Published : Apr 27, 2026, 08:23 AM ISTUpdated : Apr 27, 2026, 10:37 PM IST

Today’s News in Bengali Live: West Bengal Election 2026 - রাজ্য ভোটের দায়িত্বে এসে গর্জন শুরু করলেন 'সিংহম!' এনকাউন্টার স্পেশ্যালিস্ট অজয়পাল শর্মা

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

 

10:37 PM (IST) Apr 27

West Bengal Election 2026 - রাজ্য ভোটের দায়িত্বে এসে গর্জন শুরু করলেন 'সিংহম!' এনকাউন্টার স্পেশ্যালিস্ট অজয়পাল শর্মা

West Bengal Election 2026: ডায়মন্ড হারবারে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁকে। আর সেই দায়িত্ব পেয়েই এবার সোজা গর্জন শুরু করে দিলেন উত্তরপ্রদেশ পুলিশ মহলে ‘সিংহম’ বামে পরিচিত আইপিএস অজয়পাল শর্মা।

Read Full Story

09:05 PM (IST) Apr 27

West Bengal Election 2026 - শান্তিপূর্ণ ভাবে মিটবে দ্বিতীয় দফায় নির্বাচন, ভোটে অশান্তি এড়াতে একগুচ্ছ পদক্ষেপ কমিশনের

West Bengal Election 2026: দ্বিতীয় দফার ভোট ঘিরে রাজ্যে চড়ছে ক্রমশ উত্তেজনার পারদ। ভোট নির্বিঘ্নে মেটাতে একগুচ্ছ পদক্ষেপ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের। কী বললেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

08:21 PM (IST) Apr 27

News Round Up - মোদীর সরকার গঠনের আশাপ্রকাশ থেকে ধোনির রেকর্ড ভাঙলেন রিঙ্কু, সারাদিনের খবর এক ক্লিকে

News Round Up: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে। 

Read Full Story

07:34 PM (IST) Apr 27

West Bengal Weather - দ্বিতীয় দফার ভোটে কালবৈশাখী কাঁটা! ঝড়বৃষ্টি নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

West Bengal Weather: বঙ্গে দ্বিতীয় দফায় ভোটের আগে কালবৈশাখীর পূর্বাভাস। ঝড়ে তছনছ হতে পারে শেষপর্বের নির্বাচন? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

Read Full Story

06:44 PM (IST) Apr 27

Narendra Modi - ৪ মে বাংলায় বিজেপি সরকার গঠন হবে? দ্বিতীয় দফার আগে অডিয়ো বার্তা প্রধানমন্ত্রীর

Narendra Modi On West Bengal Vote: বুধবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় তথা শেষ দফায় বিধানসভা নির্বাচন। আর তারপর ৪ মে ভোট গণনা। সেদিন ফের রাজ্যে আসার ইচ্ছাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে দিয়েছেন অডিয়ো বার্তাও। জানুন আরও বিশদে…

Read Full Story

05:53 PM (IST) Apr 27

Bank Holidays - গরমের ছুটি এবার ব্যাঙ্কেও! মে মাসে একধাক্কায় ১২ দিন বন্ধ ব্যাঙ্ক? তালিকা দেখে নিন

সামনের মাসে ব্যাঙ্কে কোনও জরুরি কাজ আছে? তাহলে এই খবরটা আপনার জন্য। RBI-এর ক্যালেন্ডার অনুযায়ী, মে ২০২৬-এ মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই আগে থেকে ছুটির তালিকা দেখে নিন, নাহলে সমস্যায় পড়তে পারেন।
Read Full Story

05:42 PM (IST) Apr 27

Mission Shakti - যোগী সরকারের উদ্যোগে উত্তরপ্রদেশে মহিলাদের সুরক্ষায় জোর

উত্তরপ্রদেশে 'মিশন শক্তি' অভিযানের মাধ্যমে মহিলাদের সুরক্ষা ও ক্ষমতায়নের ওপর জোর দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রুখতে POSH Act 2013-এর নিয়মকানুন সম্পর্কে সচেতনতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি, মহিলাদের আর্থিক ও আইনি অধিকার নিয়েও প্রচার চলছে।

Read Full Story

05:25 PM (IST) Apr 27

Russian Soldier Cannibalism - খাবার না পেয়ে নরমাংস মাংস খাচ্ছে রাশিয়ার সেনারা! চাঞ্চল্যকর দাবি

ইউক্রেনে যুদ্ধরত বেশ কয়েকজন রুশ সেনা শীতকালীন প্রতিকূল পরিস্থিতিতে তীব্র খাদ্য সঙ্কটের জেরে কথিতভাবে নরমাংস ভক্ষণে লিপ্ত হয়েছে। ইউক্রেনীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে 'দ্য সানডে টাইমস' জানিয়েছে, অন্তত পাঁচটি ঘটনায় মাংস খেয়েছে বলে অভিযোগ উঠেছে।

Read Full Story

05:07 PM (IST) Apr 27

Annapurna Bhandar - অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করলেই মিলবে ৩ হাজার টাকা!, রইল আবেদন পদ্ধতির নিয়ম

West Bengal Annapurna Scheme: পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য চালু রয়েছে একাধিক প্রকল্প। তবে এবার অন্নপূর্ণা ভাণ্ডারের মতো নয়া প্রকল্পে প্রতি মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা। কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে? জানুন বিশদে… 

Read Full Story

04:40 PM (IST) Apr 27

পরমাণু আর হরমুজ নিয়ে ‘রেড লাইন’ ইরানের, তবে আমেরিকার কাছে নতুন প্রস্তাব তেহরানের

পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে নিজেদের ‘রেড লাইন’ বা শেষ সীমা স্পষ্ট করে দিয়েছে ইরান। তেহরানের তরফে জানানো হয়েছে, পরমাণু কর্মসূচি এবং হরমুজ প্রণালী ইস্যুতে তারা কোনও আপস করবে না। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এই বার্তা দিয়েছেন।

 

Read Full Story

04:11 PM (IST) Apr 27

Ajay Pal Sharma - যোগীরাজ্যের এনকাউন্টার স্পেশালিস্ট বঙ্গের পুলিশ পর্যবেক্ষক, ছবিতে চিনুন অজয় পাল শর্মাকে

অজয় পাল শর্মা যোগী রাজ্যে সিংহম বলে পরিচিত। উত্তরপ্রদেশ থেকে তাঁকে আনা হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। কিন্তু কেন নিয়োগ করা হয়েছে এই অফিসারকে? কে এই অজয় শর্মা?

 

Read Full Story

04:01 PM (IST) Apr 27

West Bengal DG - ডিজি পদে আরও ছয়মাস বাড়ল চাকরির মেয়াদ, নবান্নে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের

West Bengal DG News: ভোটের ৪৮ ঘন্টা আগে মেয়াদ বাড়ল ডিজি পদের। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের চাকরির মেয়াদ আরও ছয়মাস বাড়িয়ে দিলো কেন্দ্র। বিশদ তথ্যের জন্য পডুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

03:30 PM (IST) Apr 27

Bike Restriction - 'হাওয়া খেতে যাওয়া যাবে', বাইক নিয়ে কী কী নতুন নির্দেশ কলকাতা হাইকোর্টের

বাইক-বিধি নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশে সামান্য পরিবর্তন করল ডিভিশন বেঞ্চ। দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে ৪৮ ঘণ্টা দল বেঁধে বাইক চালানো যাবে না, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে সেই সঙ্গে ব্যক্তি স্বাধীনতার বিষয়টিকে মাথায় রেখে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কেউ যদি বাইক নিয়ে হাওয়া খেতে বেরোতে চান, তবে তাতে বাধা দেওয়া যাবে না।

Read Full Story

03:20 PM (IST) Apr 27

PM MODI - ৪ মে'র পরে আবারও বাংলায় আসবেন মোদী, জনসভা থেকেই কারণ জানালেন প্রধানমন্ত্রী

সোমবার ব্যারাকপুরে নির্বাচনী প্রচারের শেষ সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ৪ মে ভোটের ফল ঘোষণার পর তিনি আবার রাজ্যে ফিরবেন বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে।

 

Read Full Story

03:03 PM (IST) Apr 27

Kolkata Crime News - দ্বিতীয় দফার আগে রাজ্যে বাড়ছে কড়াকড়ি, তৃণমূল কাউন্সিলর সহ গ্রেফতার ১,০৯৫ জন

Kolkata Crime News: দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ ভাবে মেটাতে তৎপর কমিশন। রাজ্যজুড়ে বাড়ছে পুলিশি তল্লাশি অভিযান। কতজনতে গ্রেফতার করল পুলিশ? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

02:39 PM (IST) Apr 27

Raghav Chadha - কেন ছাড়লেন AAP? বিজেপিতে যোগ দিয়ে প্রথম ভিডিওতে সবটা খোলসা করলেন রাঘব

অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টিকে বড় ধাক্কা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব চাড্ডা। সোমবার রাজ্যসভায় তাঁর এবং আরও ছয়জন সাংসদের বিজেপির সঙ্গে সংযুক্তিকরণের প্রস্তাব মঞ্জুর হয়েছে। এরপরেই বিজেপিতে যোগ দিয়ে নিজের প্রথম ভিডিও প্রকাশ করলেন রাঘব। যেখানে তিনি পুরো ঘটনাটি ব্যাখ্যা করেছেন।
Read Full Story

02:37 PM (IST) Apr 27

West Bengal Election - শিল্পাঞ্চল থেকে সুন্দরবন, দ্বিতীয় দফায় বঙ্গ ভোটে কত বাহিনী মোতায়েন করছে কমিশন?

West Bengal Second Phase Election: রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের আর ৪৮ ঘন্টাও বাকি নেই। তার আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাহিনীর সংখ্যা বাড়ালো নির্বাচন কমিশন। রাজ্যে মোট কত কোম্পানি বাহিনী এলো? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

01:48 PM (IST) Apr 27

Mitali Bag - গোঘাটে মিতালি বাগের উপর হামলা, ভাঙচুর গাড়ি, হাসপাতালে ভর্তি তৃণমূল সাংসদ

হুগলির গোঘাটে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ। সোমবার দুপুরে তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। তাঁকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Read Full Story

01:38 PM (IST) Apr 27

West Bengal Polls - প্রথম দফার ভোটই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভের প্রমাণ, জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি

বিজেপির বিহার সভাপতি সঞ্জয় সারোগি পশ্চিমবঙ্গে দলের জয় নিয়ে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রথম দফায় বিপুল ভোট প্রমাণ করে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের মনে তীব্র ক্ষোভ রয়েছে।
Read Full Story

01:27 PM (IST) Apr 27

দ্বিতীয় দফায় সবথেকে ধনী প্রার্থী কে? ADR রিপোর্ট কোটিপতি প্রার্থীদের নিয়ে চমকে দেওয়া রিপোর্ট

ADR report: দ্বিতীয় দফা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতী করবেন ১৪৪৫ জন প্রার্থী। হলফনামা অনুযায়ী ADR প্রার্থীদের সম্পর্কে একাধিক তথ্য দিয়েছে। তাতেই রয়েছে কোন দলে কতজন ধনী আর অভিযুক্ত প্রার্থী রয়েছে।

 

Read Full Story

01:07 PM (IST) Apr 27

8th Pay Commission - অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট, বৈঠক শুরু হয়েছে, মাইনে বাড়া নিয়ে এই প্রস্তাব

দেশের ৪৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬০ লক্ষ পেনশনভোগীর জন্য গুরুত্বপূর্ণ খবর এসেছে। অষ্টম বেতন কমিশনের অধীনে রিপোর্ট তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

Read Full Story

12:21 PM (IST) Apr 27

Weather News - আর কিছুক্ষণ পরেই আকাশ কালো করে উঠবে কালবৈশাখী ঝড়! দুই জেলায় শিলা বৃষ্টির সতর্কতা

WB Weather: শনিবার রাত থেকেই শুরু হয়েছে আবহাওয়ার বদল। রবিবার কিছুটা হলেও তাপমাত্রার পারদ ছিল নিম্নগামী। তবে অস্বস্তিকর ভ্যাপসা গরম ছিল। কিন্তু আজ সকাল থেকেই মেঘলা আকাশ সঙ্গী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির। তাতেই কিছুটা স্বস্তি

 

Read Full Story

12:21 PM (IST) Apr 27

Nautapa 2026 - শুরু হচ্ছে নওতাপ, টানা ৯ দিন ভয়ঙ্কর গরমে পুড়বে দেশবাসী, কবে থেকে?

তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। সূর্যের তাপে মানুষ ঝলসে যাচ্ছে। দেশের অনেক শহরেই গত কয়েক দিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। কোথাও আবার ৪০ ছুঁইছুঁই করছে। তবে দেশের বিস্তীর্ণ অংশের ছবিটা প্রায় একই রকম।

Read Full Story

12:09 PM (IST) Apr 27

মে মাসে ছুটির ছড়াছড়ি! গরমের ছুটির আগেই পয়লা মে থেকে টানা ছুটি পশ্চিমবঙ্গের স্কুলে

২০২৬ সালের মে মাসে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে রয়েছে টানা ছুটির সুযোগ। মে দিবস, গ্রীষ্মকালীন ছুটি এবং ইদ-উল-ফিতর সহ মে মাসের সম্পূর্ণ ছুটির তালিকা ও বিস্তারিত খবর পড়ুন এই প্রতিবেদনে।

Read Full Story

11:51 AM (IST) Apr 27

Military Spending - যুদ্ধ আর টেনশনে বিশ্বজুড়ে বাড়ছে অস্ত্রের খরচ, অঙ্কটা ২.৯ ট্রিলিয়ন ডলার!

২০২৫ সালে বিশ্বজুড়ে সামরিক খাতে খরচ বেড়ে দাঁড়িয়েছে ২.৯ ট্রিলিয়ন ডলার, যা টানা ১১ বছরের বৃদ্ধি। যুদ্ধ এবং ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ইউরোপ ও এশিয়ায় এই খরচ সবচেয়ে বেশি বেড়েছে। খরচের তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা, চীন এবং রাশিয়া।
Read Full Story

11:28 AM (IST) Apr 27

বিজেপিতে মিশে গেলেন ৭ আপ সাংসদ, অনুমোদন দিলেন রাজ্যসভার চেয়ারম্যান

আম আদমি পার্টি এবং অরবিন্দ কেজরিওয়াল এক বড় ধাক্কা খেয়েছেন। রাজ্যসভার চেয়ারম্যান আম আদমি পার্টির সাতজন সাংসদের বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছেন। রাজ্যসভা একটি বিজ্ঞপ্তি জারি করে এই সাতজন নেতার নাম বিজেপির সাংসদ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আম আদমি পার্টির এই সাতজন সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার ফলে রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা বেড়ে ১১৩ হল।

Read Full Story

11:19 AM (IST) Apr 27

ভোটের মুখে ভাঙড়ে 'বড় খেলা'! শওকত মোল্লার হাত ধরে TMC-এ যোগদান হুমায়ূনের দলের প্রার্থীর

শওকত মোল্লার হাত ধরে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী সীমা ভট্টাচার্য তৃণমূলে যোগ দিলেন। ভোটের আগেই আরও শক্তিশালী হল তৃণমূল কংগ্রেস। অন্য়দিকে নির্বাচন কমিশনকে তোপ শওকত মোল্লার। স্বামী স্ত্রী একত্র থাকতে গেলে নির্বাচন কমিশনারের পারমিশন নিতে হবে টিএমসি প্রার্থীর।

 

Read Full Story

11:00 AM (IST) Apr 27

BMW-র ফুলফর্ম কী জানেন? যারা গাড়ি চাপে তাদের মধ্য়ে বেশিরভাগই জানে না

BMW হল অটোমোবাইল বা মোটরগাড়ি জগতে একটি সুপরিচিত নাম। অনেকেই এই ব্র্যান্ডটিকে এর লোগো এবং গাড়িগুলোর মাধ্যমেই চিনে থাকেন; কিন্তু 'BMW'—এই অক্ষরগুলোর পেছনের প্রকৃত অর্থ সম্পর্কে খুব কম মানুষই জানেন।

Read Full Story

10:36 AM (IST) Apr 27

Phase 2 Vote - বোমা তৈরির সঙ্গে যুক্তদের ধরপাকড় শুরু করো! পুলিশকে নির্দেশ কমিশনের

ECI to Police: বুধবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ। তার আগেই বোমা তৈরির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিয়ে পুলিশকে বললে নির্বাচন কমিশন। বোমা তৈরির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে অভিযান চালাতে বিশেষ ব্যবস্থা নিতে হবে। এমনটাই বলল নির্বাচন কমিশন।

 

Read Full Story

10:25 AM (IST) Apr 27

গরমের জেরে কমল বাংলার এই সরকারি কর্মীদের ডিউটির সময়! দুর্দান্ত ঘোষণা নবান্নের, কারা পাবেন এই সুবিধা?

কয়েক হাজার সরকারি কর্মীর (Government Employees) ডিউটির সময় কমানো হল। প্রতিদিন ৮ ঘন্টা নয়, এবার থেকে তাঁরা ৬ ঘণ্টা করে ডিউটি করবেন বলে জানানো হয়েছে। দিন প্রতি ২ ঘন্টা সময় কমানোর ঘোষণা নবান্নের। কারা পাবেন এই সুবিধা?

Read Full Story

10:16 AM (IST) Apr 27

Jagaddal Clash - জগদ্দলে সংঘর্ষের ঘটনায় ধৃত ৪ তৃণমূল কর্মী, একজন লুকিয়ে ছিলেন খাটের তলায়

উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দলে সংঘর্ষের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন স্থানীয় কাউন্সিলর। হিংসার ঘটনায় অভিযুক্ত ১৫ ব্যক্তির বাড়িতে সোমবার সকালে তল্লাশি চালানো হয়। ধৃতদের নাম কৌশিক দাস (২৭), সিকান্দার প্রসাদ (৩৯), গোপাল রাউত (বয়স জানা যায়নি) এবং শ্যামদেব সাউ (৫৫)।

Read Full Story

09:50 AM (IST) Apr 27

Donald Trump - 'বিবৃতি আমি পড়েছি', হামলাকারী উগ্রপন্থী ও অসুস্থ, বললেন ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারীকে 'উগ্রপন্থী' এবং 'অসুস্থ' বললেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানান, হামলাকারীর ম্যানিফেস্টো তিনি পড়েছেন। একইসঙ্গে, দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মার্কিন সিক্রেট সার্ভিসের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

 

Read Full Story

09:36 AM (IST) Apr 27

'স্বামীর আপন বোনই স্বামীর দ্বিতীয় স্ত্রী', মহিলার দাবি শুনেই ডিভোর্স দিল আদালত

দম্পতিরা যখন বিবাহবিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হন, তখন অভিযোগগুলো সাধারণত গার্হস্থ্য হিংসা, যৌতুক সংক্রান্ত হয়রানি বা দাম্পত্য কলহকে কেন্দ্র করেই আবর্তিত হয়। কিন্তু মধ্যপ্রদেশের একটি মামলায়, এক মহিলা এমন এক কৌশল অবলম্বন করেছেন যা খুব কম মানুষই কল্পনা করতে পেরেছিলেন। 

Read Full Story

09:24 AM (IST) Apr 27

কেন ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা? হিলটনে হামলার ১০ মিনিট আগেই বিবৃতি কোল টমাস অ্যালেনের, রইল হিট-লিস্টও

Cole Thomas Allen Statement: ওয়াশিংটন হিলটন হোটেলে হামলার মাত্র ১০ মিনিট আগেই বন্দুকবাজ কোন টমাস অ্যালেন একটি বিবৃতি লিখে সেটি তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছিলেন। হামলার কারণ আর হিট-লিস্টে কারা কারা রয়েছে তা বিস্তারিত জানিয়েছিলেন।

 

Read Full Story

09:03 AM (IST) Apr 27

‘আমেরিকার মতোই ভারতও ধ্বংসের পথে’, কংগ্রেস নেতার মন্তব্যে জোর বিতর্ক

রবিবার ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে এক ব্যক্তি গুলি চালায়। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা হোটেলে উপস্থিত ছিলেন। মহারাষ্ট্রের প্রবীণ কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার দাবি করেছেন যে, ট্রাম্পের প্রতি মার্কিন জনগণের ক্ষোভই এই হামলার মূল কারণ।

Read Full Story

08:44 AM (IST) Apr 27

Share Market Today - সোমবারের বাজারে উত্থানের সম্ভাবনা! আজ কোন স্টকে রাখবেন বিশেষ নজর?

Share Market Today: গত সপ্তাহে অপরিশোধিত তেল ও যুদ্ধের কারণে ভারতীয় শেয়ার বাজারে পতন দেখা যায়। তবে, বিশ্ব বাজারের ইতিবাচক সংকেতে আজ উত্থানের সম্ভাবনা রয়েছে। একাধিক কোম্পানির গুরুত্বপূর্ণ খবরের উপর বিনিয়োগকারীদের নজর থাকবে।

Read Full Story

08:33 AM (IST) Apr 27

WB Assembly Election 2026 - মোদীর সভার আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র জগদ্দল, গুলিবিদ্ধ পবন সিংয়ের দেহরক্ষী

দ্বিতীয় দফা ভোটের দু’দিন আগে রণক্ষত্রে উত্তর ২৪ পরগনার জগদ্দল। চলল গুলি। জখম হয়েছেন জগদ্দলের বিজেপি নেতা পবন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআইএসএফ জওয়ান। আটচালা বাগানে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ হয়। সে নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার এবং নোয়াপাড়ার প্রার্থী অর্জুন সিংহের উপর হামলার অভিযোগ ওঠে।

Read Full Story

More Trending News