MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ranu Mondal Video Viral
Bay Leaf Advantages in Smartphone
West Bengal DA
8th Pay Commission
Ration Cards
Bengal Richest Person
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Calcutta High Court: খালি করতেই হবে অভিষেকের অফিস! ক্যামাক স্ট্রিটকাণ্ডে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

Calcutta High Court: খালি করতেই হবে অভিষেকের অফিস! ক্যামাক স্ট্রিটকাণ্ডে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

Calcutta High Court: ক্যামাক স্ট্রিটকাণ্ডে কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা কালীঘাট তৃণমূল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ক্যামাক স্ট্রিটের অফিসে অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ নয়। আর কী বলল কলকাতা হাইকোর্ট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 12 2026, 09:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
হাইকোর্টে ধাক্কা কালীঘাট তৃণমূলের
Image Credit : Social Media

হাইকোর্টে ধাক্কা কালীঘাট তৃণমূলের

হাইকোর্টে আবারও ধাক্কা কালীঘাট তৃণমূল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের সপ্তম ও অষ্টম তল খালি করতেই হবে। দমকলের ওই দু'টি তল খালি করার নোটিশে আপাতত কোনরকম হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নির্দেশ আদালতের
Image Credit : Social Media

ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নির্দেশ আদালতের

ক্যামাক স্ট্রিটের সপ্তম ও অষ্টম তলায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ নয়। এই অভিযোগে দু’টি তল খালির নোটিশ দেয় দমকল। সেই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। শুক্রবার সেই মামলারই শুনানি ছিল বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে। এদিন শুনানিতে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত আদালতে দাবি করেন, ক্যামাক স্ট্রিটের ওই বিল্ডিংয়ের দুটি তল লিজ নেওয়া হয়েছিল।

Related Articles

Related image1
Annapurna Bhandar: অন্নপূর্ণা প্রকল্পে এবার মিলবে সাড়ে চারহাজার টাকা! কারা পাবেন? জানুন এক ক্লিকে
Related image2
Supreme Court: কয়েক কোটি টাকার জালিয়াতি, সুমিত রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি রাজ্যের
35
অগ্নি নির্বাপণ ব্যবস্থা ত্রুটিপূর্ণের অভিযোগ
Image Credit : Social Media

অগ্নি নির্বাপণ ব্যবস্থা ত্রুটিপূর্ণের অভিযোগ

এই বছরের ২৬ আগস্ট সেই লিজ বাতিল করা হয়। সেই নিয়ে নিম্ন আদালতে মামলা হয়। এখন দমকল বলছে ওই দুই তলের অগ্নি নির্বাপণ ব্যবস্থা ত্রুটিপূর্ণ।তারা বহুতলটি পরিদর্শন করেছে এবং ছাদে বেআইনি নির্মাণ ও সপ্তম তলায় বেশ কয়েকটি গ্যাসের সিলিন্ডার রাখা আছে বলে জানায়।

45
ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার এলার্ম কাজ না করার অভিযোগ
Image Credit : Social Media

ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার এলার্ম কাজ না করার অভিযোগ

সেক্ষেত্রে, পুরো ভবনটিতেই অগ্নি নির্বাপক যথেষ্ট নয় বলে ঘোষণা করা উচিত ছিল। কিন্তু দমকল বিভাগ শুধু দু’টি তলাকেই নিরাপদ নয় বলেছে। গ্যাস সিলিন্ডারগুলি সরিয়ে ফেলা হয়েছে। এই ত্রুটিগুলি ভবনের মালিককেই ঠিক করতে হবে বলে আদালতে বলেন কিশোর দত্ত। তার উত্তরে রাজ্যের এজি সুরজিৎ কর মিত্র আদালতে দাবি করেন, ওই ভবনের সপ্তম তলে অনেক গ্যাস সিলিন্ডার ছিল। বিল্ডিংয়ের মালিক সেটা স্বীকার করেছেন। ফায়ার এলার্ম কাজ করছিল না। ওই দুই তলে অনেক ত্রুটি ছিল, অনেক কিছু অকেজো ছিল।

55
মামলার পরবর্তী শুনানি কবে?
Image Credit : Social Media

মামলার পরবর্তী শুনানি কবে?

বাড়ির মালিকের আইনজীবী সৌম্য মজুমদার আদালতে দাবি করেন, একটা সময়ের পর বাড়িতে যাতায়াত মালিকের জন্যও বন্ধ করে দেওয়া হয়। না জানিয়ে ক্যাফেটেরিয়া বানানো হয়েছিল। তা শুনে বিচারপতি কৃষ্ণা রাও ভবনের মালিকের আইনজীবীদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করেন, 'এর জন্য বাড়ির মালিক হিসেবে আপনি নোটিশ পাঠিয়েছিলেন? ক্যাফেটেরিয়া কোনও ভাড়া নিয়েছিলেন?' তার উত্তরে বাড়ির মালিকের আইনজীবী বলেন, 'বাইরে থেকে এই ক্যাফেটেরিয়া দেখাই যেত না। জানবো কী করে?' এরপরই দমকলের নোটিশে কোনও পদক্ষেপ না করার সিদ্ধান্ত নেন বিচারপতি কৃষ্ণা রাও। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। সেই দিন রায় দিতে পারেন বিচারপতি কৃষ্ণা রাও।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতার খবর
বাংলা খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather Update: বর্ষা বিদায়ের আসন্ন সময়ে দক্ষিণবঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি! ভারী বৃষ্টির সতর্কতা এই জেলাগুলিতে
Recommended image2
Puja Special Train: পুজোয় বাড়তি ট্রেন, কলকাতা-নিউ জলপাইগুড়ি রুটে চলবে স্পেশাল, রইল টাইম টেবিল
Recommended image3
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্টের স্বস্তি, ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নোটিশে স্থগিতাদেশ
Recommended image4
Surendranath College Incident: "আমাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে!" মুখ খুললেন সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল
Recommended image5
School Holidays: শনি-রবি-সোম টানা ছুটি! পরের বৃহস্পতিবারও কি স্কুল ছুটি? কী বলছে শিক্ষা দফতর?
Related Stories
Recommended image1
Annapurna Bhandar: অন্নপূর্ণা প্রকল্পে এবার মিলবে সাড়ে চারহাজার টাকা! কারা পাবেন? জানুন এক ক্লিকে
Recommended image2
Supreme Court: কয়েক কোটি টাকার জালিয়াতি, সুমিত রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি রাজ্যের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved