Published : Sep 12, 2026, 08:48 AM ISTUpdated : Sep 12, 2026, 10:14 PM IST

Ajker Bangla News Live: Afghanistan vs India - আফগানদের বিরুদ্ধে ওপেনার সঞ্জু না বৈভব? দোটানায় শ্রেয়াস

সংক্ষিপ্ত

Ajker Bangla News Live: কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Vaibhav Sooryavanshi Afghanistan vs India

10:14 PM (IST) Sep 12

Afghanistan vs India - আফগানদের বিরুদ্ধে ওপেনার সঞ্জু না বৈভব? দোটানায় শ্রেয়াস

Afghanistan vs India T20: রবিবার শুরু হচ্ছে ভারত-আফগানিস্তান টি-২০ সিরিজ। এই সিরিজে অভিনব ঘটনা দেখা যেতে চলেছে। ভারতের মাটিতে খেলা হলেও, এই সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড। দেশের মাটিতে এই সিরিজে ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্যে ভারতীয় দল।

Read Full Story

09:28 PM (IST) Sep 12

BRICS Summit - পশ্চিম এশিয়া নিয়ে একমত ব্রিকস! 'আলোচনার মাধ্যমেই সমাধান চায় জোট' বললেন সুধাকর দালেলা

বিদেশমন্ত্রকের সচিব সুধাকর দালেলা জানিয়েছেন, পশ্চিম এশিয়া নিয়ে ব্রিকস দেশগুলো একমত হয়েছে। আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সমস্যার সমাধান চায় তারা। নয়াদিল্লি ঘোষণাপত্রে এই বিষয়টি ছাড়াও গাজা পরিস্থিতি ও সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করা হয়েছে।
Read Full Story

08:42 PM (IST) Sep 12

স্মার্টফোনের কভারের পিছনে টাকা রাখলে কী হয় জানেন? বাস্তু মতে এর প্রভাব কিন্তু গুরুতর, না জানলে ভুল করবেন

স্মার্ট ফোনের পিছনে টাকা অনেকেই রাখেন, কিন্তু এই কারণে জীবনে বিরাট প্রভাব পড়ছে..না জেনে ভুল করছেন না তো? জেনে নিন বাস্তুমতে এর প্রভাব কী কী?

Read Full Story

08:22 PM (IST) Sep 12

BRICS Currency - একটাই মুদ্রা চালুর জল্পনা ওড়াল ভারত, জানাল আসল পরিকল্পনা কী

ভারত সাফ জানিয়ে দিয়েছে, ব্রিকস দেশগুলোর জন্য একটাই মুদ্রা চালুর কোনও প্রস্তাব আপাতত নেই। বিদেশ মন্ত্রকের সচিব সুধাকর দালেলা জানিয়েছেন, সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে স্থানীয় মুদ্রা ব্যবহারের আলোচনা চলবে, কারণ এতে লেনদেনের খরচ কমে।
Read Full Story

07:24 PM (IST) Sep 12

Bageshwar Baba Net Worth - কত সম্পত্তির মালিক বাগেশ্বর বাবা? কোটি কোটি টাকার দাবির নেপথ্যে কতটা সত্য

বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, যিনি ‘বাগেশ্বর বাবা’ নামেই বেশি পরিচিত। তাঁর বিভিন্ন বক্তব্য ঘিরে যেমন বিপুল জনপ্রিয়তা তৈরি হয়েছে, তেমনই তৈরি হয়েছে নানা বিতর্ক। এরই মধ্যে সামনে এসেছে একটি প্রশ্ন—কত সম্পত্তির মালিক ধীরেন্দ্র?

Read Full Story

07:16 PM (IST) Sep 12

Vidyasagar Setu - রবিবার সকালে ফের বন্ধ বিদ্যাসাগর সেতু, যেতে হবে বিকল্প পথে

Vidyasagar Setu Closure: সংস্কারের কাজের জন্য গত কয়েক মাসে বারবার রবিবার বন্ধ রাখা হয়েছে বিদ্যাসাগর সেতু। রবিবার সকালে ফের চার ঘণ্টার জন্য হাওড়া ও কলকাতার সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সেতু বন্ধ রাখা হচ্ছে। ফলে জরুরি প্রয়োজনে যাঁদের হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াত করতে হবে, তাঁদের বিকল্প পথে যেতে হবে।

Read Full Story

07:14 PM (IST) Sep 12

Manipur Insurgency - মণিপুরে বড় সাফল্য আসাম রাইফেলসের, বিপুল অস্ত্রসহ ধরা পড়ল ৩ জঙ্গি

মণিপুরের চুরাচাঁদপুরে বড়সড় জঙ্গি দমন অভিযানে সাফল্য পেল আসাম রাইফেলস। ইউনাইটেড সোশ্যালিস্ট রেভোলিউশনারি আর্মি (USRA)-র তিন ক্যাডারকে গ্রেফতার করার পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। অন্যদিকে, অরুণাচল প্রদেশে পৃথক একটি অভিযানে ২৪ লক্ষ টাকার হেরোইন-সহ দুই মায়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।
Read Full Story

07:01 PM (IST) Sep 12

Saudi Drone Attack - সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলা, পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিল সংযুক্ত আরব আমিরশাহি

ইরাক থেকে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার তীব্র নিন্দা করেছে সংযুক্ত আরব আমিরশাহি। এই জঙ্গি হানার পর পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সৌদির শক্তি মন্ত্রক।
Read Full Story

06:03 PM (IST) Sep 12

England vs Pakistan - এজবাস্টনে ৪ দিনেই জয় ইংল্যান্ডের, টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ পাকিস্তান

England vs Pakistan Third Test: প্রত্যাশামতোই এবারের ইংল্যান্ড সফরে (Pakistan tour of England 2026) টেস্ট সিরিজের তিন ম্যাচেই হেরে গেল পাকিস্তান। শনিবার এজবাস্টন (Edgbaston) টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা বেশিক্ষণ গড়াল না। দ্রুত ম্যাচ ও সিরিজ শেষ করে দিল ইংল্যান্ড।

Read Full Story

05:53 PM (IST) Sep 12

BRICS Declaration - সন্ত্রাসবাদের বিরুদ্ধে এককাট্টা BRICS, পহেলগাঁও হামলার নিন্দা যৌথ ঘোষণাপত্রে

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করল BRICS। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছে সদস্য দেশগুলি। BRICS-এর যৌথ ঘোষণায় পহেলগাঁও হামলার নিন্দা করার পাশাপাশি সন্ত্রাসবাদের সমস্ত রূপের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকার কথা জানানো হয়েছে। ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল।

Read Full Story

05:32 PM (IST) Sep 12

PM Salary - মাসে মাত্র ৮ হাজার টাকা! এই দেশের প্রধানমন্ত্রীর মাইনে আপনাকে চমকে দেবে...

বিশ্বের সবচেয়ে বেশি বেতন পান সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী। তাঁর বার্ষিক আয় প্রায় ২৬.৯ কোটি টাকা। অন্যান্য প্রধান দেশের নেতাদের তুলনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্ষিক বেতন মাত্র ২০ লক্ষ টাকা।

Read Full Story

05:08 PM (IST) Sep 12

Liquor Price Hike - রাজ্যে মদের দাম বাড়ছে ১ অক্টোবর থেকে, কোন ব্র্যান্ডের বোতলপিছু কত টাকা?

দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গে মদের দাম বাড়ছে। আগামী ১ অক্টোবর থেকে দেশি মদ, বিয়ার এবং ভারতে তৈরি বিদেশি মদ—এই তিন বিভাগেই নতুন মূল্য কার্যকর করার প্রস্তুতি শুরু করেছে পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের (WBSCL)। ফলে উৎসবের মরসুমে মদ কিনতে গেলে ক্রেতাদের অতিরিক্ত টাকা গুনতে হতে পারে।

Read Full Story

05:00 PM (IST) Sep 12

Junior Women's Asia Cup 2026 - কোরিয়ার বিরুদ্ধে ৫-১ জয়, জুনিয়র এশিয়া কাপ হকি ফাইনালে ভারত

Junior Women's Asia Cup Hockey 2026: মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকিতে পাকিস্তানকে (Pakistan) ১৯ গোল দিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারতীয় দল। সেমি-ফাইনালেও সহজ জয় এল। এবার হকির এই বিভাগে এশিয়ার সেরা হওয়ার লক্ষ্যে ফাইনালে খেলতে নামবে ভারতীয় দল।

Read Full Story

04:28 PM (IST) Sep 12

‘Rule taker নয়, rule shaper হতে হবে’, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর জোরালো বার্তা

বিশ্ব রাজনীতিতে উন্নয়নশীল ও তুলনামূলকভাবে দুর্বল দেশগুলির আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৮তম BRICS সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গ্লোবাল সাউথের দেশগুলিকে শুধু অন্যদের তৈরি করা নিয়ম মেনে চললে হবে না, বরং বিশ্বব্যবস্থার নিয়ম তৈরির ক্ষেত্রেও তাদের ভূমিকা নিতে হবে।

Read Full Story

04:11 PM (IST) Sep 12

Vaibhav Sooryavanshi - 'একজন ব্যাটার তৈরি করেছে?' বৈভবের প্রশংসা করে পিএসএল-কে তোপ আক্রমের

Pakistan Super League: পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা পাকিস্তান সুপার লিগকে আইপিএল-এর (IPL) চেয়ে এগিয়ে রাখেন। কিন্তু পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমই (Wasim Akram) পিএসএল নিয়ে প্রশ্ন তুললেন। তিনি ভারতের বিস্ময়-কিশোর বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) প্রশংসা করেছেন।

Read Full Story

03:15 PM (IST) Sep 12

Asian Games 2026 - এশিয়ান গেমসের দল থেকে বাদ, নিজেকে শেষ করে দেওয়ার হুমকি উশু খেলোয়াড়ের

Asian Games 2026 News: কয়েকদিন পরেই শুরু হচ্ছে এশিয়ান গেমস ২০২৬। জাপানে (Japan) হতে চলা এই গেমসে বিশাল দল পাঠাচ্ছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এই ধরনের গেমসে আরও ইভেন্টে যোগ দেওয়ার জন্য প্রস্তুতির কথা বলেছেন। কিন্তু এরই মধ্যে ভারতের উশু (Wushu) দল গঠন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

Read Full Story

01:52 PM (IST) Sep 12

BRICS Summit 2026 - মালয়েশিয়া এবং ইথিওপিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক মোদীর, জোর প্রতিরক্ষা-বাণিজ্যে

BRICS Summit 2026: ১৮তম ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালয়েশিয়া এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। এই বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয়।

Read Full Story

01:12 PM (IST) Sep 12

DA Hike - পুজোর আগেই সরকারি কর্মচারীদের ডিএ ঘোষণা? বেতন ও পেনশন কতটা বাড়তে পারে?

উৎসবের মরসুম শুরু হতেই মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। জুলাই ২০২৬ থেকে কার্যকর হতে চলা পরবর্তী DA বৃদ্ধির দিকে তাকিয়ে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষেরও বেশি পেনশনভোগী।

Read Full Story

01:11 PM (IST) Sep 12

Gold Rate - সপ্তাহান্তে বেড়ে গেল দাম, দেখে নিন শনিবার কোন শহরে কত টাকায় বিকোচ্ছে সোনা

গত কয়েক মাস ধরে সোনার দাম ক্রমাগত বাড়ার পর আজ দামে সামান্য পতন লক্ষ্য করা গেছে। কলকাতা, দিল্লি, মুম্বই সহ ভারতের বিভিন্ন প্রধান শহরে ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার বর্তমান দামের তালিকা দেওয়া হল।

Read Full Story

12:56 PM (IST) Sep 12

BRICS Summit 2026 - ব্রিকস সম্মেলনের ফাঁকে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর বৈঠক, কী নিয়ে হল আলোচনা?

BRICS Summit 2026: দিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলনের ফাঁকে ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হাং-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

Read Full Story

12:31 PM (IST) Sep 12

BRICS-এ ঢুকতে মরিয়া পাকিস্তান, ৩ বছর আগে আবেদন করেও মেলেনি সদস্যপদ! ভারতই বড় বাধা?

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান অর্থনীতির জোট BRICS-এ যোগ দেওয়ার চেষ্টা করেও এখনও সফল হয়নি পাকিস্তান। প্রায় তিন বছর আগে, ২০২৩ সালে BRICS-এর সদস্যপদের জন্য আনুষ্ঠানিক আবেদন করেছিল ইসলামাবাদ। কিন্তু এখনও পর্যন্ত সেই আবেদন কার্যকর হয়নি। পাকিস্তানের BRICS-এ প্রবেশের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে উঠে আসছে ভারতের আপত্তি।

Read Full Story

11:59 AM (IST) Sep 12

Bank Holiday List - উৎসবের মরসুমের আগে গ্রাহক পরিষেবায় ফের ধাক্কা, একটানা চারদিন বন্ধ এই ব্যাঙ্কগুলি

Bank Holiday List: ১১ সেপ্টেম্বর ধর্মঘটের পর শনিবার ১২ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় শনিবার উপলক্ষে ফের বন্ধ ব্যাঙ্ক। কবে থেকে মিলবে আপনার ব্রাঞ্চের পরিষেবা? কী বলছে ব্যাঙ্কিং সংগঠনগুলি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

11:57 AM (IST) Sep 12

হরমুজের পর এবার সৌদির তেলের পাইপলাইন বন্ধ! বাব আল-মন্দেবেও হুথিদের দাপট, বিপদ ভারতের?

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ফের বড় ধাক্কা বিশ্ব জ্বালানি বাজারে। একদিকে ইরান-সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত বিপর্যস্ত, অন্যদিকে এবার সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সময়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মন্দেব প্রণালীর কাছে কৌশলগত এলাকা দখল করেছে।

Read Full Story

11:52 AM (IST) Sep 12

Weather Update - নিম্নচাপের জেরে শনিবারও বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, কবে কমবে দুর্যোগ?

বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপের কারণে সপ্তাহান্তে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি এবং উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা রবিবার থেকে কমতে শুরু করবে।
Read Full Story

11:27 AM (IST) Sep 12

Digital Birth Certificate - হারিয়ে যাওয়ার ঝক্কি নেই, কীভাবে আবেদন করবেন ডিজিটাল বার্থ সার্টিফিকেটের?

Digital Birth Certificate: ডিজিটালাইজেশনের যুগে এখন দেশজুডে় সবকিছুতেই ডিজিটাল। এবার জন্মের শংসাপত্র ডিজিটাল করার ওপর জোর দিয়েছে কেন্দ্র। কিন্তু কীভাবে ডিজিটাল করবেন আপনার বার্থ সার্টিফিকেট? জানুন আবেদনের সম্পূর্ণ পদ্ধতি।।

Read Full Story

10:59 AM (IST) Sep 12

Kolkata Metro - রবিবার টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো বন্ধ, কখন থেকে কখন, জেনে নিন

রবিবার কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। আগামী ১৩ সেপ্টেম্বর, রবিবার টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেট্রো সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত ব্লু লাইনের এই অংশে মেট্রো চলাচল বন্ধ থাকবে।

Read Full Story

10:24 AM (IST) Sep 12

Pakistan Hindu Marriage - পাকিস্তানে ফের জোর করে হিন্দু নাবালিকাকে বিয়ে, ইসলামে ধর্মান্তরিত করার অভিযোগ

Pakistan Hindu Marriage: হিন্দুদের জোর করে মুসলিম ধর্মের ছেলেদের সঙ্গে বিয়ে দেওয়ার মতো অপরাধের ঘটনা ক্রমশ বাড়ছে পাকিস্তানে। সবকিছু দেখেও নিঃশ্চুপ সেদেশের আদালত। ফের পাকিস্তানে উঠল ১০ দিনে ৬ হিন্দু নাবালিকাকে ইসলামে ধর্মান্তরিত করে বিয়ে করার মতো গুরুতর অভিযোগ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

09:31 AM (IST) Sep 12

Calcutta High Court - খালি করতেই হবে অভিষেকের অফিস, ক্যামাক স্ট্রিটকাণ্ডে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

Calcutta High Court: ক্যামাক স্ট্রিটকাণ্ডে কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা কালীঘাট তৃণমূল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ক্যামাক স্ট্রিটের অফিসে অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ নয়। আর কী বলল কলকাতা হাইকোর্ট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

09:31 AM (IST) Sep 12

মোদী-শি বৈঠকের আগে চিনের বার্তা, ‘ভালো প্রতিবেশী’ হয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় বেজিং

ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠকের আগে গুরুত্বপূর্ণ বার্তা দিল বেজিং। ভারত-চিন সম্পর্ককে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি দুই দেশের মধ্যে মতপার্থক্যগুলি যথাযথভাবে মোকাবিলা করার বার্তা দিয়েছে চিন।

Read Full Story

08:48 AM (IST) Sep 12

BRICS Summit: আজ থেকে দিল্লিতে শুরু ১৮তম BRICS শীর্ষ সম্মেলন, মোদীর মুখে বিশ্ব অর্থনীতি চাঙ্গা করার বার্তা

BRICS Summit: আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ১৮তম BRICS শীর্ষ সম্মেলন। ভারতের সভাপতিত্বে এই সম্মেলনে এক মঞ্চে মিলিত হচ্ছেন বিশ্বের একাধিক গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রপ্রধানরা। ১২ এবং ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে বসছে এই আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ব অর্থনীতি, বাণিজ্য, নিরাপত্তা, প্রযুক্তি, পরিবেশ এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে হবে গুরুত্বপূর্ণ আলোচনা।


More Trending News