কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
09:07 AM (IST) Nov 09
বাংলাদেশের রাজধানী ঢাকার বস্তি এলাকার ছবি ও ভিডিওকে ভারতের রাজধানী নয়াদিল্লির বলে প্রচার করার অভিযোগ উঠেছে কয়েক জন চিনা ভ্লগারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ধরনের ভিডিওর মাধ্যমে ভারতের ভাবমূর্তি সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
08:52 AM (IST) Nov 09
Live in Partner Murder:গড়িয়ার লিভ-ইন- পার্টনার খুনের তদন্তে পুলিশের হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যা খুনের কারণ নিয়ে কিছুটা হলেও বিভ্রান্ত করছে তদন্তকারীদের। কারণ সন্ধ্যেপর্যন্ত নিহত সার্থক সরকার ও তাঁর সঙ্গিনী সঞ্চালিকা বসুর মধ্যে কোনও বিদ্বেষপূর্ণ সমস্যা ছিল না।