MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ranu Mondal Video Viral
Bay Leaf Advantages in Smartphone
West Bengal DA
8th Pay Commission
Ration Cards
Bengal Richest Person
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • চন্দ্রনাথ হত্যাকাণ্ড: শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ৮টি প্রশ্নের উত্তর খুঁজাচ্ছে পুলিশ

চন্দ্রনাথ হত্যাকাণ্ড: শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ৮টি প্রশ্নের উত্তর খুঁজাচ্ছে পুলিশ

Chandranath Rath murder case: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের পরে কেটে গেছে ২৪ ঘণ্টারও বেশি সময়। কিন্তু এখনও পর্যন্ত আততায়ীরা অধরা। ৮টি প্রশ্নের একটি উত্তর পেলেই সমাধান হবে রহস্য। 

2 Min read
Author : Saborni Mitra
Published : May 08 2026, 08:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
চন্দ্রনাথ রথ খুন
Image Credit : Asianet News

চন্দ্রনাথ রথ খুন

শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের পরে কেটে গেছে ২৪ ঘণ্টারও বেশি সময়। কিন্তু এখনও পর্যন্ত আততায়ীরা অধরা। এই অবস্থায় রীতিমত রহস্য বাড়ছে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
৮ প্রশ্নের উত্তরের সন্ধান
Image Credit : X

৮ প্রশ্নের উত্তরের সন্ধান

পুলিশের হাতে একাধিক তথ্য বা সূত্র রয়েছে। ইতিমধ্যেই চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে সিট গঠন করা হয়েছে। কিন্তু তারপরেও যে ৮টি প্রশ্ন পুলিশকে ভাবাচ্ছে সেগুলি এক নজরে দেখুন।

Related Articles

Related image1
চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড: শুভেন্দুর PA চন্দ্রনাথকে কারা কেন খুন করেছিল? সূত্রের সন্ধানে পুলিশ
Related image2
একী চেহারা হয়েছে অভিষেকের! ভোটের আগে আর পরে কী কী পরিবর্তন হল তৃণমূল নেতার, দেখুন এক ক্লিকে
310
১। খুনের কারণ কী?
Image Credit : X

১। খুনের কারণ কী?

চন্দ্রনাথ শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক ছিলেন। কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। তাই এই পরিবর্তনের সময় তাঁকে খুনের কারণ কী? রাজনৈতিক হিংসা না ব্যক্তিগত আক্রোশ থেকে খুন তার উত্তর খুঁজতে ব্যস্ত পুলিশ। যদিও শুভেন্দু ও মৃতের পরিবারের দাবি রাজনৈতিক আক্রোশ থেকেই খুন করা হয়েছে চন্দ্রনাথকে।

410
২। পরিকল্পনা কতদিনের?
Image Credit : X

২। পরিকল্পনা কতদিনের?

বিধানসভা ভোটের ফল প্রকাশের মাত্র দুই দিনের মাথা খুন করা হয়েছিল চন্দ্রনাথ রথকে। এখনও পর্যন্ত পুলিশের হাতে যা তথ্য রয়েছে তাতে রীতিমত পরিকল্পনা আর রেইকি করেই খুন করা হয়েছে চন্দ্রনাথকে। তাই পুলিশের প্রশ্ন ঠিক কতদিন ধরে চন্দ্রনাথ খুনের পরিকল্পনা করেছিল আততায়ীরা।

510
৩। কতজন আততায়ী?
Image Credit : X

৩। কতজন আততায়ী?

এখনও পুলিশের হাতে এই তথ্য নেই কতজন আততায়ী মিলে হত্যা করেছে চন্দ্রনাথ রথকে। পুলিশের কাছে যা তথ্য রয়েছে তা হল চন্দ্রনাথের এসইউভি আটকায় একটি চারচাকার ছোট গাড়ি। তারপরই বাইকে করে আসা দুষ্কৃতীরা চন্দ্রনাথকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। মোটকথা নিখুঁত অপারেশন। মাত্র ১ মিনিটের মধ্যেই হত্যা করা হয় চন্দ্রনাথকে।

610
৪। কোন পথে চম্পট?
Image Credit : AI-image

৪। কোন পথে চম্পট?

চন্দ্রনাথের আততায়ীরা কোন পথে চম্পট দিল-- সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। পুলিশের হাতে আসা তথ্য অনুযায়ী সুপারি কিলার চন্দ্রনাথের হত্যাকারী। ভিনরাজ্য থেকে এসেছিল। কিন্তু কোনপথে পালিয়েছে? দমদম বিমানবন্দরের সিসিটিভি ফুটেজও নজরে রয়েছে পুলিশ কর্তাদের। বিমান ছাড়া অন্যকোনও পথে চম্পট দিয়েছে কিনা সেটাও খতিয়ে দেখাচ্ছে পুলিশ। তেমনই বলছে সূত্র।

710
৫। গাড়ি আর বাইক কোথা থেকে আনা হয়েছে?
Image Credit : other

৫। গাড়ি আর বাইক কোথা থেকে আনা হয়েছে?

চন্দ্রনাথ হত্যাকাণ্ডে ব্যবহৃত চার চাকার গাড়ি আর মোটরবাইক কোথা থেকে আনা হয়েছে- তাও সন্ধান করছে পুলিশ। গাড়ি আর মোটরবাইকের নম্বর প্লেট ভুয়ো। তাই গাড়়ি বা মোটরবাইকের সন্ধান পেলেও আততায়ীদের সন্ধান পাওয়া যাবে।

810
৬। আগ্নেয়াস্ত্র কোথাকার?
Image Credit : other

৬। আগ্নেয়াস্ত্র কোথাকার?

গাড়়ির মতই পুলিশের কাছে সন্ধান নেই আগ্নেয়াস্ত্রের। কোথা থেকে আনা হয়েছে, আর কোন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে তাও স্পষ্ট নয়। তবে পুলিশের অনুমান চন্দ্রনাথ হত্যাকাণ্ডে একাধিক পিস্তল বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে।

910
৭। মধ্যমগ্রামই কেন ক্রাইম সিন?
Image Credit : other

৭। মধ্যমগ্রামই কেন ক্রাইম সিন?

চন্দ্রনাথ হত্যাকাণ্ডে মধ্যমগ্রামে তাঁর ফ্ল্যাটের কাছাকাছি কেন হত্যাকাণ্ডের স্থল হিসেবে বেছে নিয়েছিল আততায়ীরা- এই প্রশ্ন তদন্তকারীদের কাছে খুবই জরুরি। কারণ চন্দ্রনাথের গতিবিধির ওপর টানা ৬ দিন ধরে নজর রাখছিল আততায়ীরা। রীতিমত রেইকি করেই চন্দ্রনাথকে খুন করা হয়েছে।

1010
৮। পিছনে কারা?
Image Credit : other

৮। পিছনে কারা?

চন্দ্রনাথ হত্যাকাণ্ডের পিছনে কারা ছিল? কেনই বা খুন করা হয় হল একজন আপ্তসহায়ককে? তা নিয়ে এখনও ধ্বন্ধে রয়েছেন তদন্তকারীরা। প্রথমিকভাবে মনে করা হচ্ছে চন্দ্রনাথ হত্যাকাণ্ডের পিছনে রয়েছে বড় মাথা। কারণ একদম নিখুঁত পরিকল্পনা করেই খুন করা হয়েছে চন্দ্রনাথকে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
অপরাধের খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
PM Surya Ghar Yojana: রাজ্যে বিদ্যুতের বিল বাঁচিয়ে দিল সরকার! আর দিতে হবে না ইলেকট্রিক বিল, উলটে পাবেন ভর্তুকি, কীভাবে আবেদন করবেন?
Recommended image2
School Holidays: শনি-রবি-সোম টানা ছুটি! পরের বৃহস্পতিবারও কি স্কুল ছুটি? কী বলছে শিক্ষা দফতর?
Recommended image3
Now Playing
অভিষেকের-PA সুমিত রায়ের গ্রেফতারিতে অদ্ভুত সাফাই কুণাল ঘোষের, পাল্টা কাদের দায়ী করলেন?
Recommended image4
Now Playing
Humayun Kabir: মুর্শিদাবাদে কী হচ্ছে? উপনির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী মমতা, শুনেই কী বললেন হুমায়ূন কবীর? দেখুন
Recommended image5
Now Playing
Food Minister: রেশন কার্ডের কাজে মাসের পর মাস হয়রানি! আধিকারিকদের কড়া হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর, কী হল দেখুন
Related Stories
Recommended image1
চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড: শুভেন্দুর PA চন্দ্রনাথকে কারা কেন খুন করেছিল? সূত্রের সন্ধানে পুলিশ
Recommended image2
একী চেহারা হয়েছে অভিষেকের! ভোটের আগে আর পরে কী কী পরিবর্তন হল তৃণমূল নেতার, দেখুন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved