Vaibhav Sooryavanshi News: আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে যেমন অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন, তেমনই ভারতীয় এ দলের হয়েও দুর্দান্ত ব্যাটিং করেছেন বৈভব সূর্যবংশী। এবার এই কিশোর সিনিয়র ভারতীয় দলের হয়েও ভালো পারফরম্যান্স দেখাতে চান।
KNOW
Indian Cricket Team: ১৫ বছর বয়সেই স্বপ্নপূরণ! প্রথমবার সিনিয়র ভারতীয় দলে জায়গা পাওয়ার পর এবার জার্সি পেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এই কিশোর আয়ারল্যান্ড (Ireland) ও ইংল্যান্ড (England) সফরে টি-২০ সিরিজে ভারতীয় দলে জায়গা পেয়েছেন। কয়েকদিন পরেই ভারত-আয়ারল্যান্ডের টি-২০ সিরিজ শুরু হতে চলেছে। সম্প্রতি শ্রীলঙ্কা (Sri Lanka) সফরে ভারতীয় এ দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন বৈভব। ভারতীয় এ দল ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়ন হয়েছে। এবার সিনিয়র জাতীয় দলের হয়েও ভালো পারফরম্যান্স দেখাতে চান বৈভব। তিনি আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি এই কিশোর। তাঁর উপর ভরসা রাখছেন প্রধান নির্বাচক অজিত আগরকর-সহ (Ajit Agarkar) বিসিসিআই কর্তারা। টিম ম্যানেজমেন্টও বৈভবকে নিয়ে আশাবাদী।

জাতীয় দলের জার্সি পেয়ে আবেগপ্রবণ বৈভব
বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে বৈভবের হাতে জাতীয় দলের জার্সি তুলে দেওয়ার মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। তিন নম্বর জার্সি পেয়েছেন এই কিশোর। প্রথমবার সিনিয়র জাতীয় দলের জার্সি পাওয়ার পর বৈভব বলেছেন, ‘আমি এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। এই কারণেই আমি প্রথম দিন হাতে ব্যাট তুলে নিয়েছিলাম এবং ক্রিকেট মাঠে অনুশীলন করতে গিয়েছিলাম। আজ সেই স্বপ্নপূরণ হল। আমার সেই যাত্রায় এটাই সবচেয়ে বড় ধাপ। আমি সত্যিই এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। আমার স্বপ্নের মতো মনে হচ্ছে। যে মুহূর্তে আমি সেই টি-শার্ট দেখতে পাই, তখন হাসি থামাতে পারিনি।’
প্রথমবার সিনিয়র জাতীয় দলের সবার সঙ্গে একই হোটেলে বৈভব
রাজস্থান রয়্যালস, ভারতীয় এ দলের হয়ে খেলার সময় বয়সে বড় ক্রিকেটারদের সঙ্গে একই হোটেলে থেকেছেন বৈভব। তবে এবার তিনি সিনিয়র ভারতীয় দলের সদস্য হিসেবে হোটেলে আছেন। হোটেলে তাঁর ঘরেই জার্সি দেওয়া হয়। ১৫ বছর বয়সেই এই সম্মান পেয়ে অভিভূত এই কিশোর। তিনি আবেগ ধরে রাখতে পারছেন না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


