দীর্ঘজীবনের জন্য স্বাস্থ্যই হলো মূল বিষয়। এর জন্য আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে। পরিমিত খাওয়া জরুরি। ফলমূল, শস্য, স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার, ড্রাই ফ্রুটস, বীজ ইত্যাদি নিয়মিত খেতে পারেন। এতে আপনার বার্ধক্য প্রক্রিয়া ধীর হবে। অতিরিক্ত ক্যালোরি গ্রহণ এড়িয়ে কম ক্যালোরির স্বাস্থ্যকর খাবার খাওয়া রোগের ঝুঁকি কমাবে। অর্থাৎ শাকসবজি, ডিম, ফল, অল্প ভাত ইত্যাদি সুষমভাবে খেতে হবে।