁটুর ব্যথার সমস্যায় ভুগে থাকেন। হাঁটতে গেলে সমস্যা। অল্পতেই হাঁটুতে যন্ত্রনার মতো সমস্যা দেখা যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে আজ রইল বিশেষ উপায়। এবার থেকে গোটা শীতের মরশুম জুড়ে মেনে চলুন এই কয়টি বিশেষ টিপস। এতে উপসম হবে হাঁটু ব্যথার সমস্যা। জেনে নিন কী কী।

সারা দিন সক্রিয় থাকুন। ব্যথার কারণ আমরা অনেকেই ভালো মতো হাঁটা-চলা করি না। এতে বাড়ছে বিপদ। এই সময় সারা দিনে যতটা পারবেন সক্রিয় থাকুন। এতে ব্যথা কমবে। মিলবে উপকার।

বন্ধ করুন ধূমপান। যদি আর্থ্রাইটিসে ভুগে থাকেন তাহলে বন্ধ করুন ধূমপান। কারণ ধূমপানের কারণে বাড়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যা। আর জয়েন্টে অতিরিক্ত চাপের কারণে ব্যথা বেড়ে যায়। মেনে চলুন এই বিশেষ টোটকা। একেবারে বন্ধ করুন ধূমপান।

ফল, সবজি, মাছ, বাদাম খান বেশি করে। এই সময় খাদ্যতালিকায় ভিটামিন ডি-তে পূর্ণ খাবার রাখুন। এতে শরীর থাকবে সুস্থ। শীতের মরশুমে বাতের ব্যথা থেকে মুক্তি পেতে সঠিক খাদ্যগ্রহণ জরুরি।

ব্যথা উপসম করতে সঠিক কাপড় পরুন। শীতে শরীর গরম রাখা দরকার। তা না হলে এমন ব্যথা বাড়তে শুরু করে। এই সময় গোড়ালি ও হাঁটুর ব্যথা সাধারণ বিষয়। এই ব্যথা উপসম করতে চাইলে রোজ সঠিক পোশাক পরুন। গরম পোশাক পরলে মিলবে মুক্তি।

তেমনই ভুলেও এই ব্যথা উপেক্ষা করবেন না। ভারী কাজ করার সময় সতর্ক থাকুন। ডিস্ক স্লিপেজের ঝুঁকি থেকে যায়। তেমনই এই সময় স্নায়ু ও পেশীর খিঁচুনি সহ নানান সমস্যা দেখা দেয়। তাই সূ লময় সতর্ক থাকুন।

অনেকেরই ভিটামিন ডি-র অভাবে এমন জটিলতা দেখা দেয়। তাই রোদে হাঁটাহাঁটি করুন। সকালের দিকে রোদে হাঁটলে মিলবে উপকার। এতে শরীরে ভিটামিন ডি-এৎ অভাব দূর হবে।

সঙ্গে তেল মালিশ করুন। যারা এমন ব্যথায় ভুগছেন তারা তেল মালিশ করলে মিলবে উপকার। দ্রুত মুক্তি মিলবে। মেনে চলুন এই সকল বিশেষ টিপস। তাই শীতের শুরুতে যাদের দেখা দিচ্ছে হাঁটুর ব্যথার মতো সমস্যা, তারা মেনে চলুন এই সকল টোটকা। মিলবে উপকার।

আরও পড়ুন-

কিডনির পাথর দূর করার সহজ উপায়, প্রতিদিন পান করুন অব্যর্থ এই ৩ ধরনের জুস,

সকালে ঘুম থেকে ওঠার পর কোমর ব্যথা, তাহলে সময় হয়েছে ম্যাট্রেস পরিবর্তনের

শীতে কোলন পরিষ্কার করতে ভরসা রাখুন ঘরোয়া টোটকার ওপর, পেটের সমস্যা দূর হবে ১০ উপায়

PREV

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

click me!

Recommended Stories

Air Pollution: ধূমপান জনিত কারণে শুধু নয়, বায়ু দূষণেও সমস্যা বাড়ছে ফুসফুসের
রক্তদানের পরবর্তী ২৪ ঘন্টা থাকুন খুবই সতর্ক, সুস্থ থাকতে কী করবেন জেনে নিন