LIVE NOW
Published : Sep 06, 2026, 08:53 AM ISTUpdated : Sep 06, 2026, 10:29 PM IST

Ajker Bangla News Live: Lionel Messi-Cristiano Ronaldo - প্রথমবার একই দলে মেসি-রোনাল্ডো? বিশ্বজুড়ে বাড়ছে আগ্রহ

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Messi-Ronaldo

10:29 PM (IST) Sep 06

Lionel Messi-Cristiano Ronaldo - প্রথমবার একই দলে মেসি-রোনাল্ডো? বিশ্বজুড়ে বাড়ছে আগ্রহ

Lionel Messi-Cristiano Ronaldo News: গত দু'দশকে বিশ্ব ফুটবলের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে তাঁরা কোনওদিন একই দলের হয়ে খেলেননি। এবার অবশ্য এই দুই কিংবদন্তিকে একই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে। সেই সম্ভাবনা তৈরি হতেই বিশ্বজুড়ে আগ্রহ তৈরি হয়েছে।

Read Full Story

09:28 PM (IST) Sep 06

Lionel Messi - আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর প্রথম ম্যাচ, গোল করালেন মেসি

Lionel Messi News: সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তবে তিনি ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন। বরাবরের মতোই ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই কিংবদন্তি।

Read Full Story

09:17 PM (IST) Sep 06

ISRO - ইসরোর ভূমিকা কমছে না, বরং আরও বাড়ছে! জল্পনা ওড়ালেন ইন-স্পেস কর্তা

ISRO-র ভবিষ্যৎ নিয়ে মিডিয়ায় যে ভুল খবর ছড়াচ্ছে, তা নিয়ে মুখ খুললেন ইন-স্পেসের চেয়ারম্যান পবন কে গোয়েঙ্কা। তিনি সাফ জানিয়েছেন, ISRO-র গুরুত্ব কমছে না, বরং মহাকাশ গবেষণায় তারাই ভারতের মূল ভিত্তি থাকবে।

Read Full Story

09:00 PM (IST) Sep 06

Manoj Bajpayee - মহাত্মা গান্ধীর চরিত্রে কেমন লাগছে মনোজ বাজপেয়ীকে? এক ক্লিকেই দেখুন সেই লুক

পরিচালক সুধীর মিশ্রের নতুন ছবিতে মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন মনোজ বাজপেয়ী। রবিবার ছবি থেকে তাঁর প্রথম লুক প্রকাশ করা হয়েছে, যেখানে অভিনেতাকে চেনা প্রায় অসম্ভব।

Read Full Story

08:36 PM (IST) Sep 06

Annapurna Yojana - অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে বড় আপডেট! সেপ্টেম্বরে কারা পাবেন ,কারা পড়বেন সমস্যায়?

অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা নিয়ে বড় আপডেট! সেপ্টেম্বরে কারা টাকা পাবেন, কারা সমস্যায় পড়তে পারেন, DBT ও আবেদন স্ট্যাটাস নিয়ে জানুন বিস্তারিত।

Read Full Story

08:04 PM (IST) Sep 06

Delhi Building Collapse - দিল্লিতে ভেঙে পড়ল ছাত্রদের পেয়িং গেস্ট, হত অন্তত ৩

Delhi Building Collapse News: রবিবার বিকেলে দক্ষিণ দিল্লির সত্য নিকেতন অঞ্চলে এক বাড়ি ভেঙে পড়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভেঙে পড়া বাড়িতে বেশ কয়েকজন আটকে পড়েন বলেও জানা গিয়েছে। বাড়িটি ছিল ছাত্রদের পেয়িং গেস্ট। দুর্ঘটনার পর শুরু হয়েছে উদ্ধারকার্য। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

Read Full Story

07:36 PM (IST) Sep 06

8th Pay Commission লাগু হওয়ার আগেই সরকারি কর্মীদের হাতে লটারি! মূল বেতনের ৬৬-৬৭% হতে পারে ডিএ

