LIVE NOW
Published : Nov 02, 2026, 08:45 AM ISTUpdated : Nov 02, 2026, 10:55 PM IST

Ajker Bangla News Live: Rising Stars Asia Cup - রাইজিং স্টারস এশিয়া কাপে ইন্ডিয়া এ দলের ক্যাপ্টেন তিলক ভার্মা, আর কে কে সুযোগ পেলেন?

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

 

10:55 PM (IST) Nov 02

Rising Stars Asia Cup - রাইজিং স্টারস এশিয়া কাপে ইন্ডিয়া এ দলের ক্যাপ্টেন তিলক ভার্মা, আর কে কে সুযোগ পেলেন?

Rising Stars Asia Cup: কাতারে আয়োজিত রাইজিং স্টারস এশিয়া কাপে ইন্ডিয়া এ দলকে নেতৃত্ব দেবেন তিলক ভার্মা। তাঁর ডেপুটি হিসেবে থাকছেন রজত পাতিদার। গত বছরের দল থেকে এবার বেশ বড়সড় রদবদল করেছেন নির্বাচকরা।

Read Full Story

10:46 PM (IST) Nov 02

‘প্যাথোলজিক্যাল লায়ার’! এটা কি কথার কথা নাকি সত্যিই মানসিক অসুখ? জেনে নিন

টলিপাড়ায় নতুন বিতর্ক। অভিনেতা ভরত কলের বিস্ফোরক অভিযোগ, সৃজলা গুহ একজন 'প্যাথোলজিক্যাল লায়ার'। তাঁর দাবি, সৃজলা ক্যামেরার সামনে একরকম, আড়ালে আরেকরকম। নিজের স্বার্থসিদ্ধির জন্য গল্প বানিয়ে অন্যদের প্রভাবিত বা ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন তিনি। এই শব্দটা শুনেই নেটিজেনদের প্রশ্ন, প্যাথোলজিক্যাল লায়ার কি সত্যিই কোনও রোগ?

Read Full Story

10:29 PM (IST) Nov 02

BJP vs BJP Clash - তোলাবাজি নিয়ে ঝামেলা! ডেবরায় নিজের দলের কর্মীদের হাতেই মার খেলেন খোদ বিজেপি বিধায়ক, নিয়ে যেতে হল হাসপাতালে

BJP vs BJP Clash: বিজেপি বনাম বিজেপি। নিজেদের মধ্যেই এবার লেগে গেল মারপিট। রাজ্যের শাসক দলের অন্দরে এ কী চেহারা? জানা যাচ্ছে, তোলাবাজি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ এবং তারপরেই সোজা হাসপাতালে নিয়ে ছুটতে হল সেই এলাকার বিজেপি বিধায়ককে।

Read Full Story

09:01 PM (IST) Nov 02

School Mobile Ban - প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে মোবাইল নিষিদ্ধ করল সরকার! ৩ নভেম্বর থেকে নিয়ম চালু

মেক্সিকোর স্কুলগুলিতে পড়ুয়াদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে বিতর্ক। পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং ক্লাসরুমে মোবাইলের ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই পদক্ষেপ। তবে হিংসাপ্রবণ এলাকায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকদের একাংশ এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। মেক্সিকোর এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে ৩ নভেম্বর থেকে।

Read Full Story

07:38 PM (IST) Nov 02

8th Pay Commission - ২৫,০০০ পেনশন বেড়ে ৮৭,৫০০ টাকা, অবসরপ্রাপ্তদের পকেটে আসবে কত?

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) ঘিরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশাপাশি পেনশনভোগীদের মধ্যেও বাড়ছে প্রত্যাশা। নতুন বেতন কমিশন কার্যকর হলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন কতটা বাড়তে পারে, তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।

Read Full Story

06:42 PM (IST) Nov 02

৬ ডিসেম্বর ৫ লক্ষ মানুষের জমায়েত! NH-34 অবরোধের হুঁশিয়ারি হুমায়ুন কবীরের, প্রশাসনকে চ্যালেঞ্জ

আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদের নির্মাণ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল। এবার ৫ লক্ষ মানুষের জমায়েতের ডাক দিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। শুধু জমায়েত নয়, ওই দিন জাতীয় সড়ক অবরোধেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রশাসনের উদ্দেশে তাঁর চ্যালেঞ্জ, ক্ষমতা থাকলে আটকে দেখাক!

Read Full Story

05:42 PM (IST) Nov 02

কলকাতায় বাসে উঠলেই দিতে হবে ১৮ টাকা? রাজ্য সরকারের কাছে জমা পড়ল প্রস্তাব

কলকাতায় বাসে উঠলেই কি এবার দিতে হবে ন্যূনতম ১৮ টাকা? রাজ্যে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির দাবিতে ফের সরব হলেন বাসমালিকেরা। ন্যূনতম বাসভাড়া ১৮ টাকা করার দাবি জানিয়ে পরিবহণমন্ত্রী অর্জুন সিংহের দ্বারস্থ হয়েছেন তাঁরা। জ্বালানির দাম থেকে শুরু করে বাসের যন্ত্রাংশ, বিমা এবং রক্ষণাবেক্ষণের খরচ—সবকিছুই বেড়েছে।

Read Full Story

05:04 PM (IST) Nov 02

‘আমেরিকায় কোনও ভারতীয় এমন করলে কী হত?’ আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন ইমরান খান

আমেরিকার নাগরিক তথা OCI কার্ডধারী হয়েও ভারতে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে 'Leave India Notice' জারি করেছিল বিদেশি আঞ্চলিক নিবন্ধন দফতর (FRRO)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেতা।

Read Full Story

04:30 PM (IST) Nov 02

Weather News - ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কী পড়বে বাংলায়, বৃষ্টি কতদিন, কবে থেকে শীত পড়বে?

ঘূর্ণিঝড় ‘মুরাসু’কে ঘিরে আবহাওয়ার দিকে নজর রাখছে পশ্চিমবঙ্গ। নভেম্বরের শুরুতেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হওয়ার পূর্বাভাস নেই।

Read Full Story

03:34 PM (IST) Nov 02

INDIA Bloc Rally - রামলীলা ময়দানের সমাবেশে হাজার হাজার কোটির লোকসান? ব্যবসায়ী সংগঠনের বিস্ফোরক দাবি

রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের ব়্যালিতে দিল্লির ১০-১১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি সিটিআই চেয়ারম্যান ব্রিজেশ গোয়েলের। দীপাবলির মরসুমে বন্ধ ছিল ২.৫ লক্ষ দোকান। ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের।

Read Full Story

03:01 PM (IST) Nov 02

Amit Shah - ভাগ্যলক্ষ্মীর মন্দিরে পুজো দিয়ে 'গণতন্ত্র বাঁচাও' পদযাত্রায় অমিত শাহ, বড় কর্মসূচি BJP-র

হায়দরাবাদে বিজেপির 'গণতন্ত্র বাঁচাও, নৈরাজ্য হঠাও' পদযাত্রায় অংশ নেওয়ার আগে চারমিনার সংলগ্ন ভাগ্যলক্ষ্মী মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধী ইন্ডিয়া জোটের প্রচারের পাল্টা হিসেবেই এই কর্মসূচির আয়োজন করেছে বিজেপি।

Read Full Story

02:41 PM (IST) Nov 02

Gold Price Today Kolkata - ধনতেরাসের আগে বাড়তে শুরু করেছে সোনার দাম! ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: ধনতেরাসের আগে এক লাফে অনেকা বাড়ল সোনার দাম। ২ নভেম্বর কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

02:37 PM (IST) Nov 02

BULLET TRAIN - গঙ্গার নীচে মেট্রোর পর এবার সমুদ্রের অতলে বুলেট ট্রেন, ৭ কিমি ছুটবে সাগরের নীচ দিয়ে

Undersea Bullet Train: কলকাতায় গঙ্গার নীচে মেট্রোর পর এবার আরব সাগরের তলা দিয়ে ছুটবে বুলেট ট্রেন। মুম্বই-আমদাবাদ রুটে ২১ কিমি সুড়ঙ্গ, ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ৭ কিমি সমুদ্রের নীচ দিয়ে যাবে ট্রেন। জানুন রুট ও ১২ স্টেশন।

Read Full Story

02:28 PM (IST) Nov 02

Singapore Diwali - আলোর রোশনাই আর রঙিন সাজে দীপাবলি উদযাপনে মাতল সিঙ্গাপুর

দীপাবলি উপলক্ষে সেজে উঠেছে সিঙ্গাপুর। প্রদীপের আদলে তৈরি রঙিন স্ট্রিট লাইটও নজর কাড়ছে। আলোর তোরণ, রঙিন রাস্তা আর বিশেষ থিমের এমআরটি ট্রেনের ছবি শেয়ার করেছে ভারতে অবস্থিত সিঙ্গাপুর হাইকমিশন।

Read Full Story

02:24 PM (IST) Nov 02

ওমর-নিধির বিয়ে শরিয়তবিরোধী! ফতোয়া জারি মুসলিম জামাতের প্রধানের, কী কারণে আপত্তি?

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও সাংবাদিক নিধি রাজদানের বিয়ে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হল। বিয়ের দু'দিনের মধ্যেই এই সম্পর্ক নিয়ে আপত্তি তুললেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা মুফতি শাহাবুদ্দিন রজভি বরেলভি। তাঁর দাবি, ইসলামি শরিয়ত অনুযায়ী এই বিয়ে বৈধ নয়।

Read Full Story

12:50 PM (IST) Nov 02

Nepal Rescue - নেপালে তুষারপাতে আটকে পড়া ৬ ভারতীয় পর্যটককে কপ্টারে উদ্ধার

নেপালের দোপলা জেলায় ট্রেকিংয়ে গিয়ে প্রবল তুষারপাতে আটকে পড়েছিলেন ৬ ভারতীয় পর্যটক। সোমবার সকালে হেলিকপ্টারের সাহায্যে তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

Read Full Story

12:33 PM (IST) Nov 02

Indian Railways - উৎসবের মরশুমে দারুণ খবর, ৪ টে স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, জেনে নিন কোন কোন রুটে

আসন্ন ছট পুজো ও দীপাবলি উপলক্ষে যাত্রীদের ভিড় সামলাতে পূর্ব রেল হাওড়া ও পাটনার মধ্যে চারটি আনরিজার্ভড স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রেনগুলি নভেম্বর মাসে চলবে এবং ব্যান্ডেল, বর্ধমান, আসানসোল সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে।

Read Full Story

12:27 PM (IST) Nov 02

রামলীলা ময়দানের ভিড় কি এআইয়ের কারসাজি? কংগ্রেসকে নিশানা রিজিজুর, পাল্টা জবাব রাহুলের

রামলীলা ময়দানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমাবেশের ভিড়ের ছবি এআই দিয়ে তৈরি বলে অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। কংগ্রেসের পোস্ট করা ছবিতে মঞ্চের পোস্টারের সঙ্গে বাস্তবের অমিল রয়েছে বলে দাবি বিজেপির। পাল্টা ড্রোনের ভিডিয়ো পোস্ট করে সমাবেশে বিপুল জনসমাগমের দাবি করেছেন রাহুল গান্ধী।

Read Full Story

12:18 PM (IST) Nov 02

PMAY - প্রধানমন্ত্রী আবাস যোজনায় বড় পরিবর্তন ৩ নিয়মে, ৩৪৭৪ কোটি টাকা অনুমোদন করে জানাল কেন্দ্র

PMAY-G eligibility: প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণে ৩,৪৭৩ কোটি টাকার অনুমোদন দিলেন শিবরাজ সিং চৌহান। দু-চাকার যান থাকলেও মিলবে পাকা বাড়ি, মহিলাদের আয়ের সীমা বেড়ে ১৫,০০০। জেনে নিন যোগ্যতার নতুন নিয়ম।

Read Full Story

11:47 AM (IST) Nov 02

জন্মদিনের আগেই বড় চমক! শাহরুখের ‘কিং’-এর প্রথম গান প্রকাশ্যে, নজর কাড়লেন দীপিকা ও এড শিরান

শাহরুখ খানের জন্মদিনের আগেই প্রকাশ্যে এল তাঁর আগামী ছবি কিং-এর প্রথম গান। অরিজিৎ সিংয়ের কণ্ঠ, দীপিকা পাড়ুকোনের সঙ্গে বাদশার রসায়ন আর এড শিরানের বিশেষ উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উন্মাদনা। তবে রোম্যান্সের আড়ালে গানের ভিডিয়োয় রয়েছে অ্যাকশন ও রহস্যের ইঙ্গিতও। এবার বড় পর্দায় শাহরুখ-সুহানার জুটি দেখার অপেক্ষায় অনুরাগীরা।

Read Full Story

11:34 AM (IST) Nov 02

Cyclone Murasu - আজ রাতেই ঘূর্ণিঝড় মুরাসু-র তাণ্ডব শুরু ? ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে ঝড়

CYCLONE MARASU UPDATE: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রবল ঘূর্ণিঝড় 'মুরাসু' সোমবার গভীর রাতে বা মঙ্গলবার ভোরে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

Read Full Story

10:51 AM (IST) Nov 02

Airfare Rules - এবার কি কমবে বিমানের টিকিটের দাম? বিশেষ পরিস্থিতিতে হস্তক্ষেপের বার্তা মোদী সরকার

বিমানের টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে এবার কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। নতুন 'ভারতীয় বায়ুযান নিয়ম, ২০২৬' অনুযায়ী, বিশেষ পরিস্থিতিতে টিকিটের দাম নির্ধারণে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে সরকার।

Read Full Story

10:24 AM (IST) Nov 02

Mamata Banerjee - বাংলায় হার, দিল্লিতে সুর বদল! মাত্র ৪ মাসেই কেন কংগ্রেসের পাশে মমতা? ১০টি কারণ

Mamata Banerjee Tone Change:রামলীলা ময়দানে সোনিয়া গান্ধীকে 'আমার নেত্রী' বলে সুর বদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় হারের মাত্র ৪ মাসের মধ্যে কংগ্রেস ও বিরোধী জোটকে আঁকড়ে ধরার ১০টি কারণ জেনে নিন।

Read Full Story

08:48 AM (IST) Nov 02

Florida Plane Crash: ফ্লোরিডায় লোকালয়ে আছড়ে পড়ল বিমান,বিমানের ৯ যাত্রী জীবন্ত দগ্ধ? দেখুন ভিডিও

ফ্লোরিডায় রবিবার দুপুরে একটি বেসরকারি বিমান আকাশ থেকে ৮০০০ ফুট নিচে সোজা আছড়ে পড়ে এক জনবহুল এলাকায়। ওই বিমানে ৯ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর দাউদাউ করে জ্বলে ওঠে আগুন।

 

Read Full Story

08:48 AM (IST) Nov 02

আজ কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি

বিরোধীদের জ্ঞানেশ কুমার বিরোধী কর্মসূচির পাল্টা আজ কলকাতায় বিজেপির লোকতন্ত্র বাঁচাও অরাজকতা হাঠাও কর্মসূচি। বিজেপির এই মেগা কর্মসূচিতে যোগ দিতে আজই কলকাতায় আসছেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। দুপুর আড়াইটে নাগাদ বিশেষ বিমানে কলকাতায় পৌঁছোনোর কথা তাঁর। বিকেলে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে বিজেপি। সেখানে যোগ দেবেন নিতিন। মিছিল শেষে বক্তৃতাও করার কথা তাঁর।


More Trending News