Published : Jul 29, 2026, 08:56 AM ISTUpdated : Jul 29, 2026, 09:29 PM IST

Ajker Bangla News Live: RCB - আইপিএল-এর প্রথম দল হিসেবে ৩০০ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু, ইতিহাসে আরসিবি

সংক্ষিপ্ত

Ajker Bangla News Live: কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Royal Challengers Bengaluru

09:29 PM (IST) Jul 29

RCB - আইপিএল-এর প্রথম দল হিসেবে ৩০০ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু, ইতিহাসে আরসিবি

Royal Challengers Bengaluru: ২০০৮ সালে আইপিএল-এর (IPL 2008) প্রথম মরসুম থেকে এখনও পর্যন্ত যে ফ্র্যাঞ্চাইজিগুলি খেলছে, তাদের অন্যতম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুরু থেকেই এই ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড ভ্যালু বেশি। পরপর দু'বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আরসিবি-র ব্র্যান্ড ভ্যালু বেড়ে গিয়েছে।

Read Full Story

07:55 PM (IST) Jul 29

Commonwealth Games 2026 - কমনওয়েলথ গেমসে অসাধারণ পারফরম্যান্স, পদকের কাছে তাজিন্দরপাল, সমরদীপ, অনিমেষ

Commonwealth Games 2026 Medal Tally: চলতি কমনওয়েলথ গেমসে পদক তালিকায় এখন নয় নম্বরে ভারত। তবে এখনও অনেক ইভেন্ট বাকি। ভারতীয় অ্যাথলিটদের পদক সংখ্যা বৃদ্ধির আশা তৈরি হয়েছে। ফলে পদক তালিকায় উপরের দিকে থাকতে পারে ভারত। তবে গতবারের মতো ফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

Read Full Story

06:49 PM (IST) Jul 29

Mid Day Meal - ইসকনের মিড ডে মিলে থাকছে ডিম, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

১ অগস্ট থেকে কলকাতার স্কুলগুলোতে মিড ডে মিল দেওয়ার দায়িত্ব পাচ্ছে ইসকন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, ইসকনের খাবারের পাশাপাশি পড়ুয়াদের প্রোটিনের জন্য এসএইচজি গ্রুপের মাধ্যমে আলাদা করে ডিম দেওয়া হবে।

Read Full Story

06:43 PM (IST) Jul 29

East Bengal Club - ইস্টবেঙ্গলের মহিলা সমর্থকদের সমস্যা মেটানোর উদ্যোগ, কী জানালেন শীর্ষকর্তা?

East Bengal Club Foundation Day 2026: ১ অগাস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর ক্লাবের পক্ষ থেকে এই দিন বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। একইসঙ্গে এবার ইস্টবেঙ্গলের মহিলা সমর্থকদের জন্য বিশেষ ঘোষণাও করা হতে পারে। বুধবার এশিয়ানেট নিউজ বাংলাকে এমনই জানালেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার।

Read Full Story

05:48 PM (IST) Jul 29

School Uniform - পড়ুয়াদের স্বার্থে বড় সিদ্ধান্ত! ডেঙ্গু রোধে স্কুল ইউনিফর্মে আসছে বিরাট বদল

ডেঙ্গুর প্রকোপ রুখতে সরকারি স্কুলের ইউনিফর্মে বড়সড় বদল আনা হল। স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, বছরের ৬ মাস পড়ুয়াদের ফুল প্যান্ট ও ফুল শার্ট পরতে হবে এবং মেয়েদেরও পা ঢাকা পোশাক পরা বাধ্যতামূলক।

Read Full Story

05:40 PM (IST) Jul 29

IT Return Deadline - এসব মানুষের জন্য আইটি রিটার্ন ফাইনের সময়সীমা বাড়ল, সবাই পাবেন না সুযোগ

আপনি যদি এখনও আপনার আয়কর রিটার্ন দাখিল না করে থাকেন, তবে স্বস্তির খবর রয়েছে। এই বছর, সরকার নির্দিষ্ট কিছু শ্রেণির করদাতাদের জন্য আইটিআর (ITR) দাখিলের সময়সীমা ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩১ আগস্ট, ২০২৬ পর্যন্ত করেছে।

Read Full Story

05:07 PM (IST) Jul 29

Nasha Mukta Yuva - নেশামুক্ত ভারত গড়তে যুবকদের ডাক মোদীর, শুরু হচ্ছে দেশজোড়া অভিযান

আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'নশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযান' শুরু করতে চলেছেন। এই অভিযানের লক্ষ্য হল, দেশের যুবসমাজকে একত্রিত করে মাদকের বিরুদ্ধে এক দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা।
Read Full Story

