জাতীয় রেকর্ড গড়া পোল ভল্টারকে ট্রেন থেকে জোর করে নামিয়ে দিলেন টিটিই! ভাইরাল ভিডিও

Published : Jan 20, 2026, 01:10 PM ISTUpdated : Jan 20, 2026, 01:21 PM IST
Dev Kumar Meena Sets New Pole Vault National Record at the 38th National Games

সংক্ষিপ্ত

Pole-vaulter Dev Meena: ভারতে প্রায়ই দেখা যায়, ক্রিকেট ছাড়া অন্য খেলার সঙ্গে যুক্ত ক্রীড়াবিদরা প্রাপ্য সম্মান ও মর্যাদা পান না। ফের একই ঘটনা দেখা গেল। রেলের (Indian Railways) এক টিকিট পরীক্ষকের আচরণে ক্ষুব্ধ ক্রীড়ামহল।

DID YOU KNOW ?
ট্রেনে পোলে নিষেধাজ্ঞা!
অস্ত্র বা ধারালো কিছু নিয়ে ট্রেনে ওঠার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় রেল। কিন্তু খেলার সরঞ্জাম পোলে নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন উঠছে।

Pole-vaulter thrown off train: পোল ভল্টে জাতীয় রেকর্ড গড়া অ্যাথলিট দেব কুমার মীনা (Dev Kumar Meena) এবং তাঁর সতীর্থ অ্যাথলিট কুলদীব যাদবকে (Kuldeep Yadav) জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হল। এই লজ্জাজনক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) রায়গড় জেলার (Raigad district) পানভেল স্টেশনে (Panvel Railway station)। এই দুই অ্যাথলিটের 'অপরাধ' হল, তাঁরা এক টুর্নামেন্ট থেকে ফেরার সময় সঙ্গে করে পোল নিয়ে ট্রেনে উঠেছিলেন। এই কারণে তাঁদের হেনস্থা করা হল। টিটিই (Travelling Ticket Examiner) দাবি করেন, ট্রেনে পোল নিয়ে ওঠা যাবে না। দেব জানিয়েছেন, তাঁদের পাঁচ ঘণ্টা ধরে হেনস্থা করা হয়। তাঁরা রেল (Indian Railways) কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করেন, পোল তাঁদের খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পোল নিয়েই যেতে হবে। কিন্তু রেল কর্তৃপক্ষ সে কথা বোঝার চেষ্টাই করেনি। এই ঘটনায় ক্রীড়ামহলে ক্ষোভ তৈরি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

দেব জানিয়েছেন, তাঁরা সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপে (All India Inter-University Championships) যোগ দিতে গিয়েছিলেন। সেই প্রতিযোগিতা শেষ হওয়ার পর তাঁরা ফিরছিলেন। তখনই তাঁদের হেনস্থা করেন রেলের টিটিই। এক ভিডিওতে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন এই অ্যাথলিট। তিনি রেলের টিটিই-র আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতো আন্তর্জাতিক স্তরের অ্যাথলিটকে যখন টিটিই জোর করে ট্রেন থেকে নামিয়ে দিলেন, তখন তরুণ অ্যাথলিটদের সঙ্গে ঠিক কীরকম আচরণ করা হচ্ছে, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন দেব। তিনি রেল কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।

 

 

গত বছর নিজের জাতীয় রেকর্ড ভেঙেছেন দেব

২০২৫ সালের এপ্রিলে জাতীয় ফেডারেশন সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (National Federation Senior Athletics Championships) নিজেরই গড়া জাতীয় রেকর্ড ভেঙে ৫.৩৫ মিটার উচ্চতায় লাফান দেব। এই তরুণ অ্যাথলিট আন্তর্জাতিক স্তরে বড় সাফল্য পাওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু দেশেই তাঁকে চরম অপমানিত হতে হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২ বার জাতীয় রেকর্ড গড়েছেন দেব কুমার মীনা।
পোল ভল্টে নিজেরই জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছেন মধ্যপ্রদেশের অ্যাথলিট দেব কুমার মীনা।
Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs PAK Match News: পাক ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা নাজাম শেঠির মুখে 'সুসংবাদ'-এর ইঙ্গিত! ভারত-পাক ম্যাচ ঘিরে নাটক চরমে
Scotland vs Italy: ইডেনে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেল স্কটল্যান্ড, ৭৩ রানে হার ইতালির