DA Hike Before 8th Pay Commission: অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আগেই বাড়তে পারে DA। AICPI-IW সূচকের সাম্প্রতিক হিসাব অনুযায়ী জানুয়ারি ২০২৭-এ DA কত হতে পারে, রইল বিস্তারিত হিসাব।

Read Full Story

06:59 PM (IST) Sep 06

Howrah - বন্ধ হাওড়ার জনপ্রিয় ৫২ নম্বর রুটের বাস, সমস্যা মেটার আশায় নিত্যযাত্রীরা

Howrah News: গত দু'দশকে হাওড়ার অনেক রুটে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আবার অনেক বাসের রুট বদলে গিয়েছে। এবার প্রাচীন ও জনপ্রিয় ৫২ নম্বর রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। এর ফলে নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। সবাই আশা করছেন, দ্রুত সমস্যা মিটে যাবে।

Read Full Story

06:37 PM (IST) Sep 06

চাঁচলে চড়া সুরে কল্যাণ, কাকলি থেকে ঋতব্রত- কালীঘাট বিরোধীদের একযোগে আক্রমণ

Kalyan Banerjee: NCPI ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের ‘গদ্দার’ বলে নিশানা করলেন কালীঘাট TMC-র কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কী বললেন তৃণমূল সাংসদ? জানুন বিস্তারিত।

Read Full Story

06:12 PM (IST) Sep 06

Tarapith - কৌশিকী অমাবস্যা থেকেই তারাপীঠে বড় বদল! কাগজের টিকিট বাতিল, এবার ডিজিটাল দর্শন

Tarapith Digital Ticket: তিরুপতি-বেনারসের ধাঁচে তারাপীঠেও চালু হল অনলাইন টিকিট ব্যবস্থা। ঘরে বসেই মিলবে মা তারার বিশেষ দর্শনের সুযোগ, জানুন বিস্তারিত।

Read Full Story

05:41 PM (IST) Sep 06

Satwik-Chirag - চায়না মাস্টার্সের গাঁট কাটল, প্রথমবার চ্যাম্পিয়ন সাত্বিক-চিরাগ

China Masters Super 750: ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে এতদিন অনেক সাফল্য পেলেও, চায়না মাস্টার্স সুপার ৭৫০ খেতাব অধরা ছিল সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটির (Satwiksairaj Rankireddy and Chirag Shetty)। রবিবার সেই খেতাব এল। ফলে ভারতীয় ব্যাডমিন্টনে নতুন অধ্যায়ের সূচনা হল।

Read Full Story

05:39 PM (IST) Sep 06

Bihar Flood - পাটনায় বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা, বিহারে ৫ জেলায় বন্যার সতর্কতা জারি

পাটনার গান্ধী ঘাটে গঙ্গার জলস্তর সর্বকালের সর্বোচ্চ রেকর্ড (HFL) ভেঙে দিয়েছে। এর জেরে বিহার সরকার ভাটির দিকের পাঁচটি জেলায় বন্যার সতর্কতা জারি করেছে। আগামী এক থেকে তিন দিনের মধ্যে এই জেলাগুলিতে বন্যার জল ঢুকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

Read Full Story

05:17 PM (IST) Sep 06

NCPI-কে পাত্তাই দিল না BJP! ‘কলকাতা-দিল্লি ১৫০০ কিমি’, পুরভোটে একা লড়ার বার্তা শমীকের

কেন্দ্রে মোদী-শাহের সঙ্গে এক আসনে বসলেও রাজ্যে পাত্তা পেল না NCPI। কলকাতা পুরনিগম নির্বাচনে জোট ছাড়াই একাই লড়ার ঘোষণা করল বিজেপি।

Read Full Story

04:39 PM (IST) Sep 06

পুরুষাঙ্গ বড় করার জন্য ইনজেকশন নেন, ৪৩ বছরে প্রয়াত এই ইনফ্লুয়েন্সার

ব্রিটিশ-নাইজেরিয়ান ব্যবসায়ী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইঘো ‘টাইনি’ উবিরিবো ৪৩ বছর বয়সে মারা গিয়েছেন। থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে একটি কসমেটিক প্রক্রিয়া করানোর পর তাঁর মৃত্যু হয়। সম্প্রতি ব্রিটেনে হওয়া ইনকোয়েস্টে তাঁর মৃত্যুর বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ইঘো উবিরিবো ‘ডেনিসি’ এবং ‘ইগো’ নামেও সোশ্যাল মিডিয়ায় পরিচিত ছিলেন।

Read Full Story

04:22 PM (IST) Sep 06

UN Map Resolution - রাষ্ট্রসংঘের প্রস্তাবে ভারতের সায়, লাদাখ ও জন্মু-কাশ্মীরের মানচিত্র নিয়ে শর্ত

রাষ্ট্রসংঘের একটি প্রস্তাবে ভারত সমর্থন জানিয়েছে, যেখানে বিশ্বের মানচিত্রকে আরও সঠিকভাবে দেখানোর কথা বলা হয়েছে। তবে নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, জম্মু-কাশ্মীর ও লাদাখ সহ ভারতের সব অংশকে দেশের সরকারি মানচিত্র মেনেই দেখাতে হবে। অন্য কোনো বিকৃত মানচিত্র মানা হবে না।

Read Full Story

04:19 PM (IST) Sep 06

8th Pay Commission - শুধু HRA-ই বাড়ছে ৪০ হাজারের বেশি? কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বাম্পার রিপোর্ট!

অষ্টম বেতন কমিশনের পর 3x ফিটমেন্ট ফ্যাক্টর लागू হলে লেভেল ৭ কেন্দ্রীয় সরকারি কর্মীদের HRA বেড়ে প্রতি মাসে ৪০,৪১০ টাকা পর্যন্ত হতে পারে। Moneycontrol-এর একটি রিপোর্টে এই হিসেব দেখানো হয়েছে। তবে এটি কোনও সরকারি ঘোষণা নয়। পুরো হিসেবটা দেখে নেওয়া যাক।

Read Full Story

03:59 PM (IST) Sep 06

Uttarakhand Rains - উত্তরাখণ্ডে নাগাড়ে বৃষ্টি, রুদ্রপ্রয়াগে বিপদসীমার কাছে নদীর জল, জারি সতর্কতা

রুদ্রপ্রয়াগে নাগাড়ে বৃষ্টির জেরে অলকানন্দা ও মন্দাকিনী নদীর জল বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। নদীর তীরে বসবাসকারী মানুষদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। জেলা প্রশাসন হাই অ্যালার্টে থেকে পরিস্থিতির উপর নজর রাখছে।

Read Full Story

03:43 PM (IST) Sep 06

SSC দুর্নীতির পর্দা ফাঁস! পার্থ-সুবীরেশদের ‘চাকরি বেচার’ কাহিনি, ৪ ঘণ্টায় কী বললেন রাজসাক্ষী

SSC নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের হাতে থাকা তথ্য নিয়ে কী বলছে CBI? দুর্নীতি মামলায় নতুন কী তথ্য সামনে এসেছে, জানুন বিস্তারিত।

Read Full Story

03:10 PM (IST) Sep 06

Kolkata Weather - খেল দেখাবে ঘূর্ণাবর্ত! আজ বিকেল থেকে কলকাতায় ঝেঁপে বৃষ্টি? জানুন আবহাওয়ার খবর

ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় কলকাতা ও দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী বৃষ্টি চলছে। আজ, শনিবার, দিনভর আকাশ মেঘলা থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
Read Full Story

02:57 PM (IST) Sep 06

ISRO Privatisation - কেন্দ্রের সিদ্ধান্তে সিঁদুরে মেঘ? ইসরো চেয়ারম্যানকে চিঠি কর্মচারী ইউনিয়নগুলির

ISRO Privatisation: IN-SPACe চেয়ারম্যানের একটি মন্তব্যের পরেই, ইসরোর বেসরকারিকরণ নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে। ইসরোর নয়টি কর্মচারী সংগঠন চেয়ারম্যানকে চিঠি দিয়ে জানতে চেয়েছে, সত্যিই কি রকেট তৈরি এবং উৎক্ষেপণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলি বেসরকারি হাতে তুলে দেওয়া হবে? এই বিষয়ে সরকারের নীতি কী, তা স্পষ্ট করার দাবি জানিয়েছে তারা।

Read Full Story

01:19 PM (IST) Sep 06

Nepal Floods - নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ১৩৩১ পার, উদ্ধারে হাত লাগাল ভারতও

নেপালে বিধ্বংসী বন্যা আর ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩৩১ হয়েছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে ভারতও। চিলিমে টানেল পরিষ্কার করতে নেপাল সেনার সঙ্গে কাজ করছে ভারতীয় দল। নয়াদিল্লি ৯৫ টন ত্রাণসামগ্রী এবং ৫৪ জন বিশেষজ্ঞ পাঠিয়েছে।
Read Full Story

12:27 PM (IST) Sep 06

Weather News - সোমবার থেকে বাড়বে দুর্যোগ! ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে রাজ্যজুড়ে, জারি হল হলুদ সতর্কতা

Weather News: সোমবার থেকে ফের দুর্যোগ বঙ্গ জুড়ে! এখনই বিদায় নেবে না বৃষ্টিপাত, জারি হলুদ সতর্কতা, কলকাতা-সহ রাজ্য জুড়ে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন আবহাওয়ার সমস্ত খুঁটিনাটি..

Read Full Story

11:54 AM (IST) Sep 06

JNU - জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্তে ICC

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন অন্তত ১০ জন পড়ুয়া। অভিযোগগুলি খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয়ের ‘অভ্যন্তরীণ অভিযোগ কমিটি’ বা ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি (ICC)। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস আগে অভিযোগগুলি জমা পড়ে।

Read Full Story

11:43 AM (IST) Sep 06

Diwali Train Tickets - দিওয়ালির ট্রেনের টিকিট বুকিং শুরু! সিট হাতছাড়া হওয়ার আগে জেনে নিন এই টিপস

দিওয়ালির ছুটিতে বাড়ি যাওয়ার জন্য ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে টিকিট না পেয়ে হয়রান হওয়ার আগে, কনফার্মড সিট পাওয়ার জন্য কয়েকটি জরুরি টিপস জেনে রাখা দরকার। কীভাবে আগে থেকে বুক করবেন এবং কোন কোন বিষয় মাথায় রাখবেন, রইল তারই হদিশ।
Read Full Story

11:13 AM (IST) Sep 06

India-China Talks - এই প্রথম অরুণাচলে মুখোমুখি ভারত-চিন, কোর কমান্ডার স্তরের বৈঠকে সমাধানসূত্র খোঁজার চেষ্টা

অরুণাচল প্রদেশের ওয়াচা-দামাই সীমান্তে এই প্রথমবার ভারত ও চীনের মধ্যে কোর কমান্ডার স্তরের বৈঠক হতে চলেছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর চলতে থাকা সমস্যা মেটাতেই এই উদ্যোগ।
Read Full Story

11:06 AM (IST) Sep 06

Bihar Train Derail - রবিবার ভোরে বড়সড় দুর্ঘটনা! অল্পের জন্য রক্ষা পেল মহানন্দা এক্সপ্রেস

Bihar Train Derail: রবিবার ভোরে বিহারের আরায় দিল্লিগামী মহানন্দা এক্সপ্রেস লাইনচ্যুত হয়, তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এই দুর্ঘটনার জেরে দিল্লি-হাওড়া রুটে বন্দে ভারত সহ একাধিক ট্রেন চলাচল ব্যাহত হয়।

Read Full Story

11:03 AM (IST) Sep 06

Muzaffarnagar Rape - জন্মাষ্টমীর রাতে নিখোঁজ নাবালিকা, গ্রামের যুবকের বাড়ি থেকে উদ্ধার, ধর্ষণের অভিযোগে গ্রেফতার

কৃষ্ণ জন্মাষ্টমীর রাতে নিখোঁজ হওয়া ১৫ বছরের এক কিশোরীকে গ্রামেরই এক যুবকের বাড়ি থেকে উদ্ধারের পর ধর্ষণের অভিযোগ সামনে এসেছে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে। কিশোরীর জবানবন্দির ভিত্তিতে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় আরও কয়েকজনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

Read Full Story

10:47 AM (IST) Sep 06

GenZ Outreach - রাহুল গান্ধীকে ভয় পাচ্ছেন মোদী? জেন জি ইস্যুতে পাল্টা তোপ দাগল কংগ্রেস

কংগ্রেস নেতাদের দাবি, শ্রীরাম কলেজ অফ কমার্সের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর মন্তব্য প্রমাণ করে যে বিজেপি রাহুল গান্ধীকে নিয়ে উদ্বিগ্ন। তাই তারা এখন 'জেন-জি'-র মন জয়ের চেষ্টা করছে। কংগ্রেসের মতে, মোদীর ভাষণ ছিল বিভ্রান্তিকর এবং প্রধানমন্ত্রীর পদের সঙ্গে তাঁর ভাষা বেমানান।
Read Full Story

10:40 AM (IST) Sep 06

Nabanna Hike - পুজোর আগেই ঢুকবে! ৬২ লক্ষ উপভোক্তা আগামীকাল থেকেই পাবেন ১৫০০ টাকার ভাতা

আগামী কাল অর্থাৎ সোমবার, ৭ সেপ্টেম্বর থেকে বর্ধিত হারে টাকা ঢুকবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। নতুন ও পুরনো উপভোক্তা মিলিয়ে প্রায় ৬২ লক্ষ মানুষের অ্যাকাউন্টে প্রতি মাসে ১৫০০ টাকা করে পৌঁছবে। কারা পাবেন এই টাকা? আপনি আবেদন করেছেন তো?

Read Full Story

10:05 AM (IST) Sep 06

Punjab Shocker - ১৫ দিন আগে দাহ করা হয়েছিল দেহ, ফোন এল—‘আপনার ছেলে জীবিত’

প্রিয়জনের মৃত্যু হয়েছে ভেবে শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর জানতে পারলেন, সেই ব্যক্তি আসলে জীবিত! পঞ্জাবের কাপুরথালায় এমনই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হল একটি পরিবার। জেল থেকে আসা একটি ফোনেই বদলে গেল শোকের আবহ—পরিবার জানতে পারল, যাকে মৃত বলে ধরে নিয়ে দাহ করা হয়েছিল, সেই ছেলে আসলে জীবিত এবং জেলে বন্দি।

Read Full Story

09:59 AM (IST) Sep 06

Jharkhand Politics - হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী! শোকপ্রকাশ হেমন্ত সোরেনের

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। দল বলেছে, এই ক্ষতি রাজ্যের জন্য অপূরণীয়।

Read Full Story

09:29 AM (IST) Sep 06

Yogi Adityanath - বন্যাবিধ্বস্ত চিত্রকূটে যোগী, আকাশপথে পরিস্থিতি খতিয়ে দেখে ত্রাণ বিলি করবেন মুখ্যমন্ত্রী

উত্তরপ্রদেশের বন্যা কবলিত চিত্রকূট পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আকাশপথে পরিস্থিতি খতিয়ে দেখবেন, ৮০০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ দেবেন এবং ঘরছাড়া মানুষদের জমির পাট্টা তুলে দেবেন।
Read Full Story

08:55 AM (IST) Sep 06

বুধবার পর্যন্ত সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় আজ আবহাওয়া কেমন থাকবে

Weather Update Kolkata: নিম্নচাপ ও জোড়া ঘূর্ণাবর্তের কারণে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৭টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Read Full Story

More Trending News