05:03 PM (IST) Jul 29

El Nino - ধীরে ধীরে আরও শক্তিশালী হচ্ছে এল নিনো, বৃষ্টির জন্য হাহাকার বাড়ছে দেশ জুড়ে

জুন মাস থেকে সক্রিয় হওয়া এল নিনো আরও শক্তিশালী হতে চলেছে। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা বাড়ছে, যা ১৯৫০ সালের পর থেকে এটিকে সবচেয়ে বড় ঘূর্ণিঝড়ে পরিণত করতে পারে। এর জেরে বিশ্বজুড়ে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং বৃষ্টি হতে দেরি হচ্ছে।
Read Full Story

04:56 PM (IST) Jul 29

DA Hike - অগাষ্টেই কি জ্যাকপট? সরকারি কর্মীদের ১৮ মাসের বকেয়া ডিএ নিয়ে বড় ইঙ্গিত সরকারের

অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে প্রত্যাশা বাড়ছে। তাঁদের আশা, কয়েক মাসের মধ্যেই এই কমিশনের সুপারিশ কার্যকর হলে মাইনে অনেকটাই বাড়বে।
Read Full Story

04:16 PM (IST) Jul 29

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, ব্রাজিলের হয়ে আর খেলবেন না

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছেন। যার মাধ্যমে জাতীয় দলের হয়ে ১৬ বছরেরও বেশি সময়ের দীর্ঘ ক্যারিয়ারের ইতি ঘটল। কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ক্লাব 'ইউনিভার্সিদাদ সেন্ট্রাল'-এর বিপক্ষে সান্তোসের ৪-২ ব্যবধানের জয়ের পর ৩৪ বছর বয়সি এই তারকা নিজের সিদ্ধান্তের কথা জানান।

Read Full Story

04:04 PM (IST) Jul 29

Anti-Paper Leak Bill - বিরোধী দলের হট্টগোলের মধ্যেই লোকসভায় প্রশ্নপত্র ফাঁস-বিরোধী বিল পাস

প্রশ্নফাঁস বিরোধী বিল পাস হল লোকসভায়। বুধবার লোকসভায় ধ্বনিভোটে পাস হয়েছে 'পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬'। বিলটি নিয়ে আলোচনার সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং বারবার বিঘ্ন ঘটে।

Read Full Story

03:32 PM (IST) Jul 29

Manmohan Singh - প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে কয়লা ব্লক সংক্রান্ত মামলা বন্ধ সুপ্রিম কোর্টের

কয়লা ব্লক বরাদ্দ সংক্রান্ত একটি ফৌজদারি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে জারি করা সমন বা তলব করার আদেশ বাতিল করে বুধবার সুপ্রিম কোর্ট মামলাটি বন্ধ করে দিয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনাকে নিয়ে গঠিত একটি বেঞ্চ সিবিআই-এর দাখিল করা 'ক্লোজার রিপোর্ট' গ্রহণ করেছে।

Read Full Story

02:55 PM (IST) Jul 29

EPF Interest - অ্যাকাউন্টে এখনও সুদ ঢোকেনি? চিন্তা না করে জেনে নিন কী করতে হবে

EPFO ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য গ্রাহকদের EPF অ্যাকাউন্টে সুদ জমা করা শুরু করেছে। এই প্রক্রিয়াটি ধাপে ধাপে চলছে। তবে কিছু গ্রাহক এখনও পর্যন্ত সুদের টাকা পাননি বা তাঁদের কাছে কোনও SMS আসেনি।
Read Full Story

01:59 PM (IST) Jul 29

ঐতিহ্য রক্ষায় বিরাট পদক্ষেপ সরকারের, ১ লক্ষেরও বেশি দেশীয় বীজ সংরক্ষিত

সরকার দেশের প্রাচীন ও অনন্য ফসলের জাত সংরক্ষণের পাশাপাশি ঐতিহ্যবাহী কৃষি এবং দেশীয় বীজের প্রসারে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের মূল লক্ষ্য হল কৃষকদের দেশীয় বীজ ব্যবহারে উৎসাহিত করা এবং এই পণ্যগুলির জন্য বাজার সুবিধা নিশ্চিত করা।

Read Full Story

01:26 PM (IST) Jul 29

FIFA - 'সব সীমা অতিক্রম করে গিয়েছে,' বিশ্বকাপ-বিতর্ক নিয়ে ফিফাকে তোপ উয়েফার

FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবল চলাকালীন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোর (FIFA president Gianni Infantino) ভূমিকা নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছে। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরেও এই বিতর্ক থামছে না। ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে ইউরোপে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

Read Full Story

01:23 PM (IST) Jul 29

Gold Price Today Kolkata - বুধবার এক ধাক্কায় অনেকটা কমলো সোনার দাম!২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: টানা কয়েকদিন দাম বদ্ধির পর, বুধবার এক ধাক্কায় অনেকটা কমলো সোনার দাম। মধ্যবিত্তের মিলল অনেকটা স্বস্তি! ২৮ জুলাই কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

01:11 PM (IST) Jul 29

Abhishek Banerjee On Supreme Court - চোখের চিকিৎসা করাতে বিদেশে যেতে চান, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

Abhishek Banerjee On Supreme Court: চোখের চিকিৎসা করাতে বিদেশ যেতে চেয়ে কলকাত হাইকোর্টের দ্বারস্থ হয়েও মিলছে না কোনও সুফল। দ্রুত আমেরিকা যেতে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী দাবি তাঁর?

Read Full Story

12:40 PM (IST) Jul 29

Rice Price Hike - ভাত খাওয়া দায়! এক লাফে ২০ টাকা বাড়ল চালের দাম, কারণ কী? কবে কমবে?

তামিলনাড়ুতে চালের দাম কেজি প্রতি ২০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক থেকে জোগান কমে যাওয়া, এল নিনোর প্রভাব এবং পরিবহণ খরচ বৃদ্ধির মতো একাধিক কারণ উঠে আসছে। দাম কবে কমতে পারে? বিশেষজ্ঞরা কী বলছেন, জেনে নিন।
Read Full Story

12:39 PM (IST) Jul 29

Roberto Mancini - হাল ফেরাতে ভরসা ইউরো কাপ জেতানো কোচ, ইতালির দায়িত্বে রবার্তো মানচিনি

Italy National Football Team: পরপর তিনবার বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup) মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। এই পরিস্থিতিতে দলের হাল ধরার জন্য কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে বিতর্ক তৈরি হয়েছিল। শেষপর্যন্ত পোড়খাওয়া কোচের উপরেই ভরসা রাখল ইতালির ফুটবল সংস্থা (Italian Football Federation)।

Read Full Story

12:34 PM (IST) Jul 29

Indian Army Internship - ভারতীয় সেনায় ইন্টার্নশিপের সুযোগ, ৭৫০০০ টাকা স্টাইপেন্ড, জানুন কোথায় আবেদন?

ভারতীয় সেনাবাহিনী সাংবাদিকতার পড়ুয়াদের জন্য একটি ৭৫-দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করছে। এই কর্মসূচির মাধ্যমে পড়ুয়ারা কৌশলগত যোগাযোগ, মিডিয়া পরিকল্পনা এবং প্রতিরক্ষা যোগাযোগ কৌশল বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ পাবেন। সেনাবাহিনীর এডিজি-র দফতর এআইসিটিই ইন্টার্নশিপ পোর্টালের মাধ্যমে এই কর্মসূচির আয়োজন করছে।

Read Full Story

11:53 AM (IST) Jul 29

Tiger Conservation - বিশ্বের ৭০% বাঘ ভারতেই, টাইগার ডে-তে গর্বিত বার্তা প্রধানমন্ত্রীর

গ্লোবাল টাইগার ডে উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বিশ্বের প্রায় ৭০ শতাংশ বাঘের বাসভূমি এখন ভারত। তিনি বিজ্ঞানসম্মত সংরক্ষণ এবং স্থানীয় মানুষের অংশগ্রহণের উপর জোর দিয়েছেন। পাশাপাশি বনকর্মী ও সংরক্ষণবাদীদের ভূমিকার প্রশংসাও করেছেন।
Read Full Story

11:26 AM (IST) Jul 29

'ভারতের মতোই শত্রু' পিওকে-তে ১৪ জনকে গুলি করে মারাকে সমর্থন পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর

বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান বিক্ষোভের মধ্যেই আবারও এক উস্কানিমূলক মন্তব্য করেছেন। পিওকে-তে বিক্ষোভকারীদের হত্যার ঘটনাকে সমর্থন করে আসিফ বলেন, ইসলামাবাদ-বিরোধী আন্দোলনে যারা রাস্তায় নেমেছেন, তিনি তাঁদের ভারতের মতোই শত্রু হিসেবে গণ্য করেন।

Read Full Story

10:43 AM (IST) Jul 29

Rajiv Kumar Wife - রাজ্য তথ্য কমিশনের পদ ছাড়লেন প্রাক্তন ডিজি রাজীব কুমারের স্ত্রী, রাজ্যপালকে চিঠি

Rajiv Kumar Wife News: তৃণমূল জমানায় বসা রাজ্য তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী। হঠাৎ কেন ইস্তফা পত্র পাঠালেেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন আমলার স্ত্রী? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

10:38 AM (IST) Jul 29

Financial Rules - ১ অগস্ট থেকে বদলে যাচ্ছে এই ৫ নিয়ম, সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে

১ অগস্ট ২০২৬ থেকে রেলের তৎকাল টিকিট বুকিং, আইটিআর, ক্রেডিট কার্ড, এফডি, এলপিজি সিলিন্ডার এবং আধার কেওয়াইসি সংক্রান্ত একাধিক আর্থিক নিয়মে বদল আসছে। এই পরিবর্তনগুলি সাধারণ মানুষের আর্থিক লেনদেনের উপর সরাসরি প্রভাব ফেলবে।

Read Full Story

10:35 AM (IST) Jul 29

Share Market Today - শেয়ার বাজার আজ উর্দ্ধমুখী ধারায় খুলেছে! সেনসেক্স এবং নিফটি উভয়ই বেড়েছে

Share Market Today: ভারতীয় শেয়ার বাজার আজ শক্তিশালী উত্থানের সঙ্গে শুরু হয়েছে, যেখানে সেনসেক্স এবং নিফটি উভয়ই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

Read Full Story

10:19 AM (IST) Jul 29

Misir Besra - মাথার দাম ছিল ১ কোটি টাকা, ঝাড়খণ্ড থেকে গ্রেফতার শীর্ষ মাওবাদী কমান্ডার মিসির বেসরা

মাওবাদীবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর অন্যতম বড় সাফল্য। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মাওবাদী)-র শীর্ষ কমান্ডার ও পলিটব্যুরোর সর্বশেষ সক্রিয় সদস্য মিসির বেসরা। তঁর চার সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। বেসরার মাথার দাম ছিল ১ কোটি টাকা।

Read Full Story

10:09 AM (IST) Jul 29

Annapurna Yoyona Update - অগাস্টে অন্নপূর্ণা যোজনায় মিলবে না টাকা! কারা বঞ্চিত হবেন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Annapurna Yoyona Update: অগাস্ট মাসে রাজ্য সরকারের তরফে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হলেও এই কিস্তিতে অনেকেই হাতে পাবেন না টাকা। কিন্তু কেন? টাকা প্রদান নিয়ে বড় আপডেট শুভেন্দু অধিকারী সরকারের। কী বলছে প্রশাসন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি

Read Full Story

09:45 AM (IST) Jul 29

USA Tariff - ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপবে, মার্কিন সিনেটে আসছে নতুন বিল

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সিনেট রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার একটি বিলের ওপর ভোট দিতে যাচ্ছে। এই বিলটি ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে, কারণ ভারত রাশিয়ার অপরিশোধিত তেলের অন্যতম বৃহত্তম ক্রেতা। ইউক্রেনে আগ্রাসনের জেরে মস্কোর ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর লক্ষ্যে এই আইনটি আনা হচ্ছে।

Read Full Story

08:57 AM (IST) Jul 29

Nabanna: দুর্নীতি রুখতে এবার রাজ্যবাসীর দুয়ারে নবান্ন, হেল্পলাইন চালু করলেন শুভেন্দু অধিকারী

রাজ্যে দুর্নীতি ও বেআইনি কার্যকলাপ সংক্রান্ত অভিযোগ জানাতে চালু করা হল চারটি পৃথক টোল-ফ্রি হেল্পলাইন। কাটমানি, সিন্ডিকেট, বেআইনি রোড ট্যাক্স ও টোল আদায় এবং বেআইনি চোলাই মদের কারবার সংক্রান্ত অভিযোগ সরাসরি জানাতে পারবেন সাধারণ মানুষ। নবান্নে বসানো হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। প্রতিটি অভিযোগ গোপনীয়ভাবে নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

08:57 AM (IST) Jul 29

8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের আলোচনায় কেন্দ্রকে অবহিত করার কোনও বাধ্যবাধকতা নেই, রাজ্যসভাকে জানাল অর্থ মন্ত্রক

8th Pay Commission: কেন্দ্রীয় সরকার ৩ নভেম্বর ২০২৫ তারিখে অষ্টম বেতন কমিশন গঠন করে। বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে এই কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয় এবং অধ্যাপক পুলক ঘোষ ও পঙ্কজ জৈনকে যথাক্রমে সদস্য (পার্ট টাইম) ও সদস্য-সচিব হিসেবে নিয়োগ করা হয়।


More Trending News