MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Weather News: সোমবার থেকে বাড়বে দুর্যোগ! ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে রাজ্য জুড়ে, জারি হল হলুদ সতর্কতা

Weather News: সোমবার থেকে বাড়বে দুর্যোগ! ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে রাজ্য জুড়ে, জারি হল হলুদ সতর্কতা

Weather News: সোমবার থেকে ফের দুর্যোগ বঙ্গ জুড়ে! এখনই বিদায় নেবে না বৃষ্টিপাত, জারি হলুদ সতর্কতা, কলকাতা-সহ রাজ্য জুড়ে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন আবহাওয়ার সমস্ত খুঁটিনাটি..

2 Min read
Author : Anulekha Kar
Published : Sep 06 2026, 12:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আবহাওয়ার খবর
Image Credit : AI image - Gemini

আবহাওয়ার খবর

Weather News: দু’দিন বৃষ্টির পরিমাণ কিছুটা কম ছিল। তবে ফের দুর্যোগ বাড়ছে বঙ্গে। আগামী কাল, সোমবার থেকে বাড়বে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর থেকে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কেবল দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা শ্রীগঙ্গানগর থেকে নিম্নচাপ এলাকার ওপর দিয়ে ডালটনগঞ্জ হয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কেমন থাকবে আবহাওয়া?
Image Credit : Getty

কেমন থাকবে আবহাওয়া?

এছাড়াও রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। আরও একটি অক্ষরেখা গুজরাট থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। ফলে এখনই নাছোড় বৃষ্টির খামতি নেই বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

36
কোথায় কেমন আবহাওয়া থাকবে?
Image Credit : Getty

কোথায় কেমন আবহাওয়া থাকবে?

এদিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

46
কালকের আবহাওয়া কেমন হবে?
Image Credit : X/APSDMA

কালকের আবহাওয়া কেমন হবে?

আগামী কাল, সোমবার সব জেলার বেশিরভাগ জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। তবে মঙ্গল ও বুধবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে খবর।

56
জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া?
Image Credit : Getty

জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া?

মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায়। বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, রবিবার সকাল থেকেই কলকাতায় রোদের দেখা মিলেছে। এদিন মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯৯ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ৪৭ মিলিমিটার।

66
উত্তর বঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

উত্তর বঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এদিন ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই চার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Humayun Kabir IPS: প্রাক্তন তৃণমূল বিধায়ককে নোটিস ধরাল পুলিশ! ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন আইপিএস হুমায়ুনকে দিতে হবে থানায় হাজিরা
Recommended image2
Nabanna Hike: পুজোর আগেই ঢুকবে! ৬২ লক্ষ উপভোক্তা আগামীকাল থেকেই পাবেন ১৫০০ টাকার ভাতা
Recommended image3
Now Playing
Nepal Tunnel Rescue News: ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবন্ত উদ্ধার! নেপালে বন্যার ধ্বংসস্তূপে চমকে দেওয়া ‘মিরাকল’
Recommended image4
Now Playing
Mobile Ban: 'ভোট কমলেও কঠিন সিদ্ধান্ত নেব!' বাংলায় ক্লাস ১২ পর্যন্ত বন্ধ হচ্ছে মোবাইল? ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
Recommended image5
Ajker Bangla News Live: Weather News - সোমবার থেকে বাড়বে দুর্যোগ! ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে রাজ্যজুড়ে, জারি হল হলুদ সতর্কতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved