MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • SSC দুর্নীতির পর্দা ফাঁস! পার্থ-সুবীরেশদের ‘চাকরি বেচার’ কাহিনি, ৪ ঘণ্টায় কী বললেন রাজসাক্ষী

SSC দুর্নীতির পর্দা ফাঁস! পার্থ-সুবীরেশদের ‘চাকরি বেচার’ কাহিনি, ৪ ঘণ্টায় কী বললেন রাজসাক্ষী

SSC নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের হাতে থাকা তথ্য নিয়ে কী বলছে CBI? দুর্নীতি মামলায় নতুন কী তথ্য সামনে এসেছে, জানুন বিস্তারিত।

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 06 2026, 03:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
1> SSC নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়
Image Credit : Asianet News

1> SSC নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়

SSC নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। সিবিআই-এর অধীনে থাকা ৪টি মামলায় এক রাজসাক্ষীর গোপন জবানবন্দি গ্রহণ করল তদন্তকারী সংস্থা। কিন্তু কে এই রাজসাক্ষী? তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
৪ ঘণ্টা ধরে গোপন জবানবন্দি
Image Credit : SOCIAL MEDIA

৪ ঘণ্টা ধরে গোপন জবানবন্দি

সিবিআই সূত্রের খবর, আলিপুর সিবিআই আদালতে প্রায় ৪ ঘণ্টা ধরে গোপন জবানবন্দি নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতও রাজসাক্ষীকে মান্যতা দিয়েছে বলে সূত্রের খবর। কিন্তু তারপরেই প্রশ্ন উঠছে টানা চার ঘণ্টা ধরে কী কী তথ্য দিয়েছে সেই রাজসাক্ষী? রাজসাক্ষীর জবানবন্দিতে কে কে আরও বিপদে পড়তে পারেন?

Related Articles

Related image1
গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে 'আত্মঘাতী' মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি! ২টি কারণ কি ঠেলে দিল মৃত্যুর দিকে
Related image2
SSC দুর্নীতির গোপন তথ্য ফাঁস করবেন ২ অভিযুক্ত! রাজসাক্ষী হতে চেয়ে CBI মামলায় আবেদন
38
কে এই রাজসাক্ষী?
Image Credit : Asianet News

কে এই রাজসাক্ষী?

সিবিআই সূত্রের খবর, এই রাজসাক্ষী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ট। তৎকালীন শিক্ষামন্ত্রীর কথাতেই নিয়োগ দুর্নীতি প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। SSC নিয়োগ দুর্নীতি মামলার গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশ নিয়োগ দুর্নীতি সম্পর্কে এই রাজসাক্ষীর কাছে বিস্তারিত তথ্য রয়েছে। তেমনই দাবি করছে সিবিআই। সিবিআই সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের কাছের মানুষ ছিলেন এই রাজসাক্ষী।

48
SSC নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ কতটা?
Image Credit : GEMINI

SSC নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ কতটা?

সিবিআই সূত্রের খবর, নিয়োগ প্রক্রিয়ায় বেআইনিভাবে টাকার বিনিময় অযোগ্য প্রার্থীদের কীভাবে নিয়োগ করা হয়েছে তা এই রাজসাক্ষী খুব ভালো করে জানতেন। গোটা প্রক্রিয়ায় এই রাজসাক্ষী যুক্তও ছিলেন। কিন্তু এই রাজসাক্ষী আর্থিকভাবে কোনও সুবিধে ভোগ করেননি। আর সেই কারণেই সিবিআই রাজসাক্ষীর ওপর ভরসা রাখছে বলেও সূত্রের খবর।

58
কার নির্দেশে কাজ করতেন রাজসাক্ষী?
Image Credit : Asianet News

কার নির্দেশে কাজ করতেন রাজসাক্ষী?

সিবিআই সূত্রের খবর, SSC নিয়োগ দুর্নীতি মামলার এই রাজসাক্ষী মূলত পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই কাজ করছেন। তাদের মাঝে তৃতীয় কোনও ব্যক্তি ছিল না। বেআইনি নিযোগ প্রক্রিয়া তিনিই দেখাশোনা করতেন। এসএসসি-র চারটি মামলাতেই এই রাজসাক্ষীর সরাসরি যোগ ছিল। এই রাজসাক্ষীকে অভিযুক্ত দায়ের করে চার্জশিটও পেশ করেছিল সিবিআই। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

68
রাজসাক্ষী হতে আবেদন
Image Credit : GEMINI

রাজসাক্ষী হতে আবেদন

সিবিআই সূত্রের খবর , এই অভিযুক্ত নিজেই রাজসাক্ষী হতে চেয়ে আদালতে আবেদন করেছিলেন। পাশাপাশি বেআইনি নিয়োগ প্রক্রিয়ায় রাজসাক্ষীর কী কী ভূমিকা ছিল তার নথিও সিবিআই-এর কাছে ছিল। সেটি তদন্তকারী সংস্থা আদালতে পেশ করেছিল। বিচারক সমস্ত নথি খতিয়ে দেখেই সংশ্লিষ্টকে রাজসাক্ষী হওয়ার নির্দেশ দিয়েছে।

78
জবানবন্দিতে কী বলেছেন?
Image Credit : ANI

জবানবন্দিতে কী বলেছেন?

সিবিআই গত বৃহস্পতিবার এই রাজসাক্ষীর গোপন জবানবন্দি নেয়, আলিপুর আদালতে। সূত্রের খবর, সেখানেই পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহারা কীভাবে ঘুরপথে কোটি কোটি টাকা নিয়ে অযোগ্যদের চাকরি পাইছে দিয়েছিলেন তারই পর্দা ফাঁস করেছেন।

88
রাজসাক্ষী হতে চেয়ে আবেদন দুই অভিযুক্তের
Image Credit : Asianet News

রাজসাক্ষী হতে চেয়ে আবেদন দুই অভিযুক্তের

এসএসসির তৎকালীন ডেটা এন্ট্রি অপারেটর পর্ণা বসু এবং প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্য সিবিআইয়ের মামলায় রাজসাক্ষী হওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন। উল্লেখ্য, দু'জনেই এই মামলায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল
অপরাধের খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Metro: দুর্গাপুজোয় রাতভর মেট্রো পরিষেবা, সপ্তমী-নবমী ব্লু ও গ্রিন লাইনে চলবে ভোররাত পর্যন্ত মেট্রো
Recommended image2
Aahar Canteen: মাত্র ১ টাকায় মিলবে বিরিয়ানি-মিষ্টি, মহালয়া থেকে চালু হচ্ছে আহার ক্যান্টিন
Recommended image3
মহালয়াতেই বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা ও জেলায় আজ নামবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Recommended image4
এক মেট্রো স্টেশনে নেমেই দেখে নিন কিছু সেরা পুজো! কম হাঁটায় বেশি ঠাকুর দেখার সেরা প্ল্যান
Recommended image5
CJP-র বিক্ষোভের আগেই ট্রেন চলাচলে প্রভাব! বাতিল হাওড়া-শিয়ালদা রাজধানী-সহ একাধিক ট্রেন
Related Stories
Recommended image1
গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে 'আত্মঘাতী' মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি! ২টি কারণ কি ঠেলে দিল মৃত্যুর দিকে
Recommended image2
SSC দুর্নীতির গোপন তথ্য ফাঁস করবেন ২ অভিযুক্ত! রাজসাক্ষী হতে চেয়ে CBI মামলায় আবেদন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved