ক্যালসিয়ামের অভাবে ওষুধ খাচ্ছেন, সস্তার এই খাবার খেলেই মুক্তি পাবেন নিমেষে

Published : Dec 26, 2022, 10:56 PM IST
calcium

সংক্ষিপ্ত

এমন অনেক খাবার রয়েছে যেগুলি নিয়মিত খেতে পারলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কমে এবং হাড়ও মজবুত হয়। ওষুধ ছেড়ে প্রাকৃতিক উপায়ে কী খাবেন জেনে নিন বিস্তারিত।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথা-বেদনা লেগেই থাকে। শরীরে ক্যালসিয়ামের অভাবেই এই ব্যথা বাড়ে। যারা অতিরিক্ত অতিরিক্ত কাঁচা নুন, সফট ড্রিংক, ঘন ঘন চা বা কফি খাওয়ার অভ্যাস রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যাটা অনেক বেশি। নিজের না জেনেই অজান্তেই আমাদের হাড়ের ক্ষতি করে চলেছি। তবে অনেকেই আছেন ক্যালসিয়াম অভাব ভেবেই মুঠো মুঠো ওষুধ খেয়ে নিচ্ছেন। কিন্তু এটা একদমই সঠিক নয়, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া শরীরের জন্য বড় ক্ষতি ডেকে আনে। জানেন কি, এমন অনেক খাবার রয়েছে যেগুলি নিয়মিত খেতে পারলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কমে এবং হাড়ও মজবুত হয়। ওষুধ ছেড়ে প্রাকৃতিক উপায়ে কী খাবেন জেনে নিন বিস্তারিত।

ভিটামিন কে, আয়রন, পটাশিয়াম সমৃদ্ধ ব্রকোলিতে ফ্যাট প্রায় থাকে না বললেই চলে। ব্রকোলিতে ফ্ল্যাভনয়েড, লিউটেন, ক্যারোটিনয়েড, বিটা-ক্যারোটিন সহ উচ্চমানের নানা অ্যান্টি অক্সিডেন্ট থাকায় ডায়েটিশিয়ানদের পছন্দের তালিকায় রয়েছে এই সব্জিটি। রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে এই সব্জিটি। হাড় মজবুত করতে গেল নিয়মিত ব্রকোলি রাখুন পাতে। ক্যালসিয়ামে ভরপুর এই সব্জিটি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে অনেকটাই সাহায্য করে। ক্যালসিয়ামের ঘাটতি পূরণে টক জাতীয় ফল হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। যেমন, মুসম্বি লেবু, কমলালেবু, পাতিলেবুর মতো যে কোনও লেবুতেই থাকে ভিটামিন সি আর সাইট্রিক অ্যাসিড থাকে, যা শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে অনেকটাই সাহায্য করে।

 

 

ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সয়াবিন খুবই উপকারি একটি খাবার। এক কাপ সয়াবিনে প্রায় ১৭৫ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। তাই প্রতিদিনের লাঞ্চ কিংবা ব্রেকফাস্টে সয়াবিন রাখতে পারেন। সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনার অনায়াসেই সয়াবিন রাখতে পারেন। এতে কিছুটা হলেও ক্যালসিয়ামের অভাব দূর হবে শরীরে। কাঠবাদামের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। পুষ্টিবিদরা বলেন, ১০০ গ্রাম কাঠ বাদামে প্রায় ২৬৬ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে প্রতিদিন এক মুঠো করে কাঠবাদাম খান।চিনাবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট, কার্বো হাইড্রেট এবং প্রোটিন থাকে। চিনাবাদাম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। চিনাবাদামে রয়েছে ভিটামিন বি ৩ যা মস্তিষ্ককে সুগঠিত করে। বাদাম শরীরের অতিরিক্ত চর্বি কমাতেও সাহায্য করে। গরম পড়তে না পড়তেই বাজারে ঢ্যাড়সে ভরে যায়। এবং গরমকালে সস্তার একটি সব্জি হল ঢ্যাড়স। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে নিয়মিত ঢ্যাড়স খান। ৫০ গ্রাম ভেন্ডি বা ঢ্যাড়সে প্রায় ১৭২ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে ঢ্যাড়স খেতে বলেন বিশেষজ্ঞরা।

 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

Japanese walking: ওজন ও সুগার কমাতে জাপানি হাঁটার নিয়ম, রোজ ৩০ মিনিটেই ফল
Tourism: স্বর্গ দেখতে চান? তাহলে নেপাল সীমান্তের এই গ্রামে একবার পা রাখুন